{"product_id":"ysbqxov6nk2m","title":"Pratham Surer Charandhoni by Kanailal Chandra [Hardcover]","description":"\u003cp\u003eগ্রামোফোন রেকর্ডে শিল্পীর প্রথম গান ও জীবন\u003c\/p\u003e\n\u003cp\u003eশিল্পী বেঁচে থাকেন তাঁর সৃষ্টিতে। সেই অনুপম সৃষ্টির আড়ালে লুকিয়ে বহু শ্রম, নিষ্ঠা আর কঠিন অধ্যবসায় । জীবনের পথ সর্বদা ফুল ছড়ানো নয়। পার হতে হয় বাস্তব জীবন সংগ্রামের অনেক ঘাত-প্রতিঘাত আর ক্লান্ত মূহুর্তের । শিল্পীর জীবনে ‘প্রথম গান’ রেকর্ড করার দুর্লভ সৌভাগ্য সেই যাত্রাপথের এক স্বপ্নময় শুভসঞ্চয় ! অপরিচিতের অন্ধকার অন্তরাল থেকে এ যেন নিজস্ব প্রতিভা– জ্যোতিকে গীতরসিকের দরবারে প্রভাতের অরুণ-আলোক-প্রভার ন্যায় অমল দীপ্তিতে প্রকাশ করা । ঐতিহ্যমণ্ডিত বর্ণময় বাংলা রেকর্ড সংগীতের এমন নামি ,অনামি আর বিস্মৃতপ্রায় দুই শতাধিক শিল্পীর ‘প্রথম-রেকর্ড-সংগীতের বিরল সংকলন-সমাবেশ ঘটেছে এই গ্রন্থে কালের গর্ভ থেকে সরিয়ে এনে। সেই উদ্যোগে বাদ পড়েনি শিল্পীর গৌরবময় সংগীতজীবন—- গ্রন্থের প্রতি পাতার পরতে তাই পরতে জীবন ও সংগীত ধরা দিয়েছে সাবলীল রচনা ভঙ্গিমায় অতীত স্মৃতির মধুর সৌরভ নিয়ে। সুর বিলাসী সমাজে এই গ্রন্থ চিরস্থায়ী সম্পদসম সমাদর পাবে বলে আমাদের গভীর বিশ্বাস।\u003c\/p\u003e\n\u003cp\u003e**\u003cem\u003e\u003cstrong\u003e IN ENGLISH *\u003c\/strong\u003e*\u003c\/em\u003e\u003c\/p\u003e\n\u003cp data-start=\"53\" data-end=\"112\"\u003e\u003cstrong data-start=\"53\" data-end=\"110\"\u003eThe Artist’s First Song on Gramophone Record and Life\u003c\/strong\u003e\u003c\/p\u003e\n\u003cp data-start=\"114\" data-end=\"380\"\u003eAn artist lives on through their creations. Behind those exquisite creations lie immense labor, dedication, and relentless perseverance. Life’s path is never always strewn with flowers; one must cross many hurdles, shocks, and weary moments of real-life struggles.\u003c\/p\u003e\n\u003cp data-start=\"382\" data-end=\"636\"\u003eFor an artist, the rare privilege of recording a \u003cem data-start=\"431\" data-end=\"445\"\u003e“first song”\u003c\/em\u003e is a dreamlike treasure along that journey—a moment when, emerging from the obscurity of the unknown, their talent shines forth before music lovers like the pure, radiant glow of dawn.\u003c\/p\u003e\n\u003cp data-start=\"638\" data-end=\"868\"\u003eThis book brings together a rare collection of the first recorded songs from more than two hundred celebrated, unknown, and nearly forgotten artists of Bengal’s vibrant and tradition-rich recorded music heritage.\u003c\/p\u003e\n\u003cp data-start=\"870\" data-end=\"1101\"\u003eThis endeavour does not neglect the glorious musical lives of these artists—within the folds of every page, life and music are revealed in a fluent narrative style, carrying the sweet fragrance of cherished memories from the past.\u003c\/p\u003e\n\u003cp data-start=\"1103\" data-end=\"1226\"\u003eWe firmly believe that in the world of music lovers, this book will be treasured as a permanent and priceless possession.\u003c\/p\u003e\n\u003c!----\u003e","brand":"Lalmati Prakashan","offers":[{"title":"Default Title","offer_id":48329481093370,"sku":"YSBQXOV6NK2M","price":673.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0704\/0473\/5226\/files\/YSBQXOV6NK2M.jpg?v=1754216227","url":"https:\/\/versoz.co.in\/products\/ysbqxov6nk2m","provider":"VERSOZ","version":"1.0","type":"link"}