{"product_id":"wx4sudt19b7k","title":"Jodi Dao Nirbashon by Munni Akhtar Priya [Hardcover]","description":"\u003cp\u003e\u003cspan\u003eঅনেকগুলো বক্সের মাঝে নামহীন রঙিন বক্স দুটির প্রতি আগ্রহী হয়ে ওঠে নবনী। মনের মাঝে চাপা উত্তেজনা নিয়ে প্রথম বক্সটি খুলতেই লাভ শেপের ছোট্ট একটা কেক দেখতে পায়, যেখানে লেখা, \"Happy Birthday To You My SENORITA.\" লেখাটা পড়েই বুকের ভেতর কম্পন সৃষ্টি হয় তার। অস্পষ্টস্বরে মুখ থেকে বেরিয়ে আসে, \"রুদ্র!\"\u003c\/span\u003e\u003cbr\u003e\u003cspan\u003eসে এবার দ্বিতীয়টা খুলে, সেটাতে একটা কাপল শো-পিস আর হুমায়ূন আহমেদের লেখা 'নির্বাসন' বইটি পায়। বই পেয়ে ভীষণ অবাক হয়েছে, কারণ সে যতটা না হুমায়ূন ভক্ত, রুদ্র ততটাই বিদ্বেষী। অবশ্য এর কারণটা কী, সে হাজারবার জিজ্ঞেস করেও জানতে পারেনি! প্রতিবারই উত্তরে রুদ্র বলেছিল, \"সময় হলে বলবে।\" সেই সময়টা বোধ হয় আর কখনোই আসবে না। নবনী নিজেই তো সে পথ বন্ধ করার প্রাণপণ প্রচেষ্টা চালাচ্ছে।\u003c\/span\u003e\u003cbr\u003e\u003cspan\u003eবই আর শো-পিসের সঙ্গে একটা চিঠিও পায় সে। ভাঁজ খুলে পড়তে শুরু করে,\u003c\/span\u003e\u003cbr\u003e\u003cspan\u003e\"নবনী,\u003c\/span\u003e\u003cbr\u003e\u003cspan\u003eকী নামে সম্বোধন করব তোমায়? মায়াবতী, হৃদয়হরণী, নাকি নিষ্ঠুর পাষাণী? তোমার পরিবর্তন তিলে তিলে যে আমায় কতটা কষ্ট দিচ্ছে, তুমি জানো? তোমায় দেখার এক করুণ অসুখ ধরে বসেছে আমায়। তবে তুমি যে, ওই সুদীর্ঘ কালো মেঘের আড়ালে উঁকি দেওয়া রূপালী চাঁদ; যাকে ছোঁয়ার সাধ্যি আমার নেই! তোমার জন্মদিন আর আমি ভুলে যাব তা কী হয়? সবাই তো শুরুতেই উইশ করে, আমি না-হয় সবার শেষেই করলাম। খুব মিস করি তোমায়, সেনোরিটা। সব ছেড়েছুড়ে কি একটাবার আমার কাছে ফিরে আসা যায় না? বুকটা যে বড্ড তৃষ্ণার্ত হয়ে আছে তোমার আলিঙ্গন পাওয়ার জন্য। তৃষ্ণা মেটাবে না, সেনোরিটা? আমি অপেক্ষা করব। শত-সহস্র বছরও যদি অপেক্ষা করতে হয়, আমি অপেক্ষা করব, সেনোরিটা। -রুদ্র।\"\u003c\/span\u003e\u003cbr\u003e\u003cspan\u003eচিঠিটি বুকে জড়িয়ে নবনী ফুঁপিয়ে কেঁদে ওঠে। কী করে বলবে সে, তার নিজেরও যে কতটা কষ্ট হচ্ছে। বিরহের অনলে রুদ্র একা নয়, সে-ও যে পুড়ছে প্রতিনিয়ত। ঝাপসা দৃষ্টিতে সে বইটি হাতে তুলে নেয়। ঝুপঝুপিয়ে কয়েক ফোঁটা অশ্রু ঝরে পড়ে সেটার ওপর। বইটি খুলতেই প্রথম পৃষ্ঠায় সাদা জায়গায় রুদ্রর লেখা দেখতে পায়,\u003c\/span\u003e\u003cbr\u003e\u003cspan\u003e\"যদি দাও নির্বাসন, তবুও ভালোবাসব আমরণ!\"\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003e\u003cspan\u003e**\u003cem\u003e\u003cstrong\u003e IN ENGLISH *\u003c\/strong\u003e*\u003c\/em\u003e\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003eAmong the many boxes, Nabani found herself drawn to two colorful, nameless ones. With a quiet excitement fluttering inside her, she opened the first box — and saw a small heart-shaped cake with the words written on it:\u003cbr\u003e\u003cstrong\u003e\"Happy Birthday To You My SENORITA.\"\u003c\/strong\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003eThe moment she read it, a tremor ran through her chest. In a faint whisper, a name escaped her lips — “\u003cstrong\u003eRudra!