{"product_id":"y6zclg9tudkb","title":"Bini Poysar Bioscope by Pushpargha Das [Hardcover]","description":"\u003cp\u003eএমনিতে বায়োস্কোপ দেখতে গেলে পয়সা লাগে। কিন্তু জীবন তো নিজেই একটা বড়োসড়ো পূর্ণাঙ্গ বায়োস্কোপ। বিনি পয়সার এই বায়োস্কোপে আমরা নিজেরাই কলাকুশলী; নানান চরিত্রে অভিনয় করে চলেছি প্রতিনিয়ত। কে কতটা ভালো করতে পারলাম সে-হিসেব না-হয় পরের জন্য তোলা থাক। শুধু এটুকু বলা যায়, সাধারণ জীবন থেকে উঠে-আসা এই বইয়ের বারোটি গল্পই মধ্যবিত্ত, উচ্চাকাঙ্ক্ষাহীন। রহস্য, থ্রিল, ভয়, অ্যাডভেঞ্চার তেমন কিছুই নেই। তাহলে কী আছে?\u003cbr\u003e দুপুরবেলার পুকুরপাড়ের নিস্তব্ধতা, মাঠজোড়া কাশফুল, লাস্ট বেঞ্চের মজা, গ্রামের শেষপ্রান্তের কুঁড়েঘর, কুলফির ঠেলাগাড়ি, দুর্গাপূজার সাংস্কৃতিক মঞ্চ, স্ট্রাইকারের সামনে শুধুই গোলকিপার... এইসব নিতান্তই সাদামাঠা কিছু দৃশ্য। তারই মধ্যে কিছু ঘটনা পাঠকের ঠোঁটের কোণে এনে দেবে মুচকি হাসি, কখনও বা চিকচিক করে উঠবে চোখের কোণ, বুকের গভীর থেকে কখনও বেরিয়ে আসবে দীর্ঘশ্বাস, কখনও বা শীতল হবে কলজে। ছুটির দিনের দুপুরে কিছুক্ষণের জন্য কোনোরকম টেনশন ছাড়া যদি জীবনটাকে স্লো মোশনে উপভোগ করতে চান, তাহলে “বিনি পয়সার বায়োস্কোপ” আপনার সঙ্গী হতে পারে।\u003c\/p\u003e\n\u003cp\u003e**\u003cem\u003e\u003cstrong\u003e IN ENGLISH *\u003c\/strong\u003e*\u003c\/em\u003e\u003c\/p\u003e\n\u003cp data-start=\"0\" data-end=\"464\"\u003eNormally, you need to pay to watch a bioscope. But life itself is a grand, complete bioscope—absolutely free. In this bioscope, we are both the performers and the characters, constantly acting out different roles. How well we play them—that judgment may be left for others. What can be said, however, is that the twelve stories in this book arise from ordinary life, middle-class existence, free of ambition. There is no mystery, thrill, fear, or adventure here.\u003c\/p\u003e\n\u003cp data-start=\"466\" data-end=\"934\"\u003eSo, what is there?\u003cbr data-start=\"484\" data-end=\"487\"\u003eThe stillness of a pond at noon, fields full of kash flowers, the fun of sitting on the last bench, the hut at the edge of the village, the pushcart selling kulfi, the cultural stage during Durga Puja, the lone goalkeeper facing the striker... all simple, everyday scenes. Yet within them lie moments that may bring a smile to the reader’s lips, a tear glistening in the corner of the eye, a sigh from the heart, or a soothing calm in the chest.\u003c\/p\u003e\n\u003cp data-start=\"936\" data-end=\"1082\" data-is-last-node=\"\" data-is-only-node=\"\"\u003eIf on a lazy holiday afternoon you want to enjoy life in slow motion—free of tension—then \u003cem data-start=\"1026\" data-end=\"1049\"\u003eBini Poyshar Bioscope\u003c\/em\u003e could be your perfect companion.\u003c\/p\u003e\n\u003c!----\u003e","brand":"Boibondhu Publishers","offers":[{"title":"Default Title","offer_id":48329481519354,"sku":"Y6ZCLG9TUDKB","price":238.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0704\/0473\/5226\/files\/Y6ZCLG9TUDKB.jpg?v=1755287682","url":"https:\/\/versoz.co.in\/products\/y6zclg9tudkb","provider":"VERSOZ","version":"1.0","type":"link"}