{"product_id":"sabar-upore-uttam-vol-1-hardcover-deep-prakashan","title":"Sabar Upore Uttam Vol – 1 [Hardcover]","description":"\u003cp\u003e\u003cspan\u003eউত্তমকুমার নায়ক। মহানায়ক। বাঙালির একান্ত আপনজন। মহাপ্রয়াণের পরে যখন তাঁর মরদেহ নিয়ে যাওয়া হচ্ছিল মহাশ্মশানের দিকে, তখন কলকাতার রাজপথ লোকে লোকারণ্য। কেউ কাঁদছে, কেউ বা নির্বাক হয়ে গেছে।\u003c\/span\u003e\u003cbr\u003e\u003cspan\u003eমহাপ্রয়াণের বছর দুয়েকের মধ্যে এইচএমভি থেকে প্রকাশিত হয়েছিল উত্তম শ্রদ্ধাঞ্জলি। প্রথম খণ্ডের ভাষ্যপাঠে ছিলেন সুপ্রিয়াদেবী। লিখেছিলেন অচিন্ত্যকুমার সেনগুপ্ত। ‘তোমাকে দেখবার জন্য যখন জনতা উদ্বেল হয়ে ওঠে\/গাড়ী ঘোড়া ট্রাম বাস বন্ধ করে দেয়,\/ পথে অবরোধ সৃষ্টি করে,\/ভেবো না, তারা কোন মুহূর্তের খেলাওয়ালা অভিনেতাকে দেখতে চায়।…’ তারা পরোক্ষে দেখতে চায়, সেই মৃত্যুহীন মহান প্রণেতাকে। যাঁর করুণায় উত্তম আজও পুরুষোত্তম।\u003c\/span\u003e\u003cbr\u003e\u003cspan\u003eনায়ক থেকে মহানায়কে পৌঁছতে তাঁকে অনেক কাঁটা কাঁকর বিছানো পথ অতিক্রম করতে হয়েছে। আত্মজীবনীর শুরুতে তিনি লিখেছেন, ‘আমার চারপাশে ঘন অন্ধকার। নিকষ কালো অন্ধকার।’ খ্যাতির শীর্ষে উঠেও এইরকম ছিল উত্তম-অনুভূতি। পৃথিবীর দশটি দেশের লেখকদের লেখায় সমৃদ্ধ প্রথম খণ্ডের ‘সবার উপরে উত্তম’। যেখানে রয়েছে অনেক অজানা কথা, অজানা ঘটনা। উত্তমচর্চার এ এক অভিজাত সম্ভার।\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003c!----\u003e","brand":"Deep Prakashan","offers":[{"title":"Default Title","offer_id":50211965337850,"sku":"74TRQEFID6W3","price":475.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0704\/0473\/5226\/files\/74TRQEFID6W3.jpg?v=1788457522","url":"https:\/\/versoz.co.in\/products\/sabar-upore-uttam-vol-1-hardcover-deep-prakashan","provider":"VERSOZ","version":"1.0","type":"link"}