Rangalaye Banganati by Amit Moitra [Hardcover]
Rangalaye Banganati by Amit Moitra [Hardcover]
SKU:4D2Z5XG1OCUY
ISBN: 978-81-77563-76-4
Replacement only - within 10 days
Author: Amit Moitra
Published By: Ananda Publishers
In stock
Text block
Genre: Play and Essay
Text block
নটী বিনোদিনী তাঁর 'আমার কথা' শীর্ষক আত্মজীবনীর এক জায়গায় লিখেছেন, 'থিয়েটার আমার বড় প্রিয়, থিয়েটারকে বড়ই আপন মনে করিতাম...।' উনবিংশ শতকের দ্বিতীয়ার্ধ থেকে বিংশ শতকের প্রথমার্ধ পর্যন্ত বঙ্গ-রঙ্গমঞ্চে বড়-ছোট, খ্যাত-অখ্যাত যত অভিনেত্রী এসেছিলেন, সম্ভবত তাঁদের সকলের প্রাণের কথাটি এই ভাষায় লিখেছিলেন বিনোদিনী। থিয়েটারকে এঁরা অকৃত্রিম ভালবেসেছিলেন। অন্ধকার গলির ঘৃণিত 'নর্মনটী' জীবন থেকে অথবা সমাজের নিচুতলা থেকে এঁরা এসেছিলেন, 'রঙ্গনটী' হবার স্বপ্ন বুকে নিয়ে। এঁরা প্রাণপাত করেছেন, প্রতারিত হয়েছেন, নিষ্ঠুর উপেক্ষায় মরেছেন। বাংলা থিয়েটারের ধারাবাহিক নির্মাণে এঁদের অবদান যথাযথ স্বীকৃতি পায়নি ইতিহাসে, সমকালের বর্ণনায় বা বিবরণে। অথচ এই অভিনেত্রীদের প্রেরণা, প্রেম, প্রতিদান, প্রতিদ্বন্দ্বিতা ও প্রাণপাত পরিশ্রম ছাড়া বাংলা থিয়েটারের জগৎ কখনওই এত বর্ণময় ও সৃষ্টিমুখর হয়ে উঠতে পারত না। সেই খ্যাত-অখ্যাত, উপেক্ষিত, হারিয়ে যাওয়া নটীদের নিয়ে এই প্রথম একটি পূর্ণাঙ্গ গ্রন্থ।
Share
![Rangalaye Banganati by Amit Moitra [Hardcover]](http://versoz.co.in/cdn/shop/files/9788177563764_1.jpg?v=1768209795&width=1445)
* We strive to ensure the accuracy of the book information provided on our website. However, due to the limitations of available data, some details may be incorrect. This is purely unintentional, and we sincerely apologize for any inconvenience this may cause. If you identify any inaccuracies, please notify us so that we can make the necessary corrections. Thank you for your understanding and cooperation.