{"product_id":"vt5dcbalfpq9","title":"Raktasindhu by Sanjib Goswami [Hardcover]","description":"\u003cp\u003eগৌরব সিঙ্ঘানিয়া আর ঐন্দ্রিলা গোয়েঙ্কার বিবাহ আসন্ন।\u003cbr\u003eতাদের প্রাকবিবাহ অনুষ্ঠান উদযাপিত হবে এক বিলাসবহুল প্রমোদতরীতে। সারা ভারতের টিভি, খবরের কাগজ জুড়ে শুধু সেই খবর। আম জনতা কালো অক্ষরে রঙিন ছবিতে আঁচ পোয়াচ্ছে এক অদেখা জীবনের। কলকাতা সাদামাটা প্রফেসর চন্দ্রোদয় ওরফে চাঁদুও সেই দলে। কিন্তু বাদ সাধল তোর্সা। \u003c\/p\u003e\n\u003cp\u003eআমেরিকায় পড়াশোনা করার সময় আলাপ হয়েছিল চাঁদু আর তোর্সার। দুজনের স্বভাব সম্পূর্ণ আলাদা হলেও ওদের বন্ধুত্বটা কী করে জানি দেশে ফেরার পরেও টিকে গিয়েছিল। নিজের চেষ্টা এবং দক্ষতায় কর্মক্ষেত্রে একের পরে এক ধাপ পেরিয়ে এগিয়ে চলা তোর্সার পাল্লায় পড়ে মুম্বাইতে কনফারেন্স অ্যাটেন্ড করতে আসা চাঁদু উঠে পড়ল সেই প্রমোদতরীতে, নিরাপত্তা কর্মী হয়ে। \u003c\/p\u003e\n\u003cp\u003eজলের উপর সে এক স্বপ্ননগরী। তোর্সা এই পরিবেশে অভ্যস্ত হলেও চাঁদুর কাছে সবটাই কেমন অবিশ্বাস্য মনে হয়। জাহাজ মুম্বাই পোর্ট ছেড়ে মলদিভের পথে রওনা দেবার অল্প পরেই জাহাজ জুড়ে শুরু হল বিভিন্ন ঘটনা এবং দুর্ঘটনা। চুরি, ডাকাতি, খুন - গভীর রহস্যের জালে জড়িয়ে গেল ভাসমান পৃথিবী। চাঁদু কি এই রহস্যের জাল ভেদ করতে পারল শেষ পর্যন্ত?\u003c\/p\u003e\n\u003c!----\u003e","brand":"Freedom Group","offers":[{"title":"Default Title","offer_id":48329575956730,"sku":"VT5DCBALFPQ9","price":271.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0704\/0473\/5226\/files\/VT5DCBALFPQ9.jpg?v=1770663707","url":"https:\/\/versoz.co.in\/products\/vt5dcbalfpq9","provider":"VERSOZ","version":"1.0","type":"link"}