{"product_id":"v0wh3b18qer5","title":"Gharer Vitar Ghar by Somaja Das [Hardcover]","description":"\u003cp\u003e\u003cspan\u003eপিউ হারিয়ে গেছে। তাকে খুঁজে বের করার দায়িত্ব নিয়েছে শৈবাল। ভয়ংকর সাইবার ষড়যন্ত্রের শিকার পিউ। অন্যদিকে শৈবালের মনের মানুষ সায়নী পথ-দুর্ঘটনায় অচৈতন্য প্রায় ছ’মাস ধরে। শৈবাল অপেক্ষায় থাকে সায়নীর জেগে ওঠার। তার বিশ্বাস সঞ্চারিত হয় মহুয়ার মধ্যেও। কোমায় অচৈতন্য সন্তানের পাশে লড়ে চলে মহুয়া। পিউয়ের বাবা নিরুপম সারাটা জীবন ধরে হারিয়েছেন তাঁর সব ভালবাসার মানুষদের। পিউকে কি খুঁজে বের করতে পারবে শৈবাল? সম্পর্কের টানাপোড়েনে কে কতটুকু হারে, জেতেই বা কতটা? মনের গহনে যে গোপন কুঠুরি, সেই ঘরেরই সন্ধান করে চলে ‘ঘরের ভিতর ঘর’ উপন্যাসের কুশীলবরা।  \u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003ch4 class=\"author-name\"\u003e\u003ca href=\"https:\/\/www.anandapub.in\/book-author\/Somaja-Das\"\u003eসোমজা দাস\u003c\/a\u003e\u003c\/h4\u003e\n\u003cdiv class=\"author-bio\"\u003e\n\u003cp\u003e\u003cspan\u003eসোমজা দাসের জন্ম উত্তরবঙ্গের জেলাশহর কোচবিহারে। সেখানেই বেড়ে ওঠা। জলপাইগুড়ি ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে তথ্যপ্রযুক্তি বিভাগে ইঞ্জিনিয়ারিং পাশ করে একটি বহুজাতিক তথ্যপ্রযুক্তি সংস্থায় কর্মজীবন শুরু করেন। বর্তমানে অবশ্য পুরোপুরিভাবে লেখা ও পড়া নিয়েই আছেন। দেশ, আনন্দবাজার পত্রিকা, সানন্দা, আনন্দমেলা, সহ বিভিন্ন পত্র-পত্রিকায় লেখা প্রকাশিত হয়েছে। প্রকাশিত বইয়ের মধ্যে অন্যতম অলীকপুর ক্রনিকলস, টাপুরদি-মিতুল সিরিজ বইগুলি। নিজেকে লেখকের চেয়ে মগ্ন পাঠক হিসেবে পরিচয় দিতে স্বচ্ছন্দ বোধ করেন।\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003c\/div\u003e\n\u003c!----\u003e","brand":"Ananda Publishers","offers":[{"title":"Default Title","offer_id":48697740689658,"sku":"V0WH3B18QER5","price":314.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0704\/0473\/5226\/files\/V0WH3B18QER5.jpg?v=1777320348","url":"https:\/\/versoz.co.in\/products\/v0wh3b18qer5","provider":"VERSOZ","version":"1.0","type":"link"}