{"product_id":"ruszcbigoak4","title":"Shalimare Sanghat by Srijato [Hardcover]","description":"\u003cp\u003e\u003cspan\u003eনেহাতই বেকার বসে আছেন আন্ডার কাভার এজেন্ট বিলিতি বোস। হঠাৎই টপ প্রাইভেট এজেন্সি তাঁকে নিয়োগ করে রাশিয়ান জঙ্গি হানার বিরুদ্ধে লড়ার জন্য। একরাশ অস্ত্রের বিরুদ্ধে তার সম্বল যদিও কেবলমাত্র বুদ্ধি এবং নিরীহ অ্যাসিস্ট্যান্ট টফি দে। এরই মধ্যে পাড়া থেকে ব্যবসায়ী তিলু রায়ের মেয়ে লাভলিকে কিডন্যাপ করার বদলে স্যান্ডো মোহনের একমাত্র ছেলে বাইক বাপিকে তুলে নিয়ে আসে গ্যাং লিডার ছোটা মহেন্দ্র-র লোকজন। সে এক মহা জটিল পরিস্থিতি। কিন্তু একা হাতে কেবল বুদ্ধির জোরে এই দুই জটই কীভাবে ছাড়ালেন বিলিতি, শ্রীজাত-র এই উপন্যাস তারই বিস্ময়কর উদ্ঘাটন। ভাষায়, দৃশ্যকল্পে, বুনোটে একেবারে নতুন স্বাদের এই লেখা পাঠকদের এক অন্য দুনিয়ার সন্ধান দেবে।\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003ch4 class=\"author-name\"\u003e\u003ca href=\"https:\/\/www.anandapub.in\/book-author\/Srijato\"\u003eশ্রীজাত\u003c\/a\u003e\u003c\/h4\u003e\n\u003cdiv class=\"author-bio\"\u003e\n\u003cp\u003e\u003cspan\u003eশ্রীজাত’র জন্ম ২১ ডিসেম্বর ১৯৭৫, কলকাতায়। বাবা, প্রয়াত তপন বন্দ্যোপাধ্যায় ছিলেন সাংবাদিক। মা, শ্রীলা বন্দ্যোপাধ্যায় উচ্চাঙ্গ সংগীতশিল্পী। দাদামশায় সংগীতাচার্য তারাপদ চক্রবর্তী।\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003e\u003cspan\u003eপ্রথম কাব্যপুস্তিকা ‘শেষ চিঠি’, ১৯৯৯ সালে। তখনই পদবি বর্জন। ২০০৪-এ ‘উড়ন্ত সব জোকার’ কাব্যগ্রন্থের জন্য পান আনন্দ পুরস্কার এবং কৃত্তিবাস পুরস্কার। ২০১৪-এ ‘কর্কটক্রান্তির দেশ’ কাব্যগ্রন্থের জন্য বাংলা আকাদেমি সম্মান ও ২০২০-তে পশ্চিমবঙ্গ কবিতা আকাদেমি’র সুনীল গঙ্গোপাধ্যায় সম্মাননা।\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003e\u003cspan\u003eসম্প্রতি লিখছেন উপন্যাসও। গান এবং চিত্রনাট্যও লিখছেন নিরন্তর। বাংলা কবিতার প্রতিনিধি হয়ে গিয়েছেন দেশ-বিদেশের বহু ক্ষেত্রে। ২০০৬-এ আমেরিকার আইওয়া বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক লেখক শিবিরে, ২০০৮-এ এডিনবরা আন্তর্জাতিক পুস্তকমেলায়, ২০১৭-এ ওয়েলস-এর \u003c\/span\u003e\u003cspan\u003e‘হে ফেস্টিভ্যাল’-এ।\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003e\u003cspan\u003eবিয়ে ২০০৪ সালে, দূর্বা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে, অধ্যাপনার পর যিনি বর্তমানে শিশু-সুরক্ষা ও সমাজকল্যাণমূলক কাজের সঙ্গে যুক্ত।\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003e\u003cspan\u003eনেশা কালো কফি, গানবাজনা শোনা, পৃথিবীর নানা শহর ও জাদুঘর দেখে বেড়ানো। স্বপ্ন \u003c\/span\u003e\u003cspan\u003eদেখেন সিনেমা তৈরির। ভালবাসেন ভাবতে ও আলসেমি করতে। \u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003c\/div\u003e\n\u003c!----\u003e","brand":"Ananda Publishers","offers":[{"title":"Default Title","offer_id":46436761010426,"sku":"RUSZCBIGOAK4","price":352.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0704\/0473\/5226\/files\/RUSZCBIGOAK4.jpg?v=1777402829","url":"https:\/\/versoz.co.in\/products\/ruszcbigoak4","provider":"VERSOZ","version":"1.0","type":"link"}