1
/
of
2
Roverser Roy Part 1 by Tom Tully, David Sque [Hardcover]
Roverser Roy Part 1 by Tom Tully, David Sque [Hardcover]
SKU:5S4VEN83I26U
ISBN13:
Hardcover Bengali book | Pages: 56
Comics and Sports Suitable for All Ages
Author: Tom Tully, David Sque Sayak Dutta Chowdhury | Published by: Kalpabiswa Publication
Low stock
Regular price
Rs. 229.00
Regular price
Rs. 295.00
Sale price
Rs. 229.00
Taxes included.
Shipping calculated at checkout.
Replacement only - within 10 days
সবার প্রিয় মেলচেস্টার রোভার্সের ফুটবল খেলোয়াড় রয় রেসকে প্রথম দেখা গিয়েছিল ‘টাইগার কমিক্স’ পত্রিকায়, ১৯৫৪ সালের এগারোই সেপ্টেম্বর। এই চরিত্রের স্রষ্টা ফ্র্যাংক স্টুয়ার্ট পেপার। ক্রমে ক্রমে রয়ের জনপ্রিয়তা এত বেড়ে যায় যে, ১৯৭৬ সালে তার নিজের নামেই আলাদা করে সাপ্তাহিক পত্রিকা বের হতে থাকে। ‘রয় অব দ্য রোভার্স’ নাম নিয়ে সেটি চলে ১৯৯৩ অবধি।
ব্রিটিশ ফুটবল খেলোয়াড় রয় রেসের জীবন উত্থান-পতনে ভরপুর। তার ঠান্ডা মাথা, স্পোর্টসম্যান স্পিরিট, বাঁ পায়ের বিখ্যাত গোলার মতো শট ‘রয়ের রকেট’ তাকে জনপ্রিয়তার শিখরে নিয়ে যায়। এই কমিক্স সিরিজ়টি এতটাই জনপ্রিয় যে ফুটবলে কোনো অসাধারণ দক্ষতা দেখলে ধারাভাষ্যকারেরা উপমা দিতে ‘রয় অব দ্য রোভার্স স্টাফ’ শব্দবন্ধটি ব্যবহার করে থাকেন।
১৯৭৬-এর ২৫ সেপ্টেম্বরে প্রথম প্রকাশিত টম টালির লেখা ও ডেভিড স্কিউয়ের ছবিতে যখন থেকে এই বইয়ের কাহিনি শুরু, ততদিনে রয় মেলচেস্টার রোভার্সের তারকা খেলোয়াড় থেকে খেলোয়াড়-ম্যানেজারে পরিণত হয়েছে। বিয়ে করেছে ক্লাবের সেক্রেটারি পেনি লেনকে।
মাঠের ও মাঠের বাইরের টানটান কাহিনি নিয়ে চলা এই কমিক্সের সঙ্গে আমাদের অনেকেরই ছোটোবেলা জড়িয়ে আছে। কল্পবিশ্ব তাই রেবেলিয়ন-এর সহযোগিতায় ফুটবলের এই নায়ককে আবার ফিরিয়ে আনতে পেরে গর্বিত ও আনন্দিত।
Share
![Roverser Roy Part 1 by Tom Tully, David Sque [Hardcover]](http://versoz.co.in/cdn/shop/files/imgi_3_RoversCoverV2-Copy.jpg?v=1790168737&width=1445)
* We strive to ensure the accuracy of the book information provided on our website. However, due to the limitations of available data, some details may be incorrect. This is purely unintentional, and we sincerely apologize for any inconvenience this may cause. If you identify any inaccuracies, please notify us so that we can make the necessary corrections. Thank you for your understanding and cooperation.