{"product_id":"wdli8ocf1s69","title":"Norolok Porolok by Avishek Chattopadhyay [Hardcover]","description":"\u003cp\u003e\u003cspan\u003eঅসুখ করেছে অমিয়র চোখে। জুটেছে হাই পাওয়ারের চশমা। তাতে মানুষ যত না স্পষ্ট হল তার চেয়ে বেশি প্রকট হয়ে উঠল না-মানুষের অবয়বগুলো। অমিয় তাদেরই দেখতে শুরু করে যাঁরা আর জীবিত নেই। মানুষের মৃত্যু দেখতে শুরু করল অমিয়। ফলেও গেল সব কথা। আশেপাশের সকলে ভয় পেতে শুরু করল অমিয়কে। একটা টিভি চ্যানেলের সামান্য হাউজ স্টাফ সে। অপয়া বদনামে কাজ বাতিল হল তার। পাবক, সুদেষ্ণা, শ্রুতি, সুজয় সকলে না চাইলেও একজন কলিগের বিয়েতে গাড়ি ভাড়া করে অমিয়কে নিয়ে গেল পশ্চিম মেদিনীপুর। কথা ছিল না। তবু সে রাতেই কলকাতা ফিরতে বাধ্য হল সকলে। কিন্তু ফিরতে পারল না। পথের জঙ্গলে মারণকুঠার হাতে দাঁড়িয়ে ছিল নিঠুর নিয়তি। ইহলোক পরলোকের জাল আগেই ছিন্ন হয়েছিল। এবার আর-জন্মের প্রেম-ভালোবাসা, লোভ-প্রতিশোধ সব কিছু ভিড় করে দাঁড়াল অমিয় ও চার সঙ্গীর সামনে। হাতছানি দিল আদিবাসীদের অপদেবতা।\u003c\/span\u003e\u003cbr aria-hidden=\"true\"\u003e\u003cspan\u003eসবাই জানে অমিয় মানেই মৃত্যু। সত্যিই কি তাই?\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003e\u003cspan\u003eসকলের জীবন বাঁচিয়ে ইহজীবনের অপবাদ খণ্ডন কীভাবে করবে অমিয়?\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003e\u003cspan\u003e**\u003cem\u003e\u003cstrong\u003e IN ENGLISH *\u003c\/strong\u003e*\u003c\/em\u003e\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp data-start=\"0\" data-end=\"303\"\u003eAmiyo’s eyes fall ill. He is prescribed high-power glasses. Through them, people do not become clearer—instead, the forms of the \u003cem data-start=\"129\" data-end=\"140\"\u003enon-human\u003c\/em\u003e grow disturbingly vivid. Amiyo begins to see those who are no longer alive. He starts witnessing human deaths. Word spreads. People around him grow afraid of him.\u003c\/p\u003e\n\u003cp data-start=\"305\" data-end=\"661\"\u003eAmiyo is a minor house staff member at a television channel. Branded as inauspicious, he loses his job. Pubak, Sudeshna, Shruti, and Sujoy—despite their reluctance—hire a car and take Amiyo with them to West Midnapore for a colleague’s wedding. Nothing was planned to go wrong. Yet that very night, everyone is forced to return to Kolkata. But they cannot.\u003c\/p\u003e\n\u003cp data-start=\"663\" data-end=\"957\"\u003eIn a forest along the way, cruel fate stands waiting with an axe of death in hand. The web between this world and the otherworld had already been torn. Now, love and desire from past lives, greed and revenge—all come crowding before Amiyo and his four companions. The tribal evil deity beckons.\u003c\/p\u003e\n\u003cp data-start=\"959\" data-end=\"1020\"\u003eEveryone knows: Amiyo means death.\u003cbr data-start=\"993\" data-end=\"996\"\u003eBut is that really true?\u003c\/p\u003e\n\u003cp data-start=\"1022\" data-end=\"1114\" data-is-last-node=\"\" data-is-only-node=\"\"\u003eHow will Amiyo save everyone’s lives and clear himself of the stigma he bears in this world?\u003c\/p\u003e\n\u003c!----\u003e","brand":"Bookfarm","offers":[{"title":"Default Title","offer_id":48329556001018,"sku":"WDLI8OCF1S69","price":265.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0704\/0473\/5226\/files\/WDLI8OCF1S69.jpg?v=1766296769","url":"https:\/\/versoz.co.in\/products\/wdli8ocf1s69","provider":"VERSOZ","version":"1.0","type":"link"}