{"product_id":"wd98v15ubxys","title":"Bishakta Sanjiboni by Shewli Bhattacharya [Hardcover]","description":"\u003cp\u003eঅ্যাসিস্ট্যান্ট ড্রাগ কন্ট্রোলার তমোঘ্ন মিত্রর কাছে উড়ো ফোন আসে যে বিখ্যাত ওষুধ কোম্পানি ‘রে ফার্মা’ নিম্ন মানের ওষুধ বাজারে চালান করছে। তমোঘ্ন নিজে ওষুধ গুলোর ক্যামিক্যাল অ্যানালিসিস করতেই ঐ খবরের সত্যতা প্রমাণিত হয়। তমোঘ্ন’ রে ফার্মা’র ওষুধ বিক্রি বন্ধ করতে তৎপর হয়। ঘটনাচক্রে ওর সাথে জড়িয়ে পড়ে বোটানিস্ট দীপিসা। তমোঘ্নর ওপর বারবার প্রাণঘাতী হামলা করে আততায়ীরা।\u003c\/p\u003e\n\u003cp\u003eদীপিসার দিদি দেবাঙ্গি জানতে পারে তার ঠাকুর্দা ও বাবার তৈরী করা নার্সিং হোম জীবনদীপে কিছু সন্দেহ জনক ঘটনা ঘটছে। সেই ঘটনা গুলোর পেছনের কারণ অনুসন্ধান করতে দেবাঙ্গিকে সাহায্য করতে গিয়ে অজ্ঞাত আততায়ীর হাতে প্রাণ হারায় তার বন্ধু সুস্নাত। তদন্তে নামে এক দক্ষ পুলিশ অফিসার ইন্দ্রতোষ।\u003c\/p\u003e\n\u003cp\u003eতমোঘ্ন কি পারবে নিজের প্রাণ বাঁচিয়ে ‘রে ফার্মা’র নিম্নমানের ওষুধ বিক্রি বন্ধ করতে? দীপিসা কি পারবে তমোঘ্নকে সাহায্য করতে? দেবাঙ্গি কি শেষ পর্যন্ত জীবনদীপে ঘটে চলা বে আইনি কার্য কলাপের হদিস পাবে? ইন্দ্রতোষ কি শনাক্ত করতে পারবে সুস্নাতর খুনীকে? জানতে হলে পড়তে হবে “বিষাক্ত সঞ্জীবনী” যার পরতে পরতে ছড়িয়ে আছে উত্তেজনা আর রোমাঞ্চ। তবে এ কাহিনী কেবল রহস্য রোমাঞ্চের কথা বলে না, শোনায় মিষ্টি প্রেমের গল্পও। এ কাহিনী পড়তে শুরু করলে পাঠক শেষ না করে উঠতে পারবেন না।\u003c\/p\u003e\n\u003cp\u003e**\u003cem\u003e\u003cstrong\u003e IN ENGLISH *\u003c\/strong\u003e*\u003c\/em\u003e\u003c\/p\u003e\n\u003cp data-start=\"0\" data-end=\"487\"\u003eAssistant Drug Controller Tamoghnya Mitra receives an anonymous phone call alleging that the well-known pharmaceutical company Ray Pharma is marketing substandard medicines. When Tamoghnya personally conducts chemical analyses of the drugs, the allegation proves to be true. He immediately takes steps to stop the sale of Ray Pharma’s medicines. In the course of events, botanist Dipisa becomes involved. Repeatedly, hired assassins launch deadly attacks on Tamoghnya’s life.\u003c\/p\u003e\n\u003cp data-start=\"489\" data-end=\"854\"\u003eMeanwhile, Debangi, Dipisa’s elder sister, discovers that something suspicious is happening at Jibandip, the nursing home founded by her grandfather and father. While helping Debangi investigate the reasons behind these incidents, her friend Susnata is killed by an unknown assailant. A capable police officer, Indratosh, takes up the investigation.\u003c\/p\u003e\n\u003cp data-start=\"856\" data-end=\"1128\"\u003eWill Tamoghnya be able to save his life and put an end to the sale of Ray Pharma’s substandard medicines? Will Dipisa succeed in helping him? Will Debangi finally uncover the illegal activities taking place at Jibandip? Will Indratosh be able to identify Susnata’s killer?\u003c\/p\u003e\n\u003cp data-start=\"1130\" data-end=\"1422\" data-is-last-node=\"\" data-is-only-node=\"\"\u003eTo find out, one must read \u003cem data-start=\"1159\" data-end=\"1180\"\u003eBishakto Sanjeebani\u003c\/em\u003e, a novel packed with layer upon layer of tension and adventure. Yet this story is not only about mystery and thrills—it also weaves a sweet tale of love. Once a reader begins this story, it is impossible to put it down before finishing it.\u003c\/p\u003e\n\u003c!----\u003e","brand":"Deep Prakashan","offers":[{"title":"Default Title","offer_id":48329557442810,"sku":"WD98V15UBXYS","price":277.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0704\/0473\/5226\/files\/WD98V15UBXYS-1.jpg?v=1766254619","url":"https:\/\/versoz.co.in\/products\/wd98v15ubxys","provider":"VERSOZ","version":"1.0","type":"link"}