Agnipaksha (New Edition) by A. P. J. Abdul Kalam [Hardcover]
Agnipaksha (New Edition) by A. P. J. Abdul Kalam [Hardcover]
SKU:6W59C2R7POEA
ISBN13: 978-93-72646-43-6
Hardcover Bengali book | Pages: 308
Autobiography and Non-fiction Adults
Author: A. P. J. Abdul Kalam | Published by: Ananda Publishers
In stock
Replacement only - within 10 days
অগ্নিপক্ষ এমন একজন মানুষের জীবনকাহিনী, যাঁর নামের সঙ্গে আজ আসমুদ্র হিমাচল ভারতের জনসাধারণ এবং পৃথিবীর তাবৎ নাগরিক পরিচিত। এই মানুষটির প্রাণশক্তি প্রচণ্ড, চিন্তার জগৎ বহুব্যাপ্ত। সব সময়েই যে তাঁর সব কথা সহজেই বোঝা যায় তা নয়, কিন্তু তাঁর কথা প্রতিনিয়ত সতেজ ও সজীব। প্রতি মুহূর্তে নবীন, উদ্দীপ্ত। আবার তা বিচিত্র, বহুবর্ণে বর্ণময়। ভারতবাসীর প্রতি এই মানুষটির ভালবাসা অপরিসীম। যাঁরা সবচেয়ে নীচের তলার মানুষ, সবচেয়ে সরলপ্রাণ, তাঁদের প্রতি এক স্বাভাবিক সাযুজ্য বোধ করেন তিনি। কেননা নিজেকে তিনি তাঁদেরই একজন মনে করেন। তবু নিজের জীবনকথা আপামর মানুষের কাছে বলবেন কিনা এ নিয়ে তিনি দ্বিধাগ্রস্ত ছিলেন। কেননা, একটি ছোট্ট শহরের এক বালকের দুঃখ-কষ্ট, বাধা-বিঘ্ন, উত্তরণ, সাফল্য ইত্যাদি সম্পর্কে জানতে মানুষ আগ্রহী হবে কেন? বিদ্যালয়-জীবনের দিনগুলিতে তীব্র আর্থিক অনটন, কলেজ-জীবনে অর্থাভাবে সেই মানুষটির নিরামিষাশীর জীবন বেছে নেওয়ার ইতিহাস জেনে মানুষের কী লাভ?
দ্বিধাদ্বন্দ্বের দোলাচলে অস্থির হয়েও সেই মানুষটির মনে হয়েছিল, কোনও ব্যক্তির জীবন এবং যে-সামাজিক বিন্যাসের মধ্যে সে-জীবন বিধৃত— এই দুইকে আলাদা করে দেখা যায় না। এই সত্যটি উপলব্ধি করার পর তাঁর মনে হল, বাবার ইচ্ছানুযায়ী কালেকটর না হয়ে, বিমানবাহিনীর বিমানচালক না হয়ে, কী করে তিনি ক্ষেপণাস্ত্র যন্ত্রবিদ্ হলেন, সেই জীবনের ইতিহাস মানুষকে হয়তো বলা যায়। বলা যায় তাঁদের কথাও, যাঁদের গভীর প্রভাবে ও প্রেরণায় গড়ে উঠেছে তাঁর জীবন, সফল হয়েছে তাঁর আকাঙ্ক্ষা, প্রত্যাশা, স্বপ্ন।
এই প্রত্যয়ে স্থিত হয়ে তিনি তাঁর জীবনের এক একটি পৃষ্ঠা মানুষের সামনে মেলে ধরলেন। হয়তো এই গ্রন্থ মানুষটির বর্ণময় জীবনের রূপরেখা মাত্র। তবু এই জীবনকথা এক তীর্থযাত্রা। তাঁর অন্তঃস্থিত ‘ঐশ্বরিক অগ্নি’-র ডানা মেলে আকাশের বুকে উড়ে যাওয়ার আশ্চর্য বৃত্তান্ত। আবার এ শুধু তাঁর ব্যক্তিগত সাফল্য ও দুঃখদুর্দশার কাহিনী নয়। যে-আধুনিক ভারত এখন বিজ্ঞান ও প্রযুক্তির ক্ষেত্রে সামনের সারিতে স্থানলাভের জন্য সংগ্রাম করছে, তার নানা সফলতা ও অসফলতার দলিল এ বই।
পরিবর্ধিত এই নতুন সংস্করণে দুটি পর্বে সংযোজিত হল, কালামের রাষ্ট্রপতি থাকার সময় থেকে তাঁর মৃত্যু অবধি সময়কাল (১৯৯১-২০১৫), যা প্রকৃতপক্ষে অধ্যাপক অরুণ তিওয়ারির স্মৃতিচারণ; এবং পঞ্চাশাধিক নতুন ছবি।
এ পি জে আবদুল কালাম
ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি আবুল পাকির জইনুলআবেদিন আবদুল কালামের জন্ম ১৯৩১ সালে, তৎকালীন মাদ্রাজের (বর্তমানে তামিলনাডু) দ্বীপশহর রামেশ্বরমে, এক মধ্যবিত্ত তামিল পরিবারে। পিতা জইনুলআবেদিন, মা আশিয়াম্মা। প্রথাগত শিক্ষান্তে, ড. কালাম ভারতের প্রতিরক্ষা গবেষণা ও প্রতিরক্ষা উন্নয়ন পরিকল্পনার কাজে নিজেকে নিয়োজিত করেন। প্রতিরক্ষা বিজ্ঞানী ও ক্ষেপণাস্ত্র যন্ত্রবিদ্ রূপে তাঁর খ্যাতি অচিরেই প্রতিষ্ঠিত হয়।
অগ্নি, পৃথ্বী, আকাশ, ত্রিশূল, নাগা ইত্যাদি ক্ষেপণাস্ত্র নির্মাণে তাঁর অবদান ও কৃতিত্ব অপরিসীম। তাঁর কাজের স্বীকৃতিস্বরূপ তিনি পেয়েছেন ভারতের সর্বোচ্চ নাগরিক সম্মান ‘ভারতরত্ন’। ভারতের প্রতিরক্ষা গবেষণা ও বিজ্ঞানচর্চায় তাঁর ভূমিকা বহুক্ষেত্রেই পথিকৃতের।
প্রয়াণ: ২৭ জুলাই ২০১৫।
সহলেখক অরুণ তেওয়ারি একযুগের বেশি সময় ড. এ পি জে আবদুল কালামের অধীনে হায়দরাবাদের ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট ল্যাবরেটরিতে (ডি আর ডি এল) কাজ করেছেন। শ্রীতিওয়ারি দশ বছর ধরে হায়দরাবাদ বিশ্ববিদ্যালয়ের ‘স্কুল অফ ম্যানেজমেন্ট স্টাডিজ’-এ অ্যাডজাংক্ট প্রফেসর রূপে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে অবসরপ্রাপ্ত এই অধ্যাপক ড কালামের আদর্শ ও ভাবনা বিষয়ক ব্লগ নিয়মিত লিখে থাকেন।
Share

* We strive to ensure the accuracy of the book information provided on our website. However, due to the limitations of available data, some details may be incorrect. This is purely unintentional, and we sincerely apologize for any inconvenience this may cause. If you identify any inaccuracies, please notify us so that we can make the necessary corrections. Thank you for your understanding and cooperation.