{"product_id":"vxresyh75pqz","title":"Kumbhokar-Prajapati by Swapankumar Thakur [Hardcover]","description":"\u003cp\u003e\u003cspan\u003eকুম্ভকার অতি প্রাচীন জনজাতি ও পেশাজীবি শ্রেণী। মানব সভ্যতার ইতিহাস ও সংস্কৃতিতে বহু বর্ণময় তাদের স্বাক্ষর। পোড়ামাটির শিল্পকে ঐতিহাসিকেরা বলেছেন ‘পুরাতত্বের বর্ণমালা’। কত ধরনের যে মাটিরপাত্র তাঁরা তৈরি করতেন, তার নাম ও কার্যকারিতার কথা আছে  হিন্দু, জৈন ও বৌদ্ধসাহিত্যে। বাংলার পুতুলশিল্পের আদি কারিগর কুম্ভকারদের চিত্রিত ঘটশিল্প সরাশিল্প কাল্ট-অবজেক্টএর সৃজনশীলতার সজীব ধারাটি আজও বহমান।  কুম্ভকারদের পূজিত দেবদেবী,  চাকের বৈচিত্র্য, হাঁড়িকুড়ি ইত্যাদিকে কেন্দ্র করে গড়ে উঠেছে প্রাচীনকাল থেকে  সমৃদ্ধ সংস্কৃতি্র ধারা। দশটি পরিচ্ছেদে উক্ত বিষয়গুলিকে নিয়ে প্রত্নবিজ্ঞান,  ইতিহাস, সাহিত্য  ও ব্যাপক ক্ষেত্রসমীক্ষা্র প্রেক্ষিতে লেখা হয়েছে আলোচ্য “কুম্ভকার-প্রজাপতিঃ ইতিহাস-প্রযুক্তি-  সংস্কৃতি” শীর্ষক বইটি । পরিশিষ্টে রয়েছে নির্বাচিত প্রয়োজনীয় শব্দকোষ।\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003c!----\u003e","brand":"Deep Prakashan","offers":[{"title":"Default Title","offer_id":48329569894650,"sku":"VXRESYH75PQZ","price":277.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0704\/0473\/5226\/files\/VXRESYH75PQZ-1.jpg?v=1770541467","url":"https:\/\/versoz.co.in\/products\/vxresyh75pqz","provider":"VERSOZ","version":"1.0","type":"link"}