{"product_id":"wcyik38d6sml","title":"Karjasiddhir Dev Devi by Sombrata Sarkar [Hardcover]","description":"\u003cp\u003e\u003cspan\u003eঋষি গর্গের ছিল উচ্ছিষ্ট গণপতির সিদ্ধি। তিনি বলেছেন গভীর অরণ্যে উচ্ছিষ্ট গণেশের ক্রিয়াদি করতে, নিরাভরণ দেহে রক্তচন্দন মেখে, পান খেতে খেতে। ভৃগু ঋষি বলছেন, ফলমূল খেয়ে উপাসনাতে বসতে, মাংসে নৈবেদ্য সাজাতে। উচ্ছিষ্ট গণপতির ক্রিয়াতেজ সাংঘাতিক। আমিরকে গরিব, গরিবকে আমির, খ্যাতিমানকে কদর্য, কদর্যকে খ্যাতিমান, শত্রুকে মিত্র, মিত্রকে শত্রু নিমেষে করে দিতে পারে। ক্রিয়া খুলে গেলে যিনি করাচ্ছেন তাঁর ওপর মস্ত প্রভাব আসে। তাঁকে ধনে-জনে সর্বস্বান্ত করে দেয়। আগেকার দিতে রাজা-জমিদারেরা এগুলোর প্রয়োগ করাতেন- যে কারণে হঠাৎ রাজ্যবৃদ্ধি, সংঘর্ষ, হত্যা এ সমস্ত লেগে থাকত। বজ্রযোগিনী ত্রিকায়, তিনটি কায়া ধরে রয়েছেন। ত্রিকায়সিদ্ধ যাঁরা, সম্ভবকে অসম্ভব করে দিতে পারেন। কোর্টের রায় ঘোরানো-ফাঁসির আসামিকে পর্যন্ত ত্রিকায় বজ্রযোগিনীর ক্রিয়া করে বাঁচিয়ে আনা সম্ভব। মহাপিশাচিনী অবস্থান করেন ঘনঘোর শ্মশানে চিতার কুণ্ডের মধ্যে। কিছু বর্জনীয়, পরিত্যক্ত সমস্ত উপকরণ দিয়ে দেবীর পুজো চলে। মানুষের ইচ্ছেকে অনিচ্ছাতে, অনিচ্ছাকে ইচ্ছেতে পরিণত করতে থাকেন মহাপিশাচিনী। মধুমতীর সাধনায় বস্তু লাভ হয়। যে বস্তু লাভ হয় সেই বস্তু থেকে ক্ষতি আসতে পারে পরবর্তী যেকোনো সময়। সম্পত্তি হল, অর্থ এল- একটা সময় বস্তুদ্বয় জীবনে চরম দুর্বিপাক টেনে আনল। কার্যসিদ্ধির জন্য তন্ত্রে যে সমস্ত দেব-দেবীদের আরাধনা ও উপাসনার রীতি রয়েছে সেসব অতীব গুহাক্রিয়ার পদ্ধতি। ফলাফল লাভ হয় ঠিকই। এটা মাথাতে রেখে আরাধনাতে যাওয়া ভালো যে, প্রত্যেক ক্রিয়ার বিপরীত প্রতিক্রিয়া রয়েছে। সেগুলো পরবর্তী ক্ষেত্রে মারাত্মক আকার ধারণ করে। ক্রিয়ার গুণ নষ্ট হওয়ার সময়সীমা আছে। তন্ত্রের অভিচার বলে যে সমস্ত ক্রিয়াক্রম ভীষণভাবে জনপ্রিয়-মারণ, উচাটন, বশীকরণ, স্তম্ভন, সম্মোহন- সমস্তগুলোঠিকঠাক প্রয়োগ হলে কার্যকাল ছ’মাসের বেশি নয়। কাল অতিবাহিত হলে ক্রিয়া নষ্ট হয়ে যায়। তন্ত্রের কিছু দেব-দেবীর বিকট পুজো পদ্ধতির মধ্যে দিয়ে যে সাধনক্রম রয়েছে সেগুলো ঠিকভাবে করা হলে ফলাফল বা কার্যকরী ক্ষমতা অভিচার ক্রিয়ার থেকে অবশ্য অনেকটা বেশি। অভিচার ক্রিয়া যেমন অতি সাধারণ সাধক করতে পারেন, তন্ত্রের দেব-দেবীদের মাধ্যমে স্বকার্যসিদ্ধির ক্রিয়া সকলে করতে জানেন না। ক্রম বরাবর গুপ্ত। গুরু ছাড়া এগোলে সিদ্ধির দেখা মেলে না। সঠিক প্রয়োগ না হলে স্বকার্যসিদ্ধির বিদ্যা দারিদ্র, দ্বেষ, দুর্ঘটনা, অকালমৃত্যুর মতো বিপরীত ফল আনতে পারে। এই বইতে ধরা রয়েছে বিঘ্নহন্তা, উচ্ছিষ্ট গণপতি, বিঘ্নেশ্বরী, অঘোর লক্ষ্মী, চৌর গণেশ, যক্ষলক্ষ্মী, ত্রিকায় বজ্রযোগিনী, আসুরিক লক্ষ্মী, উচ্ছিষ্ট চণ্ডালিনি, ক্রোধভৈরব, মহাপিশাচিনী, মধুমতী, বিড়াল-যক্ষিণী, কামেশ্বরী, রতিপ্রিয়া, পদ্মিনী, মনোহারিণী, অনুরাগিণী, মহানটি, কালভৈরব, প্রেতবাহনার আখ্যান। সাধনক্রমের পদ্ধতি ও প্রয়োগ নিয়ে রচিত কার্যসিদ্ধির দেব-দেবী।\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003e\u003cspan\u003e**\u003cem\u003e\u003cstrong\u003e IN ENGLISH *\u003c\/strong\u003e*\u003c\/em\u003e\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp data-start=\"0\" data-end=\"345\"\u003eRishi Garg possessed the siddhi of \u003cstrong data-start=\"35\" data-end=\"57\"\u003eUchhishta Ganapati\u003c\/strong\u003e. He stated that the rites of Uchhishta Ganesha must be performed deep in the forest, with the body unclothed, smeared with red sandalwood paste, while chewing betel leaf. Rishi Bhrigu, on the other hand, prescribed sitting in worship after eating fruits, and arranging offerings of meat.\u003c\/p\u003e\n\u003cp data-start=\"347\" data-end=\"907\"\u003eThe ritual power of Uchhishta Ganapati is extremely fierce. In an instant, it can turn the rich into paupers and the poor into the wealthy, the renowned into the despised and the despised into the renowned, enemies into friends and friends into enemies. Once such a ritual is unleashed, it exerts a tremendous influence on the person who commissions it, often reducing them to complete ruin in wealth and kin. In earlier times, kings and landlords used to employ these practices—hence the sudden expansion of kingdoms, conflicts, murders, and constant turmoil.