{"product_id":"vymwke716xbi","title":"Kal Abhijan by Indira Das [Hardcover]","description":"\u003cdiv class=\"feature\"\u003e\n\u003cdiv class=\"bengali-text author-bio\"\u003e\n\u003cp\u003e\u003cspan\u003e\u003cspan lang=\"BN\" dir=\"ltr\"\u003eযুগে যুগে প্রজ্ঞাময়ীদের আবির্ভাব বারবার ঘটলেও সামাজিক অবস্থানে বুদ্ধিদীপ্তা নারীর হেনস্থা অবিদিত নয়\u003c\/span\u003e\u003cspan lang=\"HI\" dir=\"ltr\"\u003e।\u003c\/span\u003e \u003cspan lang=\"BN\" dir=\"ltr\"\u003eপুরাকালের এক আশ্চর্য ধীশক্তি\u003c\/span\u003e\u003cspan lang=\"EN-US\" dir=\"ltr\"\u003e-\u003c\/span\u003e\u003cspan lang=\"BN\" dir=\"ltr\"\u003eসম্পন্না নারী\u003c\/span\u003e\u003cspan lang=\"EN-US\" dir=\"ltr\"\u003e, \u003c\/span\u003e\u003cspan lang=\"BN\" dir=\"ltr\"\u003eঊনবিংশ\u003c\/span\u003e\u003cspan lang=\"EN-US\" dir=\"ltr\"\u003e-\u003c\/span\u003e\u003cspan lang=\"BN\" dir=\"ltr\"\u003eশতাব্দীর এক মেধাবী অথচ অত্যাচারিত বিধবা\u003c\/span\u003e\u003cspan lang=\"EN-US\" dir=\"ltr\"\u003e, \u003c\/span\u003e\u003cspan lang=\"BN\" dir=\"ltr\"\u003eএবং ইদানীং যুগের এক উচ্চশিক্ষিতার জীবন\u003c\/span\u003e\u003cspan lang=\"EN-US\" dir=\"ltr\"\u003e-\u003c\/span\u003e\u003cspan lang=\"BN\" dir=\"ltr\"\u003eকথা আবারও প্রমাণ করে\u003c\/span\u003e\u003cspan lang=\"EN-US\" dir=\"ltr\"\u003e, \u003c\/span\u003e\u003cspan lang=\"BN\" dir=\"ltr\"\u003eআলোকপ্রাপ্তা হলেও নারী এখনও নিজস্ব মেধার সঠিক মূল্যায়নে হাজার প্রতিদ্বন্দ্বিতার সম্মুখীন হয়\u003c\/span\u003e\u003cspan lang=\"HI\" dir=\"ltr\"\u003e।\u003c\/span\u003e\u003cspan lang=\"EN-US\" dir=\"ltr\"\u003e '\u003c\/span\u003e\u003cspan lang=\"BN\" dir=\"ltr\"\u003eকাল অভিযান\u003c\/span\u003e\u003cspan lang=\"EN-US\" dir=\"ltr\"\u003e' \u003c\/span\u003e\u003cspan lang=\"BN\" dir=\"ltr\"\u003eউপন্যাসে ঐতিহাসিক কল্পকাহিনির চরিত্ররা তিনটি পৃথক সময়কালে পর্যায়ক্রমে এসে সেই যাপনকাহিনি বলে যান\u003c\/span\u003e\u003cspan lang=\"HI\" dir=\"ltr\"\u003e।\u003c\/span\u003e\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003ch4 class=\"author-name\"\u003e\u003ca href=\"https:\/\/www.anandapub.in\/book-author\/Indira-Das\"\u003eইন্দিরা দাশ\u003c\/a\u003e\u003c\/h4\u003e\n\u003cdiv class=\"author-bio\"\u003e\n\u003cp\u003eসাহিত্য-সংস্কৃতির আবহাওয়ায় মানুষ ইন্দিরা দাশের জন্ম কলকাতায়। স্ত্রীরোগ-বিশেষজ্ঞ হিসেবে স্নাতকোত্তর শিক্ষালাভের পর রাজধানীতে পশার জমানোর সঙ্গে সঙ্গে সাহিত্যের প্রতি আত্মিক যোগ হারাননি। কলকাতার বিশিষ্ট পত্রপত্রিকা ছাড়াও মুম্বই-পুনে-দিল্লি'তে নানা পত্রিকায় তাঁর গল্প-কবিতা-উপন্যাস প্রকাশিত হয়।\u003cbr\u003e\u003cbr\u003eতাঁর 'শ্রেষ্ঠ-কবিতা-সংকলন'-এর প্রথম, দ্বিতীয় খণ্ড ইতিমধ্যে প্রকাশিত। ইন্দিরা'র 'পঁচিশটি-গল্প-সংকলন', এবং 'আরও পঁচিশটি গল্প' প্রকাশিত হয়েছে। তাঁর পেশাগত অভিজ্ঞতা-ঋদ্ধ বই 'ফিরে দেখা' প্রকাশ করেছেন দিল্লির বেঙ্গল-অ্যাসোসিয়েশন। প্রথম উপন্যাস সংকলন দুটি মলাটের মধ্যে গ্রন্থবদ্ধ হয়েছে। লেখিকার মায়ের স্মৃতিকথা 'শুরু থেকে ফেরা' বইটি ইংরেজি ভাষায় অনূদিত হয়েছে।\u003cbr\u003e\u003cbr\u003eগল্পকার-কবি-প্রাবন্ধিক-ঔপন্যাসিক ও চিকিৎসক ইন্দিরা, তার আত্মিক শান্তি ও পরিপূর্ণতা খুঁজে পান লেখার মধ্যে।\u003c\/p\u003e\n\u003c\/div\u003e\n\u003c\/div\u003e\n\u003c\/div\u003e\n\u003c!----\u003e","brand":"Ananda Publishers","offers":[{"title":"Default Title","offer_id":48329565274362,"sku":"VYMWKE716XBI","price":333.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0704\/0473\/5226\/files\/VYMWKE716XBI.jpg?v=1769414507","url":"https:\/\/versoz.co.in\/products\/vymwke716xbi","provider":"VERSOZ","version":"1.0","type":"link"}