{"product_id":"wx38cjkr0hmq","title":"Sudha Tirtha Tarapith by Atmananda Bramhachari [Hardcover]","description":"\u003cp\u003e\u003cspan\u003eকেন লক্ষ লক্ষ মানুষ ছুটে যান তারাপীঠের পথে? কী আছে সেই মহাশ্মশান, মজে যাওয়া নদীসংলগ্ন ছোট মন্দিরে, যা ধনী-দরিদ্র, আস্তিক-নাস্তিক সকলকে আকর্ষণ করে?\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003e\u003cspan\u003eআত্মানন্দ ব্রহ্মচারী প্রণীত ‘সুধাতীর্থ তারাপীঠ’ গ্রন্থ এই চিরন্তন প্রশ্নের উত্তর খুঁজেছে। এই বইয়ের কেন্দ্রে রয়েছেন তারা মায়ের 'খ্যাপা ছেলে'—বামদেব, যিনি পরবর্তীতে হয়ে ওঠেন তারাপীঠের মহাভৈরব তান্ত্রিক বামাখ্যাপা। আটলা গ্রামের সহজ-সরল, আত্মভোলা বালক বামাচরণ কেন সংসারের বন্ধন ছিন্ন করে মহাশ্মশানকে আপন ঘর করে তুললেন? দেবী তারার সঙ্গে তাঁর অলৌকিক যোগসূত্র কেমন ছিল? মায়ের সঙ্গে সন্তানের?\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003e\u003cspan\u003eযেখানে শাসন আছে, অভিমান আছে, আছে নিঃশর্ত ভালোবাসা! এই গ্রন্থে লেখক নিপুণভাবে তুলে ধরেছেন বামাখ্যাপার জীবনের নানা অলৌকিক লীলা, সাধনার অজানা কথা এবং তাঁর মানবদরদী রূপ।\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003e\u003cspan\u003e‘সুধাতীর্থ তারাপীঠ’ শুধু এক সিদ্ধ সাধকের জীবনী নয়, বরং বিশ্বাস, ভক্তি এবং মাতৃপ্রেমের এক চিরায়ত আখ্যান, যা পাঠককে সুধাতীর্থের আধ্যাত্মিক গভীরে ডুব দিতে বাধ্য করবে।\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003e\u003cspan\u003e**\u003cem\u003e\u003cstrong\u003e IN ENGLISH \u003c\/strong\u003e\u003c\/em\u003e\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003eWhy do millions of devotees journey to Tarapith? What power resides in that ancient cremation ground, beside a river long dried up, where a modest temple continues to draw the rich and the poor, the devout and the sceptic alike?\u003c\/p\u003e\n\u003cp\u003e\u003cbr\u003eSudhatirtha Tarapith, authored by Atmananda Brahmachari, seeks to answer this eternal question. At its heart stands Maa Tara’s “mad son” — Bamdev — who would later be known as Tarapith’s Mahabhairav, the great tantric saint Bamakhyapa.\u003c\/p\u003e\n\u003cp\u003eWhy did Bamacharan, the simple, absent-minded boy from Atla village, renounce the world to make the cremation ground his home? What divine bond did he share with Goddess Tara — a relationship at once of mother and child, marked by discipline, tenderness, rebellion, and unconditional love?\u003c\/p\u003e\n\u003cp\u003eIn this evocative work, the author vividly portrays the miraculous life and mystical deeds of Bamakhyapa, his path of devotion, and his boundless compassion for humanity.\u003c\/p\u003e\n\u003cp\u003e'Sudhatirtha Tarapith' is not merely a biography of a saint, but an eternal tale of faith, love, and divine motherhood — one that draws readers deep into the spiritual heart of Tarapith.\u003c\/p\u003e\n\u003c!----\u003e","brand":"Patra Bharati","offers":[{"title":"Default Title","offer_id":48329551675642,"sku":"WX38CJKR0HMQ","price":180.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0704\/0473\/5226\/files\/WX38CJKR0HMQ.jpg?v=1762616722","url":"https:\/\/versoz.co.in\/products\/wx38cjkr0hmq","provider":"VERSOZ","version":"1.0","type":"link"}