{"product_id":"wx3zpl84nje6","title":"Atanka Samagra by Kaushik Majumder [Hardcover]","description":"\u003cp\u003e‘আতঙ্ক সমগ্র’ বইতে লেখক কৌশিক মজুমদার নিপুণ হাতে ভয়ের সবকটি রং মিশিয়ে এঁকেছেন পঁচিশটি শিহরন জাগানো কাহিনি।\u003c\/p\u003e\n\u003cp\u003eএর পাতায় পাতায় ছড়িয়ে আছে প্রেতাত্মার প্রতিশোধ, সময়ের গর্ভে হারিয়ে যাওয়া এক অভিশপ্ত গ্রামে শল্লের উপদ্রব, মানসিক হাসপাতালে জুজুমার লোকাতীত নারকীয় দৃশ্য আর এমন কিছু দুঃস্বপ্নের কথা, যাদের কেবল রাতেই নয়, দিনের আলোতেও অনুভব করা যায়।\u003c\/p\u003e\n\u003cp\u003eআচমকা মৃত্যুর গন্ধ পেতে থাকেন হরবাবু, এক পাকা মাছ শিকারি অন্য রকম শিকার শুরু করে, নির্জন বাংলোতে বসে সানির থেকে থেকেই খিদে পায়, প্রাচীন অপদেবতা কুনি বুনি আবার জেগে ওঠে আর কুহু বুঝতে পারে তার মনের কথা পড়ে ফেলছে অন্য কেউ।\u003c\/p\u003e\n\u003cp\u003eলেখকের কলম যেমন আধুনিক এক্সপেরিমেন্টাল হররের কাছে ঋণ স্বীকার করেছে, তেমনই একাধিকবার আপন করে নিয়েছে খাঁটি ভয়-রহস্য গল্পের অন্ধকার পরিমণ্ডল নির্মাণের আদি ধ্রুপদি শৈলীকে। আর এই পথেই তিনি বাংলার ভূতের গল্পের মাটির গন্ধকেও নিজের কাজে লাগিয়েছেন।\u003c\/p\u003e\n\u003cp\u003eলেখাকে যোগ্য সঙ্গত দিয়েছে শিল্পী গৌতম কর্মকারের নিপুন তুলি কালির আঁচড় আর প্রাককথন লিখেছেন মীর আফসার আলি।\u003c\/p\u003e\n\u003cp\u003eবইয়ের পরতে পরতে লেখক ছুঁয়ে গেছেন অলৌকিক, অপার্থিব, অতিলৌকিক আর ভয়ের চেনা-অচেনা সবকটি বিন্দু, সমস্ত ঘরানা। এই বই তাই গড়পড়তা এক ভয়ের গল্পের সংকলন নয়, বরং এমন এক মানসিক যাত্রা, যেখানে প্রতিটি কাহিনি শেষ হওয়ার পর আতঙ্ক আরও নিবিড় হয়ে পাঠককে ঘিরে ধরে।\u003cbr\u003eআপনি তৈরি তো?\u003c\/p\u003e\n\u003cp\u003e\u003cstrong\u003e\u003cem\u003e IN ENGLISH \u003c\/em\u003e\u003c\/strong\u003e\u003c\/p\u003e\n\u003cp data-start=\"0\" data-end=\"160\"\u003eIn \u003cem data-start=\"3\" data-end=\"21\"\u003e“Atanka Samagra”\u003c\/em\u003e (The Complete Fear), author Kaushik Majumdar masterfully blends every shade of terror to craft twenty-five spine-chilling tales.\u003c\/p\u003e\n\u003cp data-start=\"162\" data-end=\"459\"\u003eAcross its pages unfold stories of vengeful spirits, a curse-stricken village lost in time haunted by the menace of \u003cem data-start=\"286\" data-end=\"297\"\u003eshol fish\u003c\/em\u003e, the nightmarish horrors inside a mental asylum, and dreams so dreadful that their chill lingers not only in the night but even under the light of day.\u003c\/p\u003e\n\u003cp data-start=\"461\" data-end=\"789\"\u003eHarbabu begins to sense the odor of sudden death, an expert fisherman turns to a different kind of hunt, Sani sitting in a desolate bungalow feels a constant gnawing hunger, the ancient demoness Kuni Buni awakens once more, and Kuhu realizes that someone else can read the thoughts inside her mind.\u003c\/p\u003e\n\u003cp data-start=\"791\" data-end=\"1121\"\u003eMajumdar’s pen acknowledges its debt to modern experimental horror, while repeatedly embracing the classic style of crafting dark, mysterious atmospheres rooted in pure fear and suspense. Along the way, he also draws richly from the earthy essence of Bengali ghost stories, giving them new life in his own voice.\u003c\/p\u003e\n\u003cp data-start=\"1123\" data-end=\"1263\"\u003eThe stories are vividly complemented by artist Gautam Karmakar’s striking ink illustrations, with a foreword by Mir Afsar Ali.\u003c\/p\u003e\n\u003cp data-start=\"1265\" data-end=\"1606\"\u003eThrough every layer of the book, the author touches upon the supernatural, the otherworldly, and the psychological dimensions of fear—both familiar and unknown. This is not a run-of-the-mill horror anthology, but rather a psychological journey where, with each story’s end, terror tightens its grip around the reader even more.\u003c\/p\u003e\n\u003cp data-start=\"1608\" data-end=\"1622\" data-is-last-node=\"\" data-is-only-node=\"\"\u003eAre you ready?\u003c\/p\u003e\n\u003cp\u003e \u003c\/p\u003e\n\u003c!----\u003e","brand":"Bookfarm","offers":[{"title":"Default Title","offer_id":48329551511802,"sku":"WX3ZPL84NJE6","price":354.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0704\/0473\/5226\/files\/WX3ZPL84NJE6-1.jpg?v=1762609523","url":"https:\/\/versoz.co.in\/products\/wx3zpl84nje6","provider":"VERSOZ","version":"1.0","type":"link"}