{"product_id":"u658e3jrx0fv","title":"Bikeler Alo by Sukanta Gangopadhyay [Hardcover]","description":"\u003cp\u003e\u003cspan\u003eএক অসার সময়। সমাজে, পরিবারে, ব্যক্তিমানুষের গভীরে অমোঘ অবক্ষয় নিঃসাড়ে ঘটে চলেছে। ভয়ঙ্কর কোনও গণহত্যার খবরে মানুষ দু’-একদিনের বেশি বিচলিত হয় না। রাজনৈতিক আন্দোলনও এখন রুটিন মাফিক। এই সময়েরই লেখক সুকান্ত গঙ্গোপাধ্যায়। আজও অজস্র ঘটনা, কাহিনী স্রোতের মতো আমাদের পাশ দিয়ে বয়ে যাচ্ছে, কখনও বা ধাক্কা মারছে। স্রোতের মধ্যেই মিশে আছে আমাদের ইতিহাস, নিয়তি। প্রকৃত সময়-শিকারির মতন এইসব ঘটনা, দুর্ঘটনা মাটি থেকে তুলে এনে শিল্পে উন্নীত করেছেন সুকান্ত। ‘দেশ’ পত্রিকায় প্রকাশিত ‘ক্যামেরা’ (১৯৯৪) গল্প দিয়ে বৃহৎ পাঠক সমাজের সঙ্গে তাঁর পরিচয়। আত্মপ্রকাশের সঙ্গে সঙ্গেই তাঁর স্বাতন্ত্র্য, আঙ্গিক ও ভাষা পাঠক আপন করে নেন। বিগত ছ’বছরের সমস্ত মান্য পত্রিকায় প্রকাশিত গল্প থেকে বাছাই করা একগুচ্ছ গল্প নিয়ে লেখকের এই প্রথম গল্প সংকলন।\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003ch4 class=\"author-name\"\u003e\u003ca href=\"https:\/\/www.anandapub.in\/book-author\/Sukanta-Gangopadhyay\"\u003eসুকান্ত গঙ্গোপাধ্যায়\u003c\/a\u003e\u003c\/h4\u003e\n\u003cdiv class=\"author-bio\"\u003eসুকান্ত গঙ্গোপাধ্যায়ের জন্ম ২১ জানুয়ারি ১৯৬১, হুগলির উত্তরপাড়ায়। পিতৃপুরুষ বিহারে প্রবাসী। মাতৃবংশ বাংলাদেশের দিনাজপুরে। স্কুল-কলেজের পাঠ উত্তরপাড়ায়। ফটোগ্রাফি নিয়ে পড়াশোনা করেছেন। একটি ফটোপ্রিন্টিং সংস্থার কারিগরি বিভাগের প্রধান। ছাত্রজীবনে লেখালিখির শুরু। দেশ পত্রিকায় প্রথম গল্প প্রকাশিত হওয়ার পর বৃহত্তর পাঠক মহলে সমাদর লাভ।শ্রেষ্ঠ উপন্যাস রচনার জন্য ১৯৯৯ ও ২০০২ আনন্দ-স্নোসেম শারদ অর্ঘ্য, শ্রেষ্ঠ উপন্যাস ও শ্রেষ্ঠ ছোটগল্প রচনার জন্য ২০০৩ সালে আনন্দ-ন্যাশানল ইনসিয়োরেন্স শারদ অর্ঘ্য এবং শ্রেষ্ঠ ছোটগল্প রচনার জন্য ২০০৬ সালে ডেটল-আনন্দবাজার শারদ অর্ঘ্য পেয়েছেন। এ ছাড়া ১৯৯৭-এ পেয়েছেন গল্পমেলা পুরস্কার, ২০০১-এ সাহিত্যসেতু পুরস্কার, ২০০৫-এ বাংলা আকাদেমি থেকে সুতপা রায়চৌধুরী স্মারক পুরস্কার, ২০০৭-এ শৈলজানন্দ জন্মশতবর্ষ স্মারক পুরস্কার, ২০১৩-এ তারাদাস বন্দ্যোপাধ্যায় সাহিত্য সম্মান, ২০১৪ সালে গজেন্দ্রকুমার মিত্র ও সুমথনাথ ঘোষ স্মৃতি পুরস্কার।\u003c\/div\u003e\n\u003c!----\u003e","brand":"Ananda Publishers","offers":[{"title":"Default Title","offer_id":46437040554234,"sku":"U658E3JRX0FV","price":390.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0704\/0473\/5226\/files\/U658E3JRX0FV.jpg?v=1777402569","url":"https:\/\/versoz.co.in\/products\/u658e3jrx0fv","provider":"VERSOZ","version":"1.0","type":"link"}