Kon Bachcha Ki Khabe by Dr. Shyamal Chakrabarty [Hardcover]
Kon Bachcha Ki Khabe by Dr. Shyamal Chakrabarty [Hardcover]
SKU:CGXLATDEY2RB
ISBN13: 978-81-77563-00-9
Hardcover Bengali book | Pages: 208
Nutrition and Health Adults
Author: Dr. Shyamal Chakrabarty | Published by: Ananda Publishers
In stock
Replacement only - within 10 days
বিভ্রান্তির শেষ নেই বাচ্চাদের খাওয়াদাওয়া নিয়ে। কোন বয়সের বাচ্চার ঠিকঠিক বেড়ে ওঠার জন্য কতটা খাবার দরকার, কোন খাবার— এ নিয়ে প্রায়শই ধন্দে পড়েন মায়েরা। বাচ্চার সঠিক খাদ্য-পুষ্টি শুধু বাচ্চার বড় হবার জন্য নয়, বাচ্চার শরীর-মনের সুস্থ বিকাশের জন্যও সবিশেষ জরুরি। এই বইতে আছে জন্মানোর পর থেকে শুরু করে বয়ঃসন্ধি পর্যন্ত ছেলেমেয়েদের বিজ্ঞানসম্মত খাওয়া-দাওয়ার সুলুকসন্ধান। আকর্ষণীয় ভঙ্গিতে বলা হয়েছে নানা বয়সের বাচ্চার জন্য দরকারি খাবারদাবারের সূত্রগুলোকে নিয়ে। যা থেকে যে-কোনও বাবা-মা পেয়ে যাবেন বাচ্চার প্রয়োজনীয় খাদ্যপুষ্টি নিয়ে হাজারটা জিজ্ঞাসার বিজ্ঞানসম্মত উত্তর। কোন খাবার বাচ্চার পক্ষে ভাল, কোনটা নয়, কেন নয়, ফাস্ট ফুড বনাম চিরাচরিত খাবার, এ সব নিয়ে বিস্তারিত আলোচনাই শুধু নয়, বাচ্চাদের পক্ষে বিপজ্জনক হয়ে দাঁড়াতে পারে এমন নানা খাবার নিয়েও বিস্তারিত আলোচনা। এই বই থেকে মায়েরা জানতে পারবেন সদ্যোজাত, একটু বড়, প্রাক্-স্কুল শিশু, স্কুল-যাওয়া বাচ্চা, বয়ঃসন্ধির ছেলেমেয়ের জন্য প্রয়োজনীয় খাদ্যপুষ্টির হালহদিশ। শুধু সুস্থ বাচ্চাই নয়, নানা রোগভোগে আক্রান্ত বাচ্চার খাওয়াদাওয়া নিয়েও আছে স্বচ্ছ, বিজ্ঞানসম্মত আলোচনা। বাংলাভাষায় বাচ্চাদের খাওয়াদাওয়া নিয়ে, খাদ্য-অখাদ্য নিয়ে এরকম চিকিৎসাবিজ্ঞানের বই এই প্রথম। বাচ্চাদের খাদ্যপুষ্টির এক সম্পূর্ণ অভিধান।
Share
![Kon Bachcha Ki Khabe by Dr. Shyamal Chakrabarty [Hardcover]](http://versoz.co.in/cdn/shop/files/CGXLATDEY2RB.jpg?v=1777404514&width=1445)
* We strive to ensure the accuracy of the book information provided on our website. However, due to the limitations of available data, some details may be incorrect. This is purely unintentional, and we sincerely apologize for any inconvenience this may cause. If you identify any inaccuracies, please notify us so that we can make the necessary corrections. Thank you for your understanding and cooperation.