{"product_id":"uyfok3s820b7","title":"Mayurkanthi Dastana by Krishnendu Mukhopadhyay [Hardcover]","description":"\u003cp\u003eপৃথিবীর শীর্ষবিন্দু মাউন্ট এভারেস্টের শৃঙ্গ জয় করা পর্বতারোহীদের এক স্বপ্ন। কেউ কেউ সেই গরিমা অর্জন করতে পারেন আবার হতভাগ্যদের মধ্যে কেউ কেউ লক্ষ্যপূরণ করতে না পেরে চিরকালের জন্য বরফের চাদরে মুড়ে শুয়ে থাকেন পৃথিবীর সর্বোচ্চ কবরখানায়। দীর্ঘ পঁচিশ বছর পরে নানান বাধাবিপত্তি লঙ্ঘন করে প্লাবন পৌঁছতে চায় এভারেস্টের দুর্গমতম কোলে চিরশান্তিতে ময়ূরকণ্ঠী দস্তানা পরে শুয়ে থাকা মাধুরীর কাছে। প্লাবনকে অবচেতন থেকে উজ্জীবিত করে জীবনানন্দ’র কবিতা। আলাদা আলাদা লক্ষ্য নিয়ে গড়ে ওঠে এভারেস্ট অভিযানে যাওয়ার এক অভিযাত্রীর দল। স্বপ্নিল, বাদশা, উজানি সবাই তাদের হেরে যাওয়া অতীত মুছতে এগিয়ে যেতে থাকে নতুন করে জীবনকে জেতার জন্য। এভারেস্টের দুর্গম পথে এগিয়ে যেতে যেতে ভেঙেচুরে গড়ে ওঠে নানান সমীকরণ। অসংখ্য চরিত্রের রাশ ধরে নির্ণায়কের ভূমিকায় থাকে জীবনানন্দ’র কবিতা থেকে উঠে আসা জাদুবাস্তবলোকের এক রহস্যময়ী নারী আকাশলীনা, আর কথক। \u003c\/p\u003e\n\u003c!----\u003e","brand":"Ananda Publishers","offers":[{"title":"Default Title","offer_id":48772401398010,"sku":"UYFOK3S820B7","price":640.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0704\/0473\/5226\/files\/UYFOK3S820B7.jpg?v=1777205500","url":"https:\/\/versoz.co.in\/products\/uyfok3s820b7","provider":"VERSOZ","version":"1.0","type":"link"}