{"product_id":"tuby93c1756z","title":"Bai Barangana Gatha by Debjit Bandyopadhyay [Hardcover]","description":"\u003cp\u003eবাই-বারাঙ্গনাদের নৃত্যগীতে জমজমাট ছিল একসময় নবাব-রাজা-ধনীদের জলসাঘর। ১৮১৬-র আগস্ট মাসের ‘এশিয়াটিক জার্নাল’-এ কলকাতায় বাই নাচের প্রথম বিবরণ প্রকাশিত৷ সেকালের কলকাতায় ‘গলির কোনো উপরতলার ঘর থেকে বাইজীর গলায় বেহাগ’ শোনা যেত প্রায়শই। এমনকী বাইজির গান শুনে মুগ্ধ হয়েছিলেন কখনও রবীন্দ্রনাথ, কখনও বিবেকানন্দ। নৃত্যগীতের উদ্দেশ্য মনোরঞ্জন হলেও এই মেয়েদের জীবনে গানই ছিল অস্তিত্বের বিশেষ আলো। সেদিনের সেইসব গানে ধরা পড়ে আছে সামাজিক ইতিহাসের বিচিত্র এক অধ্যায়। প্রখ্যাত গবেষক দেবজিত্ বন্দ্যোপাধ্যায় সম্পাদিত ‘বাই-বারাঙ্গনা গাথা’ সব অর্থেই দুর্লভ ও জরুরি সংকলন। বাই-বারাঙ্গনাদের ইতিহাসের নানা পর্যায়ের উল্লেখের পাশাপাশি এই গ্রন্থে আছে সংগৃহীত অজস্র গানের ভাণ্ডার। রেকর্ডে প্রকাশিত, নাটক ও চলচ্চিত্রে ব্যবহৃত বাইবারাঙ্গনা সংগীতও সংকলিত৷ কিছু সংগীতের স্বরলিপিও গ্রন্থের আকর্ষণ। ‘বাই-বারাঙ্গনা গাথা’ শ্লীলতা-অশ্লীলতার ঊর্ধ্বে এক বাস্তব ইতিহাসের উদ্ধার, পণ্যাঙ্গনা নারীজীবনের অন্বেষণও বটে।\u003c\/p\u003e\n\u003ch4 class=\"author-name\"\u003e\u003ca href=\"https:\/\/www.anandapub.in\/book-author\/Debjit-Bandyopadhyay\"\u003eদেবজিত্ বন্দ্যোপাধ্যায়\u003c\/a\u003e\u003c\/h4\u003e\n\u003cdiv class=\"author-bio\"\u003e\n\u003cp\u003eদেবজিত্ বন্দ্যোপাধ্যায়-এর জন্ম ১৯৫৪। মুখ্যত নাট্যসংগীতের গবেষক-শিল্পী। যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে বাংলার মঞ্চনাট্যে সংগীতের ব্যবহার বিষয়ে পিএইচ ডি৷ পেয়েছেন ভারত সরকারের বিবিধ ‘ফেলোশিপ’। টেলিচিত্র ‘ব্যাপিকা বিদায়’, ‘রামাধার অউর হাথি’, ‘রাজেন্দ্রপ্রসাদ অউর স্বরাজ কে বাদ’ এবং দ্বিভাষিক তথ্যচিত্র ‘মঞ্চগীতি পঞ্চজন’ রসিকজনের স্বীকৃতি আদায় করে নিয়েছে। প্রশংসিত হয়েছে তাঁর থিয়েটারের গান বা মঞ্চগানের নানান প্রযোজনা এবং একক পরিবেশনা। দু’ বাংলা থেকেই প্রকাশ পেয়েছে তাঁর গানের সিডিক্যাসেট। প্রকাশিত গ্রন্থ: ‘বাংলার মঞ্চগীতি (১৭৯৫-১৮৭২)’, ‘বিনোদিনী রচনাসমগ্র’, ‘বঙ্গরঙ্গমঞ্চে লোকসংগীত’, ‘Rabindranath, among the arts: multiple perspectives’, ‘Theatre Songs: The Alter Ego of the Nineteenth Century Bengali Stage’, ‘বাংলা থিয়েটারের গান’ এবং ‘নির্বাচিত বাংলা যাত্রা’ (৪ খণ্ড)।\u003c\/p\u003e\n\u003c\/div\u003e\n\u003c!----\u003e","brand":"Ananda Publishers","offers":[{"title":"Default Title","offer_id":46436752785658,"sku":"TUBY93C1756Z","price":564.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0704\/0473\/5226\/files\/TUBY93C1756Z.jpg?v=1777392676","url":"https:\/\/versoz.co.in\/products\/tuby93c1756z","provider":"VERSOZ","version":"1.0","type":"link"}