{"product_id":"w5azm1t80sc3","title":"Khunta Hobe 19 April by Chitradeep Chakraborty [Hardcover]","description":"\u003cp\u003e\u003cspan\u003eবিশ্বজুড়ে নাবালক-কিশোরদের অপরাধের ঘটনা উদ্্বেগজনক হারে বাড়ছে। চুরি, ছিনতাই, মাদকাসক্তি থেকে শুরু করে সাইবার অপরাধ ও হিংসাত্মক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে কম বয়সিরা। বিশেষজ্ঞদের মতে, এটি একটি গভীর সামাজিক সংকট। কিশোর অপরাধের পেছনে প্রধান কারণগুলির মধ্যে অন্যতম_ পারিবারিক অবহেলা, পরিবারে ভাঙন, দারিদ্র্য, খারাপ সঙ্গ এবং নিয়ন্ত্রণহীন ডিজিটাল ব্যবহারের প্রভাব। অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে, স্কুলছুট কিশোররা সহজে অপরাধচক্রের ফাঁদে পা দিচ্ছে।\u003c\/span\u003e\u003cbr aria-hidden=\"true\"\u003e\u003cspan\u003eকিন্তু এগুলো একটা দিক। অন্যদিকটা আরও বেশি চিন্তার। যখন দেখা যায়, কিছু পাওয়ার উদ্দেশ্যে পরিবার এবং অভিভাবকরা নিজের সন্তানদের ঠেলে দিচ্ছেন অপরাধের কানাগলিতে। এই বইয়ে তুলে ধরা হয়েছে এ-রাজ্যে ঘটে যাওয়া ঠিক তেমনই একটি সত্যি ঘটনা, যেখানে এক নাবালককে ব্যবহার করা হয়েছে দাবার বোড়ের মতো। একটা অপরাধ হয়ে যাওয়ার পরে নানা ঘাত-প্রতিঘাতের মধ্যে দিয়ে এগিয়েছে তদন্ত, লেখকের কলমও। শেষ হয়েছে এমন জায়গায়, যা আপনাকে ভাবাতে বাধ্য করবেই_ কোথায় রয়েছি আমরা…\u003c\/span\u003e\u003cbr aria-hidden=\"true\"\u003e\u003cspan\u003e‘এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য ক’রে যাব আমি।’ হারিয়ে কি যাচ্ছে সেই শপথও?\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003c!----\u003e","brand":"Bookfarm","offers":[{"title":"Default Title","offer_id":48329562489082,"sku":"W5AZM1T80SC3","price":216.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0704\/0473\/5226\/files\/W5AZM1T80SC3-1.jpg?v=1768033659","url":"https:\/\/versoz.co.in\/products\/w5azm1t80sc3","provider":"VERSOZ","version":"1.0","type":"link"}