{"product_id":"vyio9ma5wdq1","title":"Kolkatar Litho by Asit Pal [Hardcover]","description":"\u003cp\u003e\u003cspan\u003e\u003cspan dir=\"ltr\" lang=\"BN\"\u003eকলকাতা বরাবরই নতুন কিছু পেলে তাকে তার নিজের মতো করে গড়ে নেয়\u003c\/span\u003e\u003cspan dir=\"ltr\" lang=\"HI\"\u003e।\u003c\/span\u003e \u003cspan dir=\"ltr\" lang=\"BN\"\u003eবিদেশ থেকে আসা মানুষজনকেও সে গড়ে নিতে পারত\u003c\/span\u003e\u003cspan dir=\"ltr\" lang=\"HI\"\u003e।\u003c\/span\u003e \u003cspan dir=\"ltr\" lang=\"BN\"\u003eউনিশ শতকের গোড়ায় কলকাতায় এল সুদূর দেশে আবিষ্কৃত এক ছাপার যন্ত্র\u003c\/span\u003e\u003cspan dir=\"ltr\" lang=\"EN-US\"\u003e, \u003c\/span\u003e\u003cspan dir=\"ltr\" lang=\"BN\"\u003eযেখানে ইচ্ছেমতো অনেক কিছু পাথরে লেখা যায়\u003c\/span\u003e\u003cspan dir=\"ltr\" lang=\"EN-US\"\u003e, \u003c\/span\u003e\u003cspan dir=\"ltr\" lang=\"BN\"\u003eআবার তা থেকে ছাপাও যায়\u003c\/span\u003e\u003cspan dir=\"ltr\" lang=\"HI\"\u003e।\u003c\/span\u003e \u003cspan dir=\"ltr\" lang=\"BN\"\u003eসাহেবরা খুশি তাদের ম্যাপ\u003c\/span\u003e\u003cspan dir=\"ltr\" lang=\"EN-US\"\u003e, \u003c\/span\u003e\u003cspan dir=\"ltr\" lang=\"BN\"\u003eবড় বড় হরফে পোস্টার বা বিল ছাপতে পারবে এই সব যন্ত্রে\u003c\/span\u003e\u003cspan dir=\"ltr\" lang=\"HI\"\u003e।\u003c\/span\u003e \u003cspan dir=\"ltr\" lang=\"BN\"\u003eসেই পাথুরে ছাপার যন্ত্রকেই বাঙালি শিল্পীরা তাঁদের অসাধারণ ক্ষমতা ও বুদ্ধি প্রয়োগ করে শিল্পের এক নতুন মাধ্যমকেই খুঁজে পেলেন\u003c\/span\u003e\u003cspan dir=\"ltr\" lang=\"HI\"\u003e।\u003c\/span\u003e \u003cspan dir=\"ltr\" lang=\"BN\"\u003eকলকাতায় গড়ে উঠতে থাকল একের পর এক লিথো ছাপার স্টুডিয়ো\u003c\/span\u003e\u003cspan dir=\"ltr\" lang=\"HI\"\u003e।\u003c\/span\u003e \u003cspan dir=\"ltr\" lang=\"BN\"\u003eবিদেশ থেকে অনেকেই তাঁদের কাজ এবং লিথোর জনপ্রিয়তা দেখে রীতিমতো আশ্চর্য হলেন\u003c\/span\u003e\u003cspan dir=\"ltr\" lang=\"HI\"\u003e।\u003c\/span\u003e \u003cspan dir=\"ltr\" lang=\"BN\"\u003eতাঁরাও চেষ্টা করলেন এঁদের কাজ নকল করে বাজার ধরতে\u003c\/span\u003e\u003cspan dir=\"ltr\" lang=\"HI\"\u003e।\u003c\/span\u003e \u003cspan dir=\"ltr\" lang=\"BN\"\u003eকলকাতার শিল্পীরাও তাঁদের সহজাত শিল্পবোধ দিয়ে ওঁদের সঙ্গে সমানে পাল্লা দিয়ে যান\u003c\/span\u003e\u003cspan dir=\"ltr\" lang=\"HI\"\u003e।\u003c\/span\u003e \u003cspan dir=\"ltr\" lang=\"BN\"\u003eপুণে থেকে রবি বর্মার কাজ যখন বাজার দখল করতে শুরু করে\u003c\/span\u003e\u003cspan dir=\"ltr\" lang=\"EN-US\"\u003e, \u003c\/span\u003e\u003cspan dir=\"ltr\" lang=\"BN\"\u003eতখনও কলকাতার শিল্পীরা না দমে নিজেদের শিল্প নিয়ে এগিয়ে গেছেন\u003c\/span\u003e\u003cspan dir=\"ltr\" lang=\"HI\"\u003e।\u003c\/span\u003e \u003cspan dir=\"ltr\" lang=\"BN\"\u003eঘরে ঘরে ছবির রুচি গড়ে দিতে সক্ষম হল এই লিথোতে ছাপা হরেক ছবি\u003c\/span\u003e\u003cspan dir=\"ltr\" lang=\"HI\"\u003e।