Bagh Brahma Khela by Rupam Islam [Hardcover]
Bagh Brahma Khela by Rupam Islam [Hardcover]
SKU:4IO7N2WSR0JK
ISBN13: 978-93-72642-91-9
Hardcover Bengali book | Pages: 168
Adventure Suitable for All Ages
Author: Rupam Islam | Published by: Ananda Publishers
In stock
Replacement only - within 10 days
ছয়ের দশকের সাইকেডেলিক রক অ্যালবামে রেখে যাওয়া ইউএফও সূত্র, ভারতের স্বদেশি আন্দোলনের এক বিস্মৃত অধ্যায়, ইংল্যান্ডের প্রাসাদোপম বাড়ির পোষ্য এক রয়্যাল বেঙ্গল টাইগার, পরিবারের মর্যাদা এবং সম্মানের স্বার্থে প্রতিশোধকামী এক রক্তাক্ত ভৌতিক অবয়ব। এ সবই চরিত্র অথবা বিষয় হয়ে এসেছে এবারের অভিযানে। পিঙ্ক ফ্লয়েড-এর আদিপুরুষ সিড ব্যারেটের লুকিয়ে রাখা পেইন্টিং এবং অপ্রকাশিত গানে পাওয়া হেঁয়ালি ও ধাঁধার সমাধান করতে পারবেন কি গবেষক এরিক দত্ত? ওদিকে ড. ব্রহ্ম ঠাকুরের জন্য অপেক্ষা করে আছে এক রোমাঞ্চকর রাতের, রোমহর্ষক বাঘের খেলা। সে খেলায় জিততে পারলে ব্রহ্ম মুখোমুখি হবেন সুপার ভিলেইন ব্যারন হিমলার ডি’লরেন্সের! তারপর? আদৌ সমাধান হবে কি এক প্রাচীন বিস্মৃতপ্রায় অপঘাত মৃত্যুর রহস্যের? ব্রহ্ম ঠাকুর ও এরিক দত্ত এবারে জড়িয়ে পড়েছেন সাংঘাতিক এক দো-নলা মামলার দু-মুখো অ্যাডভেঞ্চারে— যার নাম ‘বাঘ ব্রহ্ম খেলা’!
রূপম
রূপমের জন্ম ২৫ জানুয়ারি ১৯৭৪, কলকাতায়। টাকি হাউজ় স্কুলে শিক্ষকতা ১৯৯৫ থেকে ২০০৬ পর্যন্ত। এরপর স্বেচ্ছাঅবসর। ১৯৯৮ সালে এইচএমভি থেকে প্রকাশিত হয় তাঁর প্রথম অ্যালবাম ‘তোর ভরসাতে’। ১৯৯৯ সালে জনপ্রিয়তম বাংলা রক ব্যান্ড ‘ফসিল্স’-এর আনুষ্ঠানিক আত্মপ্রকাশ। গানের গোত্র হিসেবে
এই প্রথম বাংলায় লেখা হল ‘রক’। ‘বাংলা রক’ নামের সংগীত পত্রিকা সম্পাদনা, তাঁর প্লেব্যাক এবং সংগীতপরিচালক/গীতিকার জীবনও অত্যন্ত গুরুত্বপূর্ণ। নবীন-তরুণদের জন্য তাঁর সৃষ্ট চরিত্র ব্রহ্ম ঠাকুর ‘অনামিকা বলে ডাকতে পারি কি তোমায়’ এবং ‘ব্রহ্ম ঠাকুর প্লাস টু’ উপন্যাস-গ্রন্থদুটিতে আত্মপ্রকাশ করেছে।
প্রথম কাব্যগ্রন্থ— ‘তীরে এসো, সাহসিনী’।
সম্মান: ২০০৯-এ দেশের শ্রেষ্ঠ নেপথ্য গায়ক হিসেবে জাতীয় পুরস্কার। ২০১৫-’১৬ সালে পশ্চিমবঙ্গ সরকার প্রদত্ত ‘সংগীত সম্মান’।
আমাদের প্রকাশিত এই লেখকের অন্যান্য বই: রূপম on the রক্স • এই তো আমি • রকস্টার বিশ্বরূপম • গানসমগ্র ১, ২ • শব্দ ব্রহ্ম দ্রুম সিগনেট তীরে এসো, সাহসিনী • নীলাভ এক, নিদ্রাবন্দর ত্র্যম্বক নামের একটি বাইক
Share
![Bagh Brahma Khela by Rupam Islam [Hardcover]](http://versoz.co.in/cdn/shop/files/4IO7N2WSR0JK.jpg?v=1779916846&width=1445)
* We strive to ensure the accuracy of the book information provided on our website. However, due to the limitations of available data, some details may be incorrect. This is purely unintentional, and we sincerely apologize for any inconvenience this may cause. If you identify any inaccuracies, please notify us so that we can make the necessary corrections. Thank you for your understanding and cooperation.