{"product_id":"wdh780toszyq","title":"Kolkatar Ajana Heritage 2 by Aryabhatta Khan [Hardcover]","description":"\u003cp\u003e\u003cspan\u003eঅযত্নে, অবহেলায় কলকাতা থেকে হারিয়ে যেতে বসেছে এমন অনেক কিছু যার একসময় কলকাতায় ছিল উজ্জ্বল উপস্থিতি। কলকাতার কিছু জায়গার নাম শুনে মনে হয়, কেন এই জায়গার নাম এমন হল? যেমন দমদমের চিড়িয়ামোড়ে কি সত্যিই ছিল চিড়িয়াখানা? বিকে পাল অ্যাভিনিউতে বটকৃষ্ণ পালের বাড়ি গিয়ে জানা গেল কীভাবে তৈরি হয়েছিল ম্যালেরিয়ার মহৌষধ এডওয়ার্ড টনিক। আবার, গুমঘর লেনের জীর্ণ বাড়িগুলোতে গিয়ে মনে প্রশ্ন ওঠে, সত্যি কি মানুষকে এখানে গুম করে রাখা হত?\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003e\u003cspan\u003eঅবহেলায় আজও পড়ে আছে সেই যন্ত্র যাতে দম দিলে দমকল ছুটে আসত। ভোজপুরি সিনেমা চলত যে হলগুলোতে, সেগুলো বন্ধ হয়ে যাওয়ার পরে সেইসব সিনেমা হলে সিনেমা দেখার মজার অভিজ্ঞতা শোনা গেল কিছু মানুষের কাছে। ধর্মতলার পেন হাসপাতালে গিয়ে সোনার নিবের ঝরনা কলম দেখে মনে হল, এই কলম আজও পাওয়া যায় না কেন? কলকাতা শহরের রাস্তায় হাঁটতে হাঁটতে দেখা মেলে বাগবাজারের বসুবাড়ি থেকে এজেসি বোস রোডের ওপর ডিরোজিওর বাড়ি, এজরা স্ট্রিটের পারসিদের মন্দির থেকে হেদুয়ার গোবর গোহ-র আখড়া, যা অযত্নে, অবহেলায় হারিয়ে যেতে বসেছে। কিছু হেরিটেজ আবার কিছু হেরিটেজ নয়, কলকাতার এরকমই নানা জায়গা ছুঁয়ে দেখা অজানা গল্প আর আগে না দেখা সব ছবি আছে এই বইয়ের পাতায় পাতায়, যা গুগল বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে সার্চ দিলে এত বিস্তারিত পাওয়া যাবে না। এইসব ঐতিহ্য চিরকালের মতো শহর থেকে হারিয়ে যাওয়ার আগে বইয়ের দুই মলাটের ভেতর লেখা ও ছবির মাধ্যমে ধরে রাখা হল।\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003e\u003cspan\u003e**\u003cem\u003e\u003cstrong\u003e IN ENGLISH *\u003c\/strong\u003e*\u003c\/em\u003e\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp data-start=\"25\" data-end=\"567\"\u003eThrough neglect and indifference, many things that once had a brilliant presence in Kolkata are on the verge of disappearing from the city. Hearing the names of certain places in Kolkata makes one wonder—why were these places named so? For instance, was there really a zoo at Chiriamor in Dum Dum? Visiting Batakrishna Pal’s house on B. K. Pal Avenue reveals how Edward Tonic, the wonder medicine for malaria, was created. And when one goes to the dilapidated houses of Gumghar Lane, a question arises—were people truly kept hidden away here?\u003c\/p\u003e\n\u003cp data-start=\"569\" data-end=\"1186\"\u003eStill lying neglected today is the device that, with a single breath, could summon the fire brigade. After the cinema halls that once screened Bhojpuri films shut down, some people recount the unique pleasure of watching films in those theatres. At the Pen Hospital in Dharmatala, seeing the gold-nib fountain pen makes one wonder why such pens are no longer available today. Walking through the streets of Kolkata, one encounters the Basu House of Bagbazar, Derozio’s house on AJC Bose Road, the Parsi fire temple on Ezra Street, and the Gobar Gohar Akhara of Hedua—all slowly fading away through neglect and apathy.\u003c\/p\u003e\n\u003cp data-start=\"1188\" data-end=\"1603\" data-is-last-node=\"\" data-is-only-node=\"\"\u003eSome of these are heritage sites, some are not; yet this book touches upon many such places of Kolkata, presenting unknown stories and never-before-seen photographs on every page—details that cannot be found so extensively through Google or artificial intelligence searches. Before these legacies disappear from the city forever, they have been preserved within the two covers of this book through words and images.\u003c\/p\u003e\n\u003c!----\u003e","brand":"Bookfarm","offers":[{"title":"Default Title","offer_id":48329555673338,"sku":"WDH780TOSZYQ","price":216.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0704\/0473\/5226\/files\/WDH780TOSZYQ.jpg?v=1765736002","url":"https:\/\/versoz.co.in\/products\/wdh780toszyq","provider":"VERSOZ","version":"1.0","type":"link"}