{"product_id":"uyfhgcsek6mz","title":"Sarameya Jagater Ajana Katha by Sunil Kumar Pal [Hardcover]","description":"\u003cp\u003eকুকুরের সঙ্গে মানব আচরণের বৈসাদৃশ্য যেমন আছে, তেমনি সাদৃশ্যও কম নয়।\u003c\/p\u003e\n\u003cp\u003eবইটিকে মৌলিক গবেষণার এক উৎকৃষ্ট দলিল বললেও ভুল হবে না। কুকুরের আগ্রাসন, অন্তঃ ও আন্তঃ যৌন আচরণ, জন্মস্থল থেকে প্রজননস্থলে গমন অর্থাৎ ডিসপারসাল (বিশ্বে স্বীকৃত প্রথম গবেষণা), কোনও শহরে কুকুরের জনসংখ্যা নির্ণয় পদ্ধতি, বিভিন্ন স্থানে মূত্রত্যাগের কারণ ও কৌশল, খেলার মাধ্যমে কুকুরছানার ভবিষ্যৎ আচরণ গড়ে ওঠা, বাচ্চা পালনে মাতা, মাতামহী, মাসি ও দিদি কুকুরের ভূমিকা, জলাতঙ্ক রোগের কারণ ও প্রতিকার প্রভৃতির বিজ্ঞানসম্মত ব্যাখ্যা উপস্থিত করা হয়েছে এই বইতে। বাংলা ভাষায় পথকুকুরের বিভিন্ন আচরণ নিয়ে এই বই সারমেয় প্রেমীদের অবশ্য পাঠ্য।\u003c\/p\u003e\n\u003ch4 class=\"author-name\"\u003e\u003ca href=\"https:\/\/www.anandapub.in\/book-author\/Sunil-Kumar-Pal\"\u003eসুনীলকুমার পাল\u003c\/a\u003e\u003c\/h4\u003e\n\u003cdiv class=\"author-bio\"\u003e\n\u003cp\u003e\u003cspan\u003eসুনীলকুমার পালের জন্ম ১৯৫৯ বর্ধমান জেলার ভবানীবেড়া নামে এক প্রত্যন্ত গ্রামে। বর্ধমান রাজ কলেজ থেকে জীববিজ্ঞানে বি এসসি অনার্স এবং বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে এম এসসি। একনিষ্ঠ গবেষণার মাধ্যমে কেবল একটা পিএইচ ডি ডিগ্রি নয়, উন্মোচন করেছেন পথচারী কুকুরের নানা অজানা রহস্য- যা বিভিন্ন আন্তর্জাতিক বিজ্ঞান পত্রিকায় প্রকাশিত হয়েছে। আমন্ত্রিত হয়ে গবেষণাপত্র পাঠ করতে ছুটে গেছেন বারোটি দেশে, আর সাম্মানিক হিসেবে জুটেছে 'Young Scientist Award', 'Emerging Nations Award', 'Purina Award' এবং Royal Society of Biology, London, International Society for Applied Ethology-র মেম্বারশিপ, পশ্চিমবঙ্গ সরকার প্রদত্ত 'শিক্ষারত্ন' (২০১৮) সম্মানে ভূষিত। প্রচ্ছদ পরিকল্পনা কাকলি গুহ\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003c\/div\u003e\n\u003c!----\u003e","brand":"Ananda Publishers","offers":[{"title":"Default Title","offer_id":48772401299706,"sku":"UYFHGCSEK6MZ","price":390.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0704\/0473\/5226\/files\/UYFHGCSEK6MZ.jpg?v=1777214191","url":"https:\/\/versoz.co.in\/products\/uyfhgcsek6mz","provider":"VERSOZ","version":"1.0","type":"link"}