Arshinogore Tanbu by Ahana Biswas [Hardcover]
Arshinogore Tanbu by Ahana Biswas [Hardcover]
SKU:5ULGC4DM3R7T
ISBN13:
Hardcover Bengali book | Pages:
Literature and Fiction Adults
Author: Ahana Biswas | Published by: Dey Book Store
Low stock
Replacement only - within 10 days
জামতলা সরকারি বি.এড. কলেজ, যেখানে প্রাপ্তবয়স্ক ছেলেমেয়েরা দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসে জড়ো হয় মাত্র এক বছরের জন্য। সাকুল্যে দশ মাস কি এক বছরের কোর্স। একই হস্টেলে একত্রবাস করে ছাত্রছাত্রীদের মধ্যে কতরকমের মানসিক পরিবর্তন, কতরকম সম্পর্কের ঘনঘটা যে ঘনিয়ে ওঠে তার জটিল অনুপুঙ্খ ধরা আছে এই উপন্যাসে।
এক প্রকৃতি-ঘেরা আরশিনগরের তাঁবু, যেখানে বিভিন্ন আর্থিক পর্যায়ের, বিভিন্ন ধর্মীয় ও সামাজিক অবস্থানের, নানা বৈচিত্র্যের মানুষ এসে হাজির হয় আর মিশতে মিশতে বদলে যায়।
মাত্র এক বছরের জন্য রিক্ত দীর্ণ অভ্যাসের বস্তাপচা সংসার ভুলে নারী পুরুষকে, পুরুষ নারীকে কাছে টানে। সমাজের সব জাঁদরেল নিয়মকে শিকেয় তুলে নিজেদের ইচ্ছামতো সম্পর্কগুলোর খোলনলচে বদল করে ফেলে।
কিন্তু শুধু একটি বছর। এই এক বছরের রূপকথার হোস্টেল-যাপনের শেষে মনে হবে, আর জীবনে তুমি কখনও কোথাও এমন ছুটি পাবে না। আর কখনও তোমার মন তোমার ভালোবাসার জন্য এত লম্বা লম্বা দৌড় দেবে না। কেবল তুমি সময় কাটাবে আর বৃদ্ধ হবে।
Share
![Arshinogore Tanbu by Ahana Biswas [Hardcover]](http://versoz.co.in/cdn/shop/files/1_4a6b921b-3c24-40db-84b8-8e6519a698b7.webp?v=1792650397&width=1445)
* We strive to ensure the accuracy of the book information provided on our website. However, due to the limitations of available data, some details may be incorrect. This is purely unintentional, and we sincerely apologize for any inconvenience this may cause. If you identify any inaccuracies, please notify us so that we can make the necessary corrections. Thank you for your understanding and cooperation.