{"product_id":"vt6zdjug35q9","title":"Hature Haru by Pathik Mitra [Hardcover]","description":"\u003cp\u003e\" তোমার মনের ভেতর যাই,\u003c\/p\u003e\n\u003cp\u003eমুখের ভিড়ে মুখোশ পাই।\u003c\/p\u003e\n\u003cp\u003eঘাসের ফাঁকে, লুকিয়ে থাকে,\u003c\/p\u003e\n\u003cp\u003eশিকারি যেন।\"\u003c\/p\u003e\n\u003cp\u003eএই গানটার লিরিক্সটা অনেকটা চয়নের মনের মত! থেকে থেকে মাথা ব্যাথা করে। আর সেই সময়টা ভীষণ অবশ লাগে নিজেকে। মনে হয় কেউ জানে তাকে চালিয়ে নিয়ে যাচ্ছে। ডাক্তার দেখাতে যাবে ভেবেছিল কলকাতায় কিন্তু এই কন্ডিশান জানাজানি হলে পুলিসের চাকরি আর থাকবে না! তবে সেদিন ঘুম থেকে উঠে পায়ে কাদা দেখে বেশ চিন্তিত হয়ে পড়েছিল চয়ন! তাহলে কি সে ঘুমের মধ্যে হাঁটছে??\u003c\/p\u003e\n\u003cp\u003eনিজের এই টানাপোড়েন থেকে মুক্তি পাওয়ার আগেই তো আবার গোপালপুরের মত জায়গায় একের পর এক খুন হচ্ছে। উদয় হয়েছে এক অদ্ভুত সিরিয়াল কিলার! হাতুড়ি দিয়ে মেরে মাথা ফাটিয়ে দিচ্ছে সে। তবে কাদের?\u003c\/p\u003e\n\u003cp\u003eএমন সব লোকেদের যাদের এই উর্দি না পরা থাকলে চয়ন নিজেই হয়তো মাথা ফাটিয়ে দিত...\u003c\/p\u003e\n\u003cp\u003eকে এই হাতুড়ে হারু? তাকে কি ধরতে পারবেন ইন্সপেক্টর চয়ন?\u003c\/p\u003e\n\u003c!----\u003e","brand":"Smell of Books","offers":[{"title":"Default Title","offer_id":48329573794042,"sku":"VT6ZDJUG35Q9","price":213.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0704\/0473\/5226\/files\/VT6ZDJUG35Q9.jpg?v=1770577943","url":"https:\/\/versoz.co.in\/products\/vt6zdjug35q9","provider":"VERSOZ","version":"1.0","type":"link"}