{"product_id":"uyct3rwnajl1","title":"Simulgacha Jaiga Subidher Na by Nirban Ray [Hardcover]","description":"\u003cp\u003eনা, ভেবেচিন্তে দেখলে শিমুলগাছা খুব একটা সুবিধের জায়গা না। ওপর ওপর আর পাঁচটা ক্ষয়াটে মফস্বলের মত মনে হলেও এ কথা আমি হলফ করে বলতে পারি যে জায়গা হিসেবে শিমুলগাছা মোটে ভালো না।\u003c\/p\u003e\n\u003cp\u003eহ্যাঁ, তিনদিক ঘেরা একটা চওড়া নদী আছে, নদীর চড়ায় চড়ুইভাতি আছে, লাল ইটের দেওয়াল-সবুজ আইভি লতা আর পগেয়া চিমনিওয়ালা ভারী চমৎকার দেখতে সাহেবী বাংলো আছে, সিঙ্গল স্ক্রিন সিনেমা হলের বাইরে এখনও লম্বা লাইন আছে, পাশে এগরোলটা-চাউমিনটার দোকানও আছে।\u003c\/p\u003e\n\u003cp\u003eচ্যাঙ্কা ছেলেপুলেরা ইস্কুল যায়, মাঝেমধ্যে ইস্কুল কেটে দক্ষিণের মাঠে ফুটবল পেটায়, কোচিং শেষে সাঁইসাঁই করে সাইকেল ফাটায়, কেউ কেউ আবার বিকেলবেলা লম্বা বিনুনি-গোলাপি গালেদের পিছনে সাইকেল হাঁটায়।\u003c\/p\u003e\n\u003cp\u003eলোকজনের জোড়াতালি দেওয়া সংসার আছে, রবিবারের মাংসভাত আছে, এমনকী পাঁচরকম পুজো টুজোও বেশ হইহই করেই আছে।\u003c\/p\u003e\n\u003cp\u003eতবুও আমি বলব মশাই শিমুলগাছা জায়গা মোটে ভালো না। সূর্য ডোবার পর দক্ষিণের জঙ্গলে এমন কিছু দেখা ও শোনা যায়, যা দেখতে বা শুনতে না পাওয়াই ভালো।\u003c\/p\u003e\n\u003cp\u003eপরিত্যক্ত রেল কলোনি আর ভুলে যাওয়া সাহেবপাড়ায় ওঁৎ পাতে অন্ধকার। শহরের নীচে প্রকান্ড নর্দমার গোলকধাঁধায় কারা যেন শিকার খোঁজে...\u003c\/p\u003e\n\u003cp\u003eশিমুলগাছা শুধু তার রহস্যদের আড়ালে আবডালে খাঁজেভাঁজে লুকিয়েই রাখে না, কখন প্রকাশ্যে এনে সবার দাঁত কপাটি লাগিয়ে দিতে হয় তা ভালো করেই জানে।\u003c\/p\u003e\n\u003cp\u003eএখানে চলতে গেলে তেড়ে হিসেব নিকেশ কষে নিয়ে পা ফেলাই ভালো।\u003c\/p\u003e\n\u003cp\u003eপিকু, বৃষ্টি, তেন্ডূয়া আর ওদের বন্ধুরাও তো তাইই করে। তবু মাঝেমধ্যে হিসেব ঘেঁটে যায়, দক্ষিণের জঙ্গল থেকে দমকা বাতাস এসে এলোমেলো করে দেয় সব কিছু।\u003c\/p\u003e\n\u003cp\u003eশিমুলগাছা যে কী তেঁড়েটে মার্কা জায়গা, তা যাঁরা আমার \"সূর্য ডোবার পর\" আর \"বিনু\" সিরিজ পড়েছেন তাঁরা তো হাড়ে হাড়েই জানেন।\u003c\/p\u003e\n\u003cp\u003eআর যাঁরা জানেন না তাঁদের তাই আবারও বলি যে মশাই, আর যেখানেই যান না কেন, শিমুলগাছায় না যাওয়াই ভালো।\u003c\/p\u003e\n\u003c!----\u003e","brand":"Smell of Books","offers":[{"title":"Default Title","offer_id":48784775250170,"sku":"UYCT3RWNAJL1","price":329.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0704\/0473\/5226\/files\/UYCT3RWNAJL1.jpg?v=1777448475","url":"https:\/\/versoz.co.in\/products\/uyct3rwnajl1","provider":"VERSOZ","version":"1.0","type":"link"}