\u003c\/p\u003e\n\u003cp data-start=\"909\" data-end=\"1198\"\u003eIn the Trikaya of Vajrayogini, the goddess exists in three bodies. Those who have attained Trikaya-siddhi can make the impossible possible. Even court verdicts can be overturned—through the Trikaya ritual of Vajrayogini, it is said that even a condemned prisoner on death row can be saved.\u003c\/p\u003e\n\u003cp data-start=\"1200\" data-end=\"1439\"\u003eMahapishachini resides in the depths of cremation grounds, within the pits of funeral pyres. Her worship is conducted using discarded and forbidden objects. Mahapishachini can transform human desire into aversion, and aversion into desire.\u003c\/p\u003e\n\u003cp data-start=\"1441\" data-end=\"1687\"\u003eThrough the sadhana of Madhumati, one gains objects of desire. Yet whatever is gained through her may later bring harm at any time. Property is acquired, wealth arrives—but eventually these very gains can draw unbearable calamity into one’s life.\u003c\/p\u003e\n\u003cp data-start=\"1689\" data-end=\"2030\"\u003eThe methods of worship and invocation of various deities in Tantra for achieving success are deeply secretive practices. Results do come, but one should proceed with the awareness that every ritual action has an opposite reaction, which may later assume terrifying forms. There is a time limit after which the potency of a ritual diminishes.\u003c\/p\u003e\n\u003cp data-start=\"2032\" data-end=\"2363\"\u003eThe Tantric rites known collectively as \u003cem data-start=\"2072\" data-end=\"2083\"\u003eabhichara\u003c\/em\u003e—such as marana (destruction), uchatan (estrangement), vashikaran (control), stambhana (paralysis), and sammohan (enchantment)—are extremely popular. When applied correctly, their effectiveness does not last beyond six months. With the passage of time, the ritual loses its power.\u003c\/p\u003e\n\u003cp data-start=\"2365\" data-end=\"2919\"\u003eHowever, the sadhanas performed through certain fierce Tantric deities, when done properly, yield results and functional power far greater than those of abhichara rites. While abhichara rituals can be performed by relatively ordinary practitioners, the practices for achieving personal objectives through Tantric deities are not known to all. The tradition has always remained secret. Without a guru, one does not attain realization. Incorrect application of these practices can bring opposite results—poverty, hatred, accidents, and even untimely death.\u003c\/p\u003e\n\u003cp data-start=\"2921\" data-end=\"3268\"\u003eThis book presents the lore of Bighnahanta, Uchhishta Ganapati, Bighneshwari, Aghora Lakshmi, Chaur Ganesha, Yaksha Lakshmi, Trikaya Vajrayogini, Asuric Lakshmi, Uchhishta Chandalini, Krodha Bhairava, Mahapishachini, Madhumati, Biral-Yakshini, Kameshwari, Ratipriya, Padmini, Manoharini, Anuragini, Mahanati, Kalabhairava, and Pretabahana.\u003c\/p\u003e\n\u003cp data-start=\"3270\" data-end=\"3395\" data-is-last-node=\"\" data-is-only-node=\"\"\u003eThese are deities of accomplishment, whose narratives, ritual methods, and applications of sadhana are detailed in this work.\u003c\/p\u003e\n\u003c!----\u003e","brand":"Deep Prakashan","offers":[{"title":"Default Title","offer_id":48329556295930,"sku":"WCYIK38D6SML","price":277.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0704\/0473\/5226\/files\/WCYIK38D6SML.jpg?v=1766296573","url":"https:\/\/versoz.co.in\/products\/wcyik38d6sml","provider":"VERSOZ","version":"1.0","type":"link"}