{"product_id":"vydxk9o5tlrs","title":"Baulani by Isha Deb Paul [Hardcover]","description":"\u003cdiv class=\"feature\"\u003e\n\u003cdiv class=\"bengali-text author-bio\"\u003e\n\u003cp\u003e\u003cspan\u003e\u003cspan dir=\"ltr\" lang=\"BN\"\u003eএকদল নাগরিক মানুষ পুজোর ছুটি কাটাতে এসে পৌঁছয় বীরভূমের লাল মাটিতে যেখানে বাউল গানের আবহের পাশাপাশি থাকে নারী পাচারের রহস্যও\u003c\/span\u003e\u003cspan dir=\"ltr\" lang=\"HI\"\u003e।\u003c\/span\u003e \u003cspan dir=\"ltr\" lang=\"BN\"\u003eউন্মোচিত হয় শুধু রহস্য নয়\u003c\/span\u003e\u003cspan dir=\"ltr\" lang=\"EN-US\"\u003e, \u003c\/span\u003e\u003cspan dir=\"ltr\" lang=\"BN\"\u003eতাদের পারস্পরিক আভ্যন্তরীণ সম্পর্কের জটিলতাও\u003c\/span\u003e\u003cspan dir=\"ltr\" lang=\"HI\"\u003e। \u003c\/span\u003e\u003cspan dir=\"ltr\" lang=\"BN\"\u003eসেখানেই দেখা হয় বাউল গান গাওয়া মনস্বিতার সঙ্গে তার প্রিয়তম পুরুষেরও\u003c\/span\u003e\u003cspan dir=\"ltr\" lang=\"HI\"\u003e।\u003c\/span\u003e \u003cspan dir=\"ltr\" lang=\"BN\"\u003eরবীন্দ্রনাথের গান আর বাউল গান তাদের সম্পর্কের রসায়ন উপলব্ধ করায়\u003c\/span\u003e\u003cspan dir=\"ltr\" lang=\"EN-US\"\u003e, \u003c\/span\u003e\u003cspan dir=\"ltr\" lang=\"BN\"\u003eতাদের নিজেদের কাছেই\u003c\/span\u003e\u003cspan dir=\"ltr\" lang=\"HI\"\u003e।\u003c\/span\u003e\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003c\/div\u003e\n\u003c\/div\u003e\n\u003cdiv class=\"feature\"\u003e\n\u003ch4 class=\"author-name\"\u003e\u003ca href=\"https:\/\/www.anandapub.in\/book-author\/Isha-Deb-Paul\"\u003eঈশা দেব পাল\u003c\/a\u003e\u003c\/h4\u003e\n\u003cdiv class=\"author-bio\"\u003e\n\u003cp\u003eঈশা দেব পালের  জন্ম ১৯৭৫ সালে। বাংলা সাহিত্য নিয়ে পড়াশোনা করেছেন  যাদবপুর বিশ্ববিদ্যালয়ে।  ইউজিসি ফেলোশিপ নিয়ে পিএইচডি করেছেন, বাংলা রূপকথার স্টাইলের ওপর। কর্মজীবন শুরু হয় সাউথ পয়েন্ট হাই স্কুলের শিক্ষকতা দিয়ে।  তারপর বীরভূমের  লাভপুর কলেজে তিন বছর অধ্যাপনা করে বর্তমানে হুগলি জেলার শ্রীরামপুর কলেজে কর্মরত। লেখালিখির শুরু ছাত্রজীবন থেকেই। প্রবন্ধ লিখেছেন একাধিক বিষয়ে, কিন্তু কথাসাহিত্য রচনায় বেশি আগ্রহী। সাহিত্যের শিক্ষক হলেও সাহিত্য ক্লাসে পড়ানো যায় না, বলেই তাঁর বিশ্বাস৷  প্রিয় নেশা চেনা-অচেনা মানুষকে পর্যবেক্ষণ। আর ভালবাসেন নির্জন স্টেশন। ট্রেন ছেড়ে চলে যাওয়ার পর যে স্টেশন একলা হয়ে যায় তাকে চুপ করে বসে দেখা প্রিয় অভ্যাস।\u003c\/p\u003e\n\u003c\/div\u003e\n\u003c\/div\u003e\n\u003c!----\u003e","brand":"Ananda Publishers","offers":[{"title":"Default Title","offer_id":48329566879994,"sku":"VYDXK9O5TLRS","price":352.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0704\/0473\/5226\/files\/VYDXK9O5TLRS.jpg?v=1769447546","url":"https:\/\/versoz.co.in\/products\/vydxk9o5tlrs","provider":"VERSOZ","version":"1.0","type":"link"}