{"product_id":"vy9kixrulb8q","title":"Agni He Pabak by Abhijit Tarafdar [Hardcover]","description":"\u003cdiv class=\"feature\"\u003e\n\u003cdiv class=\"bengali-text author-bio\"\u003e\n\u003cp\u003e\u003cspan\u003e\u003cspan dir=\"ltr\" lang=\"BN\"\u003eনির্জন এক নবীন চিকিৎসক\u003c\/span\u003e\u003cspan dir=\"ltr\" lang=\"HI\"\u003e।\u003c\/span\u003e \u003cspan dir=\"ltr\" lang=\"BN\"\u003eএক শপিং মল ও তার পাশের গুদামে আগুন লাগা ও সেই আগুন থেকে দুই নিরপরাধ শ্রমিকের মৃত্যুর দায়ে অভিযুক্ত\u003c\/span\u003e\u003cspan dir=\"ltr\" lang=\"HI\"\u003e।\u003c\/span\u003e \u003cspan dir=\"ltr\" lang=\"BN\"\u003eমনে করা হয়\u003c\/span\u003e\u003cspan dir=\"ltr\" lang=\"EN-US\"\u003e, \u003c\/span\u003e\u003cspan dir=\"ltr\" lang=\"BN\"\u003eতাঁর ছোড়া সিগারেটের টুকরো থেকেই হয় সেই অগ্নিকাণ্ড\u003c\/span\u003e\u003cspan dir=\"ltr\" lang=\"HI\"\u003e। \u003c\/span\u003e\u003cspan dir=\"ltr\" lang=\"BN\"\u003eঅন্যদিকে এই উপন্যাসের পরতে পরতে রয়েছে চিকিৎসাজগৎকে ঘিরে যে দুর্নীতি\u003c\/span\u003e\u003cspan dir=\"ltr\" lang=\"EN-US\"\u003e, \u003c\/span\u003e\u003cspan dir=\"ltr\" lang=\"BN\"\u003eযার মধ্যে নির্জনের বসবাস\u003c\/span\u003e\u003cspan dir=\"ltr\" lang=\"EN-US\"\u003e, \u003c\/span\u003e\u003cspan dir=\"ltr\" lang=\"BN\"\u003eতা থেকে নিজেকে মুক্ত করতে চায় সে\u003c\/span\u003e\u003cspan dir=\"ltr\" lang=\"HI\"\u003e। \u003c\/span\u003e\u003cspan dir=\"ltr\" lang=\"BN\"\u003eযখন অভিযোগের ফাঁস ক্রমশ নির্জনের গলায় জড়িয়ে আসছে\u003c\/span\u003e\u003cspan dir=\"ltr\" lang=\"EN-US\"\u003e, \u003c\/span\u003e\u003cspan dir=\"ltr\" lang=\"BN\"\u003eসাহায্যের হাত বাড়িয়ে দেয় মহুল\u003c\/span\u003e\u003cspan dir=\"ltr\" lang=\"EN-US\"\u003e, \u003c\/span\u003e\u003cspan dir=\"ltr\" lang=\"BN\"\u003eনির্জনের জীবনের একমাত্র ভালবাসা\u003c\/span\u003e\u003cspan dir=\"ltr\" lang=\"EN-US\"\u003e, \u003c\/span\u003e\u003cspan dir=\"ltr\" lang=\"BN\"\u003eঅবলম্বন\u003c\/span\u003e\u003cspan dir=\"ltr\" lang=\"HI\"\u003e।\u003c\/span\u003e \u003cspan dir=\"ltr\" lang=\"BN\"\u003eএক দলবদ্ধ সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যক্তির সংগ্রামের দলিল এই উপন্যাস\u003c\/span\u003e\u003cspan dir=\"ltr\" lang=\"HI\"\u003e।\u003c\/span\u003e\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003c\/div\u003e\n\u003c\/div\u003e\n\u003cdiv class=\"feature\"\u003e\n\u003ch4 class=\"author-name\"\u003e\u003ca href=\"https:\/\/www.anandapub.in\/book-author\/Abhijit-Tarafdar\"\u003eঅভিজিৎ তরফদার\u003c\/a\u003e\u003c\/h4\u003e\n\u003cdiv class=\"author-bio\"\u003eনব্বইয়ের দশকের গোড়ার দিকে প্রয়াত বিমল কর-এর হাত ধরে ছোটগল্পকার হিসাবে আত্মপ্রকাশ। প্রথম প্রকাশিত উপন্যাস ‘মহাজাগতিক’(১৯৯৭) সাড়া জাগিয়েছিল। তারপর প্রায় দশ বছর নিরবচ্ছিন্নভাবে লিখে যাওয়া। ‘চতুর্থ হৃদয়’(২০০৬) উপন্যাস প্রকাশের পর বেশ কিছুদিন সাহিত্যের বৃহত্তর অঙ্গন থেকে সরে যাওয়া। ‘আবাস’, ‘বরণ’, ‘তর্পণ’ ইত্যাদি ছোটগল্পের মধ্য দিয়ে আবার ফিরে আসা।‘মহাজাগতিক’ বাংলা আকাদেমি প্রদত্ত পুরস্কারে সম্মানিত হয়েছে। ‘চতুর্থ হৃদয়’-ও পেয়েছে শ্রেষ্ঠ উপন্যাসের শিরোপা ‘শারদঅর্ঘ্য’। ছোটগল্প ‘শনাক্তকরণ’ স্থান পেয়েছে সাহিত্য অকাদেমির সংকলনে। ‘চালশে’ গল্পটি নির্বাচিত হয়েছে শ্রেষ্ঠ শারদীয় ছোটগল্প হিসাবে।কিন্তু পুরস্কার নয়, তাঁর কোনও ছোটগল্প বা উপন্যাস পড়ে পাঠক যখন বিচলিত হন, আলোড়িত হন অথবা স্তব্ধ হয়ে ভাবতে বসেন, পাঠকের সেই প্রতিক্রিয়াকেই পাথেয় হিসাবে গণ্য করেন লেখক অভিজিৎ তরফদার।\u003c\/div\u003e\n\u003c\/div\u003e\n\u003c!----\u003e","brand":"Ananda Publishers","offers":[{"title":"Default Title","offer_id":48329566159098,"sku":"VY9KIXRULB8Q","price":352.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0704\/0473\/5226\/files\/VY9KIXRULB8Q.jpg?v=1769447673","url":"https:\/\/versoz.co.in\/products\/vy9kixrulb8q","provider":"VERSOZ","version":"1.0","type":"link"}