\u003c\/span\u003e \u003cspan dir=\"ltr\" lang=\"BN\"\u003eকালের নিয়মে সে\u003c\/span\u003e\u003cspan dir=\"ltr\" lang=\"EN-US\"\u003e-\u003c\/span\u003e\u003cspan dir=\"ltr\" lang=\"BN\"\u003eসব একসময় থিতিয়ে এল\u003c\/span\u003e\u003cspan dir=\"ltr\" lang=\"HI\"\u003e।\u003c\/span\u003e \u003cspan dir=\"ltr\" lang=\"BN\"\u003eপরিবর্তন এল এর কারিগরি পদ্ধতিতে\u003c\/span\u003e\u003cspan dir=\"ltr\" lang=\"HI\"\u003e।\u003c\/span\u003e \u003cspan dir=\"ltr\" lang=\"BN\"\u003eশিল্পীরা যেমন একাধারে এই মাধ্যমে অনেক ছবি করে গেছেন\u003c\/span\u003e\u003cspan dir=\"ltr\" lang=\"EN-US\"\u003e, \u003c\/span\u003e\u003cspan dir=\"ltr\" lang=\"BN\"\u003eতেমনি প্রকাশকরা এই মাধ্যমে তাঁদের অনেক কাজ করতে পেরেছেন\u003c\/span\u003e\u003cspan dir=\"ltr\" lang=\"HI\"\u003e।\u003c\/span\u003e \u003cspan dir=\"ltr\" lang=\"BN\"\u003eফলত ইতিহাসের পাতায় থেকে গেল এর অবদান\u003c\/span\u003e\u003cspan dir=\"ltr\" lang=\"HI\"\u003e। \u003c\/span\u003e\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003e\u003cspan\u003e\u003cspan dir=\"ltr\" lang=\"HI\"\u003e\u003cspan dir=\"ltr\" lang=\"BN\"\u003eএই বইয়ে ধরা হয়েছে উনিশ শতকের সেই অধ্যায়ের চিত্রকেই\u003c\/span\u003e।\u003c\/span\u003e\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003ch4 class=\"author-name\"\u003e\u003ca href=\"https:\/\/www.anandapub.in\/book-author\/Asit-Pal\"\u003eঅসিত পাল\u003c\/a\u003e\u003c\/h4\u003e\n\u003cdiv class=\"author-bio\"\u003e\n\u003cp\u003eঅসিত পাল-এর জন্ম ১৫ জুন, ১৯৫০। শৈশব কাটে কলেজ স্ট্রিট পাড়া সহ উত্তর কলকাতা ঘিরে। সরকারি আর্ট কলেজ থেকে শিক্ষা নিয়ে আনন্দবাজার সংস্থার সঙ্গে দীর্ঘ ৩০ বছর কর্মজীবন কাটান। বটতলার শিল্প নিয়ে দীর্ঘ সময় যাবৎ গবেষণাধর্মী কাজ করেছেন। ১৯৮৩ সালে তাঁর সম্পাদিত উনিশ শতকের কলকাতার কাঠখোদাই তাঁকে সারা বিশ্বে বিশেষ পরিচিতি এনে দিয়েছে। দ্বিতীয় বই ‘উনিশ শতকের কাঠখোদাই শিল্পী প্রিয়গোপাল দাস’ও এক উল্লেখযোগ্য গবেষণাধর্মী বই। ভারত সরকারের সংস্কৃতি মন্ত্রণালয়ের অধীনে ললিত কলা অ্যাকাডেমির হয়ে দু’বছর ধরে এক উল্লেখযোগ্য কাজ শেষ করেছেন ২০১৫-তে। ভারতের শিল্প বিবর্তনের কেন্দ্রভূমি চিৎপুরের বহুবিধ শিল্পধারার তথ্য সন্ধান করে চিত্রসহ তথ্য এক জায়গায় এনেছেন ভবিষ্যতের গবেষকদের জন্যে। লেখা ও চিত্রচর্চা একই সঙ্গে করতে ভালবাসেন। দেশে ও বিদেশে অনেক একক যৌথ প্রদর্শনীতে অংশ নিয়েছেন। শিল্পশিবিরে তাঁর উপস্থিতি যেমন থাকে, শিল্প নিয়ে বহু আলোচনার মুখ্য বক্তা হিসেবেও থাকেন। অ্যাকাডেমি অফ ফাইন আর্টস-এর সহ সভাপতি হিসেবে, ললিত কলা অ্যাকাডেমির সর্বভারতীয় সাধারণ পরিষদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। উনিশ শতকের কাঠখোদাই ও লিথো ছবি নিয়ে প্রদর্শনী কিউরেট করেছেন দিল্লি ও কলকাতায়।\u003c\/p\u003e\n\u003c\/div\u003e\n\u003c!----\u003e","brand":"Ananda Publishers","offers":[{"title":"Default Title","offer_id":48329565044986,"sku":"VYIO9MA5WDQ1","price":1615.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0704\/0473\/5226\/files\/VYIO9MA5WDQ1.jpg?v=1769414553","url":"https:\/\/versoz.co.in\/products\/vyio9ma5wdq1","provider":"VERSOZ","version":"1.0","type":"link"}