\u003c\/strong\u003e”\u003c\/p\u003e\n\u003cp\u003eShe then opened the second box. Inside were a \u003cstrong\u003ecouple figurine\u003c\/strong\u003e and a copy of \u003cstrong\u003e\u003cem\u003eNirbashon\u003c\/em\u003e\u003c\/strong\u003e (\u003cem\u003eExile\u003c\/em\u003e) by \u003cstrong\u003eHumayun Ahmed\u003c\/strong\u003e. She was utterly surprised to find the book — not because she herself was a huge Humayun fan, but because Rudra had always disliked the author. No matter how many times she had asked the reason, Rudra would only reply,\u003c\/p\u003e\n\u003cblockquote\u003e\n\u003cp\u003e“I’ll tell you when the time comes.”\u003c\/p\u003e\n\u003c\/blockquote\u003e\n\u003cp\u003ePerhaps that time would never come now. Nabani herself had been trying hard to close that path forever.\u003c\/p\u003e\n\u003cp\u003eAlong with the book and the showpiece, there was also a \u003cstrong\u003eletter\u003c\/strong\u003e. She unfolded it and began to read:\u003c\/p\u003e\n\u003cblockquote\u003e\n\u003cp\u003e\u003cstrong\u003e“Nabani,\u003c\/strong\u003e\u003cbr\u003eHow should I address you? Enchantress, heart-stealer, or cruel stone-hearted one? Do you know how much your gradual change is hurting me? I’ve been afflicted with a sorrowful disease — the longing to see you. Yet you are like that silver moon peeking from behind a long dark cloud — beyond my reach!\u003c\/p\u003e\n\u003cp\u003eHow could I ever forget your birthday? Everyone wishes first — let me be the one to wish last. I miss you so much, \u003cem\u003eSenorita\u003c\/em\u003e.\u003c\/p\u003e\n\u003cp\u003eCan’t you, just once, leave everything and come back to me? My heart is parched, aching for your embrace.\u003c\/p\u003e\n\u003cp\u003eWon’t you quench this thirst, Senorita?\u003cbr\u003eI will wait — even if I have to wait for hundreds or thousands of years.\u003c\/p\u003e\n\u003cp\u003e\u003cstrong\u003e— Rudra.”\u003c\/strong\u003e\u003c\/p\u003e\n\u003c\/blockquote\u003e\n\u003cp\u003eClutching the letter to her chest, Nabani broke down in sobs. How could she ever tell him that she was suffering just as deeply? Rudra was not the only one burning in the fire of separation — she was too, every single moment.\u003c\/p\u003e\n\u003cp\u003eThrough tear-blurred eyes, she picked up the book. A few drops of her tears fell onto its cover. When she opened it, she saw Rudra’s handwriting on the first blank page:\u003c\/p\u003e\n\u003cp\u003e\u003cstrong\u003e“Even if you exile me, I will love you — till my last breath.”\u003c\/strong\u003e\u003c\/p\u003e\n\u003c!----\u003e","brand":"Nobokothon Prokashoni","offers":[{"title":"Default Title","offer_id":48329551446266,"sku":"WX4SUDT19B7K","price":328.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0704\/0473\/5226\/files\/WX4SUDT19B7K.jpg?v=1761669163","url":"https:\/\/versoz.co.in\/products\/wx4sudt19b7k","provider":"VERSOZ","version":"1.0","type":"link"}