{"product_id":"srotswinir-premikra-pallabi-sengupta-basak-book-store","title":"Srotswinir Premikra by Pallabi Sengupta [Hardcover]","description":"\u003cp\u003eবড়লোক ব্যবসায়ী শুদ্ধসত্ব চৌধুরীর একমাত্র মেয়ে স্রোতস্বীনি l স্রোত মানসিক ভাবে অসুস্থ l এমনটাই বলেন তার চিকিৎসকরা l ও স্কিৎজোফ্রেনিক l সে জন্যই ও দেখতে পায় কিগানকে l কিগান বিশ্বাস , স্রোতের বাল্য প্রেমিকl\u003c\/p\u003e\n\u003cp\u003eকিগানের জন্য স্রোত সব করতে পারে l পাগলের মত ভালোবাসে ওকে l \u003c\/p\u003e\n\u003cp\u003eকিন্তু কিগান তো কোথাও নেই l সে অনেকদিন আগেই হারিয়ে গেছে l কোথায় গেছে , আদৌ বেঁচে আছে কিনা তা কেউ জানে না l বহু বছর ধরে শুধু একলা দাঁড়িয়ে রয়েছে কিগানদের পরিত্যক্ত বাড়িটা l প্রায় ভুতুড়ে বাড়ির অবস্থা এখন সেটারl\u003c\/p\u003e\n\u003cp\u003eকিন্তু স্রোত জানে কিগান আছে l সব সময় ওকে আগলে রাখে সে l সবাই ওকে স্কিৎজোফ্রেনিক ভাবলেও স্রোতস্বিনীর কিচ্ছু যায় আসে না l ও জানে এখন কেউ কিগানকে দেখতে না পেলেও একদিন সবাই ঠিক দেখতে পাবে জলজ্যান্ত ছেলেটাকে l সেদিন সবাই বুঝবে স্রোত পাগল নয়l ও স্কিৎজোফ্রেনিক নয় l\u003cbr\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003eনীলাব্জ l স্রোতের কলেজের বন্ধু l সে নিজের সবটুকু দিয়ে ভালবেসেছিল স্রোতকে l কিন্তু স্রোত তো ওকে কোনোদিন চায়নি l সেজন্যই কী তবে নীলকে একদিন বেছে নিতে হল আত্মহত্যার পথ?\u003cbr\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003eনীলের মৃত্যুর পরেও কেন স্রোত সর্বত্র দেখতে পাচ্ছে তাকে ? ওর পার্থিব শরীর স্বচক্ষে চুল্লিতে জ্বলতে দেখার পরেও কেন ও মানতে পারছে না যে মারা গেছে নীলাব্জ ?  এটাও কী ওর মানসিক রোগেরই ফল নাকি সত্যিই নীলাব্জর অতৃপ্ত আত্মা ধাওয়া করছে ওকে ? স্রোতস্বীনি কী সত্যিই মানসিক রোগী নাকি ওর মধ্যে আছে কোন এমন বিশেষ ক্ষমতা যার দ্বারা ও দেখতে পায় মৃত আর  হারিয়ে যাওয়া মানুষদের ? \u003cbr\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003eনীল কী সত্যিই আত্মহত্যা করলো নাকি খুন হল সে ?\u003c\/p\u003e\n\u003cp\u003eযা ঘটছে স্রোতের জীবনে সেগুলো কী অলৌকিক নাকি সবটার পিছনে লুকিয়ে আছে কোন গূঢ় ষড়যন্ত্র ?\u003c\/p\u003e\n\u003cp\u003eপ্রচ্ছদ শিল্পী - কৃষ্ণেন্দু মন্ডল \u003c\/p\u003e\n\u003c!----\u003e","brand":"Basak Book Store","offers":[{"title":"Default Title","offer_id":49980113780986,"sku":"5OBNL6DQ2VFW","price":178.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0704\/0473\/5226\/files\/51vIIfyEaUL_1.jpg?v=1786860931","url":"https:\/\/versoz.co.in\/products\/srotswinir-premikra-pallabi-sengupta-basak-book-store","provider":"VERSOZ","version":"1.0","type":"link"}