Bubblegum by Smaranjit Chakraborty [Hardcover]
Bubblegum by Smaranjit Chakraborty [Hardcover]
SKU:6W3Q9XVLDY84
ISBN13: 978-93-72640-14-4
Hardcover Bengali book | Pages: 144
Contemporary, Fiction, and Novel Adults
Author: Smaranjit Chakraborty | Published by: Ananda Publishers
In stock
Replacement only - within 10 days
সফল, ঋতজ্ঞ, বিকাশ, পিউয়ের মতো মানুষরা চাকরি হারিয়েছে। আর এই আকস্মিক বিপদের মুখে পড়ে তাদের জীবন পালটে গিয়েছে সম্পূর্ণ। তার মধ্যেই কেউ অপেক্ষা করছেডব্লুবিসিএস-এর ফলাফলের। কেউ সেলসম্যানের চাকরি নিয়ে বিপন্নতার সম্মুখীন হয়েছে। কাউকে আবার জোর করে বিয়ে দিয়ে দেওয়ার কথাও হচ্ছে। এই আকস্মিক বিপদের মুখে পড়ে ভেঙে গিয়েছে কারও প্রেম। কাউকে আবার সহ্য করতে হচ্ছে অপমান। আর এর সঙ্গে জড়িয়ে স্থানীয় গুন্ডা আর নেতা। আর আছে পোষা। তার মুদির বড় দোকান যেন এই উপন্যাসের একটা কেন্দ্র। নানা সমস্যার মধ্যেও নীলাকে ভুলতে পারে না পোষা।
এত সমস্যা সত্ত্বেও মানুষ সাহস ফিরে পায়। তারা বিপদ থেকে উত্তরণের পথ খোঁজে। লালুর মতো মানুষেরা শত সমস্যার মাঝেও ভালবাসার কথা বলে। দেখাতে বলে মানসিক দৃঢ়তা। আর তাই ক্ষমতাসীন মানুষজন যতই সাধারণ মানুষকে ব্যবহার করার চেষ্টা করুক না কেন, সাধারণ মানুষের বারবার ফিরে আসার গল্পই নানান চরিত্রের নকশি কাঁথার বুননের মধ্যে দিয়ে বলে যায় ‘বাবলগাম’।
স্মরণজিৎ চক্রবর্তী
স্মরণজিৎ চক্রবর্তীর জন্ম ১৯ জুন ১৯৭৬, কলকাতায়। বর্তমানে দক্ষিণ কলকাতার বাসিন্দা। পৈতৃক ব্যবসায় যুক্ত। প্রথম ছোটগল্প ‘উনিশ কুড়ি’-র প্রথম সংখ্যায় প্রকাশিত। প্রথম ধারাবাহিক ‘দেশ’ পত্রিকায় প্রকাশিত। শৈলজানন্দ স্মৃতি পুরস্কার ২০১৪, এবিপি এবেলা অজেয় সম্মান ২০১৭, বর্ষালিপি সম্মান ২০১৮, এবিপি আনন্দ সেরা বাঙালি (সাহিত্য) ২০১৯, সানডে টাইমস লিটেরারি অ্যাওয়ার্ড ২০২২, সেন্ট জেভিয়ার্স দশভুজা বাঙালি ২০২৩, কবি কৃত্তিবাস সাহিত্য পুরস্কার ২০২৩, উৎসব পুরস্কার ২০২৪, সুনীল গঙ্গোপাধ্যায় মেমোরিয়াল অ্যাওয়ার্ড ২০২৪, আনন্দ পুরস্কার (উপন্যাস: '‘শূন্য পথের মল্লিকা') ২০২৫ ইত্যাদি পুরস্কারে সম্মানিত ।
শখ: কবিতা, ফুটবল আর মুভিজ়।
Share

* We strive to ensure the accuracy of the book information provided on our website. However, due to the limitations of available data, some details may be incorrect. This is purely unintentional, and we sincerely apologize for any inconvenience this may cause. If you identify any inaccuracies, please notify us so that we can make the necessary corrections. Thank you for your understanding and cooperation.