Chapai Chitre Ramayan by Jyotirmoy Bhattacharya [Hardcover]
Chapai Chitre Ramayan by Jyotirmoy Bhattacharya [Hardcover]
SKU:4G3BWQI29A76
ISBN13: 978-93-54257-31-5
Hardcover Bengali book | Pages: 208
Art and History Adults
Author: Jyotirmoy Bhattacharya | Published by: Ananda Publishers
In stock
Replacement only - within 10 days
বাংলা ভাষার বইতে অলংকরণ শুরু হয় উনিশ শতকে। সময় যত পাল্টেছে মুদ্রণ প্রযুক্তির উন্নতির সঙ্গে পাল্টে গেছে অলংকরণের পদ্ধতি। কাঠখোদাই, লিথোগ্রাফি, হাফটোন, অফসেট কিংবা বর্তমানের ডিজিটাল, যেমনভাবে নতুন নতুন পদ্ধতি আবিষ্কার হয়েছে তেমনি তার ব্যবহার যোগ হয়েছে অলংকরণের মাধ্যম হিসেবে। পাঠক এবং লেখকের মাঝে এক নিবিড় যোগসূত্র তৈরি করেন অলংকরণ শিল্পী। শিল্পীর কল্পনায় ফুটে ওঠা চরিত্রগুলো যেন জীবন্ত হয়ে ওঠে পাঠকের কাছে। বাল্মীকি রচিত রামায়ণ কিংবা কৃত্তিবাসের বাংলা তর্জমা, ছাপার অক্ষরে প্রকাশিত হওয়ার সঙ্গে অলংকরণের প্রয়োজনীয়তা দেখা দেয়। শিল্প নৈপুণ্যে ভরা খোদাইচিত্রের সংযোজন হয় রামায়ণে। মহাকাব্যের ছাপাইচিত্রগুলির সাদাকালো থেকে রঙিন ছবির উত্তরণ, গ্রন্থের আকর্ষণের কেন্দ্র হিসাবে ধরা দিয়েছে পাঠকের কাছে। এই গ্রন্থে উনিশ এবং বিশ শতকে ছাপাইচিত্রের ক্রমবিবর্তনের প্রেক্ষাপটে রামায়ণ মহাকাব্যকে ফিরে দেখা হয়েছে।
জ্যোতির্ময় ভট্টাচার্য
জ্যোতির্ময় ভট্টাচার্যর জন্ম ১৯৭৮। শিল্পকলা সংগ্রাহক ও উপস্থাপক। দীর্ঘ সময় ধরে তিনি আধুনিক ও সমকালীন ভারতীয় শিল্পীদের নিয়ে দেশে বিদেশে একাধিক গুরুত্বপূর্ণ প্রদর্শনীর বিন্যাস করেছেন। তাঁর প্রধান গবেষণাক্ষেত্র উনিশ শতকের বাংলার মুদ্রণশিল্প ও শিল্পকলার ইতিহাস। ‘কাঠখোদাই ছাপচিত্রে বাংলা রামায়ণ বইয়ের অলংকরণের ইতিহাস’ সম্পর্কিত প্রদর্শনীর উপস্থাপনা করেছেন থাইল্যান্ডে এবং রাজধানী দিল্লিতে। বাংলার মুদ্রণসংস্কৃতির ইতিহাসে তাঁর রচনা ‘খোদাইচিত্রকোষ’ একটি উল্লেখযোগ্য গ্রন্থ। এ ছাড়াও পোর্সেলিনের দেবদেবীর ইতিহাস চর্চায় গবেষণার সূচনা করেছেন এবং ‘Gods in Porcelain’ গ্রন্থটি প্রকাশ করেছেন । উনিশ শতকের শিল্পী ত্রৈলোক্যনাথ দেব এবং বামাপদ বন্দ্যোপাধ্যায়ের জীবন ও কাজ নিয়েও গবেষণা করেছেন। তাঁর প্রদর্শনী পরিকল্পনায় যামিনী রায়, রমেন্দ্রনাথ চক্রবর্তী, যোগেন চৌধুরী, লালু প্রসাদ সাউ, সোমনাথ হোর, হিম্মত শাহ ও আকবর পদমসীর মতো বিশিষ্ট শিল্পীদের কাজ উপস্থাপিত হয়েছে। পাশাপাশি মানু পারেখ, হিম্মত শাহ ও আক্কিথাম নারায়ণনের মতো আধুনিক শিল্পীদের জীবন ও কাজ নিয়েও তিনি তথ্যচিত্র পরিচালনা করেছেন।
Share
![Chapai Chitre Ramayan by Jyotirmoy Bhattacharya [Hardcover]](http://versoz.co.in/cdn/shop/files/4G3BWQI29A76.jpg?v=1779916893&width=1445)
* We strive to ensure the accuracy of the book information provided on our website. However, due to the limitations of available data, some details may be incorrect. This is purely unintentional, and we sincerely apologize for any inconvenience this may cause. If you identify any inaccuracies, please notify us so that we can make the necessary corrections. Thank you for your understanding and cooperation.