Dushprappya Rachana Sangraha Vol – 1 by Hemendra Kumar Roy [Hardcover]
Dushprappya Rachana Sangraha Vol – 1 by Hemendra Kumar Roy [Hardcover]
SKU:74SQZ8E3WAP9
ISBN13: 978-81-69435-24-6
Hardcover Bengali book | Pages:
Short Story and Fiction Adults
Author: Hemendra Kumar Roy | Published by: Deep Prakashan
Low stock
Replacement only - within 10 days
বিংশ শতকের তৃতীয় দশকে ছোটোদের পত্রিকা মৌচাক-এর পাতায় ধারাবাহিকভাবে প্রকাশিত হতে লাগল যখের ধন। বাংলা কিশোর সাহিত্যে সেই প্রথম এল রহস্যঘন দুঃসাহসিক অভিযানের কাহিনি। বিপদ আর দুঃসাহসের সেই দ্বন্দ্বযুদ্ধের কাহিনি, যার স্রষ্টা হেমেন্দ্রকুমার রায় (১৮৮৮-১৯৬৩); চুম্বকের মতো আকর্ষণ করল সব বয়সের পাঠকদের। তাঁর খ্যাতি মূলত শিশু-সাহিত্যিক রূপে হলেও তাঁর প্রতিভার ক্ষেত্র ছিল বহুধাবিস্তৃত। সে-যুগে বাংলা থিয়েটার ও গ্রামোফোন রেকর্ডে গাওয়া গানের প্রচলিত রীতি ও রুচির মোড় তিনি ঘুরিয়ে দিয়েছিলেন। চিত্রশিল্পী হওয়ার সুবাদে তিনি ছিলেন বাংলা শিল্প ও মঞ্চাভিনয়ের সমালোচনা-সাহিত্যের অগ্রদূত-সেইসঙ্গে তাঁর ছিল অজস্র গল্প, উপন্যাস, কবিতা, অনুবাদ, স্মৃতিচারণা ও প্রবন্ধের রচনার ও সম্পাদনার দক্ষতা। বিশেষত বাংলার শিশু-কিশোর সাহিত্যকে অ্যাডভেঞ্চার ও গোয়েন্দা-কাহিনির স্বাদ পাইয়ে দেওয়ার জন্য তাঁর কৃতিত্ব অনস্বীকার্য। জীবদ্দশায় ভূষিত হয়েছিলেন বহু বহু পুরস্কারে। কিন্তু এ হয়তো আজও অনেকেরই অজানা যে তাঁর সাহিত্য-জীবনের সূচনা বয়স্ক সাহিত্যের মাধ্যমে। সাহিত্য-জীবনের প্রথম প্রায় বারো বছর তিনি শুধু বড়োদের জন্যেই লিখেছিলেন, যার অধিকাংশই আজও অগ্রন্থিত। শুধু তা-ই নয়, এই বারো বছরের অবধিতে লেখা বহু লেখা আজ কার্যত হারিয়েই গিয়েছে। সেই সব হারিয়ে যাওয়া লেখার একাংশ পুনরুদ্ধার ও পুনরাবিষ্কার করে তার মধ্যে থেকে সুনির্বাচিত ছাব্বিশটি রচনা দিয়ে আমরা আমাদের এ গ্রন্থটিকে সাজিয়েছি।
Share
![Dushprappya Rachana Sangraha Vol – 1 by Hemendra Kumar Roy [Hardcover]](http://versoz.co.in/cdn/shop/files/74SQZ8E3WAP9.jpg?v=1788622793&width=1445)
* We strive to ensure the accuracy of the book information provided on our website. However, due to the limitations of available data, some details may be incorrect. This is purely unintentional, and we sincerely apologize for any inconvenience this may cause. If you identify any inaccuracies, please notify us so that we can make the necessary corrections. Thank you for your understanding and cooperation.