{"product_id":"wcu17s6perth","title":"Amish O Niramish Ahar Akhondo by Pragyasundari Devi [Hardcover]","description":"\u003cp\u003e\u003cspan\u003eজোড়াসাঁকোর ঠাকুরবাড়ি। বাঙালির জীবন যে বাড়ি ছাড়া ভাবা যায় না। যার যাত্রা শুরু হয়েছিল প্রিন্স দ্বারকানাথকে দিয়ে, অত্যুজ্জ্বল আলোয় যে বাড়ি মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের পুত্রকন্যা, নাতি-নাতনিদের মধ্য দিয়ে উদ্ভাসিত হল, তার কেন্দ্রবিন্দুতে ছিলেন অবিস্মরণীয় রবীন্দ্রনাথ। \u003c\/span\u003e\u003cbr\u003e\u003cbr\u003e\u003cspan\u003eরবীন্দ্রনাথের দাদা হেমেন্দ্রনাথ ঠাকুরের মেজ মেয়ে প্রজ্ঞাসুন্দরী দেবী। স্বামী ছিলেন অসমের সাহিত্যরথী লক্ষ্মীকান্ত বেজবড়ুয়া। প্রজ্ঞাসুন্দরীর কাছে রন্ধনচর্চা ছিল এক সৃজনশীল শিল্প, তাঁর অবসরের অনাবিল আনন্দ। স্বামীর উৎসাহে এবং জোরাজুরিতে তিনি লিখে রাখতে শুরু করলেন নানা বিচিত্র রান্নার প্রণালী। \u003c\/span\u003e\u003cbr\u003e\u003cbr\u003e\u003cspan\u003eস্বামী লক্ষ্মীকান্ত তাঁকে সাহস দিলেন, এই সমস্ত আমিষ ও নিরামিষ আহার একত্রিত করে বই প্রকাশ করার। যে কালে রান্নার বই লেখা ও প্রকাশের কথা ভাবা যেত না, সেই সময়ে প্রকাশিত হয় প্রজ্ঞাসুন্দরী দেবীর একাধিক বই। সবমিলিয়ে প্রায় ২৫০০ রান্নার পদ!\u003c\/span\u003e\u003cbr\u003e\u003cbr\u003e\u003cspan\u003eকী নেই এই বইতে! রন্ধনপ্রণালীর অতুল মহাসাগর। এমন কোনও আমিষ ও নিরামিষ আহার কল্পনা করা কঠিন, যা এই বইতে নেই! \u003c\/span\u003e\u003cbr\u003e\u003cbr\u003e\u003cspan\u003eআমিষ নিরামিষ মিলিয়ে নানাবিধ কালিয়া-কোপ্তা, কারি-কাবাব-কোর্মা, চপ-কাটলেট, হিঙ্গি, বড়ি, পোলাও-খিচুড়ি, সসেজ ভাজা, গ্রিল, স্যুপ ঘণ্ট, ভাজিভুজি, ডাল ডালনা, দোলমা, ধোঁকা, পায়স-কাঁকড়া, চিংড়ি থেকে শুরু করে মাছ, মুরগি, হ্যাম এমনকী পর্ক-খরগোশ-পাখি পর্যন্ত। \u003c\/span\u003e\u003cbr\u003e\u003cbr\u003e\u003cspan\u003eএককথায় প্রজ্ঞাসুন্দরী দেবীর 'আমিষ ও নিরামিষ আহার' রন্ধন চর্চার এক আকর গ্রন্থ।\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003e\u003cspan\u003e**\u003cem\u003e\u003cstrong\u003e IN ENGLISH *\u003c\/strong\u003e*\u003c\/em\u003e\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003eJorasanko Thakur Bari—an institution inseparable from Bengali identity—has given the world many luminaries. Among them was Pragyasundari Devi, granddaughter of Maharshi Debendranath Tagore and niece of Rabindranath Tagore. Married to Assamese literary giant Lakhsmikanta Bezbaruah, Pragyasundari saw cooking not as household duty, but as a creative art and a source of joy.\u003c\/p\u003e\n\u003cp\u003eEncouraged and persuaded by her husband, she began documenting her experiments in the kitchen—at a time when publishing a cookbook was unheard of for women. What followed was revolutionary: multiple volumes containing nearly 2,500 recipes, covering an astonishing range of Bengali and global dishes.\u003c\/p\u003e\n\u003cp\u003eFrom elaborate kalia, kofta, korma, kabab, curry, and classic cutlets, chops, grills, stews, soups, to traditional hing preparation, bori, polao, khichuri, and festive delicacies—this book embraces everything. Fish, crab, prawn, chicken, duck, ham, pork, rabbit—even rare dishes long lost from Bengali kitchens.\u003c\/p\u003e\n\u003cp\u003eSimply put, Amish O Niramish Ahar is a monumental culinary archive, preserving recipes, techniques, and flavours that shaped the gastronomic history of Bengal. A treasure for food lovers, researchers, chefs, and anyone who wants to rediscover the depth and diversity of traditional Bengali cuisine.\u003c\/p\u003e\n\u003c!----\u003e","brand":"Patra Bharati","offers":[{"title":"Default Title","offer_id":48329558229242,"sku":"WCU17S6PERTH","price":857.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0704\/0473\/5226\/files\/WCU17S6PERTH-1.jpg?v=1766324855","url":"https:\/\/versoz.co.in\/products\/wcu17s6perth","provider":"VERSOZ","version":"1.0","type":"link"}