Skip to product information
1 of 1

Janmabhumi Matribhumi by Bani Basu [Hardcover]

Janmabhumi Matribhumi by Bani Basu [Hardcover]

SKU:BNXC760ELKY1

ISBN13: 978-81-70663-53-9

Hardcover Bengali book | Pages: 132

Fiction and Drama Adults

Author: Bani Basu | Published by: Ananda Publishers

In stock

Regular price Rs. 352.00
Regular price Rs. 400.00 Sale price Rs. 352.00
Sale Sold out
Taxes included. Shipping calculated at checkout.

Replacement only - within 10 days

তাঁর প্রথম এই উপন্যাসেই বাণী বসু প্রমাণ করতে পেরেছেন যে, নিছক গল্প-বানানোর জন্য তিনি কলম ধরতে আগ্রহী নন। উপন্যাসে, তিনি জানেন, কাহিনী থাকাটা জরুরী। সে-কাহিনীতে থাকা দরকার—ঘটনার টান ও গতি, চরিত্রের ক্রমোন্মোচন ও বিশ্লেষণ। সৎকথাকার কিন্তু এখানেই থেমে থাকেন না। তিনি নিশ্চিত চান, শেষাবধি তাঁর রচনা কর্মটি অন্বিত হোক গূঢ়, গভীর কোনও সামাজিক তাৎপর্যে। বাণী বসুও তাই চেয়েছেন। বিদেশে বসবাসকারী ভারতীয়দের সমস্যা, বিশেষত পরবর্তী প্রজন্মের—যাদের জন্মভূমি বিদেশ কিন্তু মাতৃভূমি ভারত, তাদের সমস্যাটাকে নেড়ে চেড়ে দেখাই এখানে তাঁর মুখ্য উদ্দেশ্য। কিন্তু সে-দেখাটা কোনও মতেই যাতে একদেশদর্শী না-হয়ে পড়ে, সেদিকে তাঁর নজর ছিল। বিভিন্ন বয়সের কয়েকটি নারী-পুরুষের চোখ দিয়ে নানান দিক থেকে আলো ফেলে দেখেছেন তিনি। তাঁর এই সহানুভূতিরই গুণে আমেরিকা ও ভারত দু-দেশের পটভূমিতেই প্রতিটি চরিত্র হয়ে উঠেছে সজীব, সমস্যা বাস্তব, কাহিনী লক্ষ্যভেদী ও হৃদয় স্পর্শী।

বাণী বসু

জন্ম: ২৬শে ফাল্গুন, ১৩৪৬। শিক্ষা-দীক্ষা কর্ম কলকাতায়। শিক্ষা: প্রথমে লেডি ব্রেবোর্ণ, পরে স্কটিশ চার্চ কলেজের ছাত্রী। ইংরেজিতে অনার্স, পরে ইংরেজি সাহিত্যে কলকাতা বিশ্ববিদ্যালয়ের এম. এ(১৯৬২)।কর্ম: হাওড়া বিজয়কৃষ্ণ গার্লস কলেজের অধ্যাপিকা।লেখালেখি: ছাত্রজীবন থেকেই প্রবন্ধ-গল্প-কবিতা ও অনুবাদকর্মে নিযুক্ত। উল্লেখযোগ্য অনুবাদ: শ্রীঅরবিন্দর সনেটগুচ্ছ(শৃন্বন্তু) সমারসেট মমের সেরা প্রেমের গল্প(১৯৮০, রূপা) সমারসেট মমের সেরা গল্প(১৯৮৪, রূপা) ও ডি. এইচ. লরেন্সের সেরা গল্প(১৯৮৭, রূপা)। আনন্দমেলা ও দেশ পত্রিকায় প্রথম গল্প, প্রকাশিত হয় ১৯৮১ সালে| জন্মভূমি মাতৃভূমি প্রথম উপন্যাস। শারদীয় আনন্দলোক-এ প্রকাশিত, ১৯৮৭তে।
View full details

* We strive to ensure the accuracy of the book information provided on our website. However, due to the limitations of available data, some details may be incorrect. This is purely unintentional, and we sincerely apologize for any inconvenience this may cause. If you identify any inaccuracies, please notify us so that we can make the necessary corrections. Thank you for your understanding and cooperation.

Your cart
Product Product subtotal Quantity Price Product subtotal
Janmabhumi Matribhumi by Bani Basu [Hardcover]
Janmabhumi Matribhumi by Bani Basu [Hardcover]BNXC760ELKY1
Janmabhumi Matribhumi by Bani Basu [Hardcover]BNXC760ELKY1
Regular price
Rs. 400.00
Sale price
Rs. 352.00/ea
Rs. 0.00
Regular price
Rs. 400.00
Sale price
Rs. 352.00/ea
Rs. 0.00