{"product_id":"wd975n40jzo8","title":"Atripta Ashariri by Pallabi Sengupta [Hardcover]","description":"\u003cp\u003eঅজুতপুর গ্রামের জমিদার শিলাদিত্য সিংহরায় l তার কন্যাসমা দ্বিতীয়া পত্নী সৌদামিনীকে অর্থের প্রাচুর্যে তিনি খুশি করতে পারলেও , খুশি করতে পারেন না একজন স্বামী হিসেবে l কারণ শিলাদিত্য পুরুষত্বহীনl সন্তান দিতে অক্ষম তিনি পত্নীকে l এই হতাশার প্রতিকার খুঁজতে জমিদার দ্বারস্থ হন তার তন্ত্র সাধক গুরুদেব বল্লভ শাস্ত্রীর কাছে l\u003cbr aria-hidden=\"true\"\u003eবিধান দেন বল্লভ l কিন্তু সে বিধানে আঁতকে ওঠেন শিলাদিত্য l এ বিধান কেমন করে সম্ভব ! কিন্তু সৌদামিনী মরিয়া হয়ে ওঠে সন্তান লাভের আশায় l বিধান যতই কঠিন ও ভয়াবহ হোক তা সে মানবেই l তাতে অজুতপুরে অভিশাপ লাগলেও সে পিছপা হতে রাজী নয় lছোট্ট এক আদিবাসী গ্রাম, নাম তার খেয়াঝাড়ি l সেই গ্রামে আদিবাসীদের জাগ্রত উৎসব হল ডাইন পুজো l বহুকাল ধরে প্রচলিত মিথ এই খেয়াঝারির এক সুপ্রাচীন গাছেই নাকি কয়েদ করে রাখা আছে এক রক্তপিপাসু ডাইনিকে যে ডাইনি শিশুদের রক্ত পান করে নিজের তৃপ্তি মেটায় l সেই ডাইনি কে তুষ্ট করতেই পালিত হয় আঞ্চলিক উৎসব ডাইন পুজো lশহুরে ছেলে  তমোঘ্ন এসে পাকে চক্রে উপস্থিত হয় খেয়াঝারির অনতিদূরবর্তী গ্রাম পলাশবনাতে l কালক্রমে তার পরিচয় হয় খেয়াঝারির এক  আদিবাসী কন্যা রিহুর সাথে l\u003cbr aria-hidden=\"true\"\u003eসে পরিচয় ধীরে ধীরে পরিবর্তিত হয় প্রণয়ে l\u003cbr aria-hidden=\"true\"\u003e আর তারপরেই ঘটে যায় আচমকা  এক বীভৎস দুর্ঘটনা তমোঘ্নর পরিবারে l যার কোন কুল কিনারা পাওয়া যায় না l ক্রমশ বদলে যেতে শুরু করে তমোঘ্নও l হিংস্রতা , নৃশংসতা কেমন যেন আচ্ছন্ন করে ফেলে তাকে l এসবের পিছনে কি তবে রয়েছে তমোঘ্নর আদিবাসী প্রেমিকা রিহু ?কে এই রিহু ? সে কি মানবী না অন্য কিছু ? আর কেনই বা খেয়াঝাড়ি অভিশপ্ত ডাইনির অভিশাপে ? কি ঘটেছিলো প্রায় দুশো বছর আগে অজুতপুরের সৌদামিনী আর শিলাদিত্যর জীবনে? সেই ঘটনা কি আজও মিশে  আছে কোন ভাবে খেয়াঝারির আকাশে বাতাসে ? কোনটা মিথ ? কোনটা মিথ্যে ? আর কোনটাই বা অন্তরালে থাকা বীভৎস সত্যি ?\u003c\/p\u003e\n\u003cp\u003eপ্রায় তিন বছর পর আবার আসছে পল্লবী সেনগুপ্তর ভৌতিক উপন্যাস l প্রকাশক দীপ প্রকাশন l আজ রইলো প্রচ্ছদ l\u003cbr aria-hidden=\"true\"\u003eশিল্পী – সৌজন্য চক্রবর্তী\u003c\/p\u003e\n\u003cp\u003e**\u003cem\u003e\u003cstrong\u003e IN ENGLISH *\u003c\/strong\u003e*\u003c\/em\u003e\u003c\/p\u003e\n\u003cp data-start=\"0\" data-end=\"375\"\u003eShiladitya Singharay is the zamindar of the village of Ajutpur. Although he can keep his much younger second wife, Soudamini, happy with material wealth, he fails to satisfy her as a husband—because Shiladitya is impotent and incapable of giving her a child. Seeking a remedy for this despair, the zamindar turns to his tantric practitioner–guru, Ballabh Shastri.\u003c\/p\u003e\n\u003cp data-start=\"377\" data-end=\"712\"\u003eBallabh pronounces a ritual prescription, but Shiladitya is horrified by it—how could such a decree ever be carried out? Soudamini, however, becomes desperate in her longing for a child. No matter how severe or terrifying the ritual may be, she is willing to accept it. Even if it brings a curse upon Ajutpur, she refuses to step back.\u003c\/p\u003e\n\u003cp data-start=\"714\" data-end=\"1098\"\u003eThere is a small tribal village called Kheyajhari. There, the indigenous people observe a living festival known as Dain Puja. A long-standing myth claims that a bloodthirsty witch is imprisoned within an ancient tree of Kheyajhari—a witch who quenches her hunger by drinking the blood of children. It is to appease this witch that the local festival of Dain Puja is performed.\u003c\/p\u003e\n\u003cp data-start=\"1100\" data-end=\"1347\"\u003eA city-bred young man named Tamoghnya arrives, by a twist of fate, in Palashbana, a village not far from Kheyajhari. In time, he becomes acquainted with Rihu, a tribal girl from Kheyajhari. Gradually, that acquaintance turns into love.\u003c\/p\u003e\n\u003cp data-start=\"1349\" data-end=\"1866\"\u003eThen, suddenly, a horrific and inexplicable tragedy strikes Tamoghnya’s family. No explanation can be found. Tamoghnya himself begins to change—violence and brutality seem to take hold of him. Is his tribal lover Rihu behind all this? Who is Rihu, really? Is she human—or something else? And why is Kheyajhari cursed by the witch’s malediction? What happened nearly two hundred years ago in the lives of Soudamini and Shiladitya of Ajutpur? Does that event still linger, in some way, in the air and sky of Kheyajhari?\u003c\/p\u003e\n\u003cp data-start=\"1868\" data-end=\"1951\"\u003eWhich is myth, which is falsehood, and which is the horrific truth lurking beneath?\u003c\/p\u003e\n\u003cp data-start=\"1953\" data-end=\"2105\" data-is-last-node=\"\" data-is-only-node=\"\"\u003eAfter nearly three years, a new horror novel by Pallabi Sengupta is returning.\u003cbr data-start=\"2035\" data-end=\"2038\"\u003ePublisher: Deep Prakashan\u003cbr data-start=\"2067\" data-end=\"2070\"\u003eCover art: Soujanya Chakraborty\u003c\/p\u003e\n\u003c!----\u003e","brand":"Deep Prakashan","offers":[{"title":"Default Title","offer_id":48329557410042,"sku":"WD975N40JZO8","price":227.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0704\/0473\/5226\/files\/WD975N40JZO8-1.jpg?v=1766254630","url":"https:\/\/versoz.co.in\/products\/wd975n40jzo8","provider":"VERSOZ","version":"1.0","type":"link"}