{"product_id":"v10eyhzlc29o","title":"Pathiker Gharbari by Avinandan Sarkar [Hardcover]","description":"\u003cp\u003eএই কাহিনির কেন্দ্রীয় চরিত্র আরোহণের ভিতর দু'জন মানুষ বাস করে৷ একজন প্রবল উচ্চাকাঙ্ক্ষী, বাণিজ্য-যশপ্রার্থী যুবক আর অন্যজন... পথিক৷ যখনই আরোহণের জাগতিক বিষয়ের প্রতি লিপ্সা মাত্রা ছাড়ায়, পথিক এসে দখল নেয় আরোহণের৷ মেঠো সুর বাজায় মোহনবাঁশিতে আর তারপর সমস্ত কাজ ভুলিয়ে আরোহণকে ছুটিয়ে বেড়ায় অজানা কোন গ্রাম-নগর-পথে-প্রান্তরে।\u003c\/p\u003e\n\u003cp\u003eআরোহণ ভালবাসে তার স্বপ্নের নারী ড্যাফোডিলকে। কিন্তু ড্যাফোডিল কি সেই ভালবাসায় সাড়া দেয় নাকি গোপনে তার মনে গড়ে ওঠে পথিকের ঘরবাড়ি?\u003c\/p\u003e\n\u003cp\u003eকাহিনি জুড়ে বিচিত্র চরিত্রের সমাহার— আমেরিকা ফেরত বিজনেস টাইকুন জ্যোৎস্নাময়, অসহায় বৃদ্ধ হিমবন্ত, তাঁর দুই ছেলে রজত-রোহিত, ভাগ্যহীন দম্পতি মানিক-চন্দনা৷ \u003c\/p\u003e\n\u003cp\u003eএকদিন সবকিছু ছেড়ে চলে যেতে হবে জেনেও কোন অলীক মায়ায় মানুষ আঁকড়ে থাকতে চায় পরিবার, প্রিয়জন... ইট কাঠ পাথরের বসতবাড়ি? চলে যাওয়ার পরেও সাজানো বাগানের কী হবে তাই নিয়ে কেন চলে নিভৃত অন্তর্দহন? \u003c\/p\u003e\n\u003cp\u003eএমন সব চিরায়ত প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করেছে মানবিক এই উপন্যাস।\u003c\/p\u003e\n\u003ch4 class=\"author-name\"\u003e\u003ca href=\"https:\/\/www.anandapub.in\/book-author\/Abhinandan-Sarkar\"\u003eঅভিনন্দন সরকার\u003c\/a\u003e\u003c\/h4\u003e\n\u003cdiv class=\"author-bio\"\u003e\n\u003cp\u003eঅভিনন্দন সরকার-এর জন্ম ৮ জুলাই, ১৯৭৯। স্নাতক পর্যায়ের পড়াশোনা বেঙ্গালুরু থেকে, বিষয়: ‘ফিজিকাল থেরাপি অ্যান্ড রিহ্যাবিলিটেশন’। পেশাগতভাবে একটি প্যারামেডিকাল কলেজের অধ্যাপক। দিনের একটা বড় অংশ কাটে রুগি আর ছাত্রছাত্রীদের নিয়ে। প্রথম গল্প ২০১৬ সালে ‘দেশ’ পত্রিকায় প্রকাশিত ‘ছাতিম ফুলের গন্ধ’। ‘দেশ’ এবং ‘আনন্দবাজার রবিবাসরীয়’-তে একাধিক গল্প প্রকাশিত। ২০১৭-তে ছোটগল্প ‘অপেক্ষা’ অনূদিত হয়েছে মারাঠি ভাষায় ‘মেনকা’ পত্রিকার দীপাবলি সংখ্যায়। বন্ধুর সঙ্গে কয়েকটি শর্ট ফিল্ম বানিয়েছেন। তারই একটি ‘বিট্স ফরএভার’ প্রদর্শিত হয় কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে, ২০১৪ সালে। ‘তরঙ্গ মিলায়ে যায়’ প্রথম প্রকাশিত উপন্যাস।\u003c\/p\u003e\n\u003c\/div\u003e\n\u003c!----\u003e","brand":"Ananda Publishers","offers":[{"title":"Default Title","offer_id":48697741279482,"sku":"V10EYHZLC29O","price":352.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0704\/0473\/5226\/files\/V10EYHZLC29O.jpg?v=1777239780","url":"https:\/\/versoz.co.in\/products\/v10eyhzlc29o","provider":"VERSOZ","version":"1.0","type":"link"}