France-E Romance-E by Faiz Ahmed [Hardcover]
France-E Romance-E by Faiz Ahmed [Hardcover]
SKU:6W80YLR95PAD
ISBN13:
Hardcover Bengali book | Pages:
Travel and Non-fiction Adults
Author: Faiz Ahmed | Published by: Smell of Books
Low stock
Replacement only - within 10 days
প্রতিটা মানুষ বুকের ভিতর এক না লেখা মহাকাব্য বয়ে নিয়ে চলে। সে মহাভারতের ব্যাসদেব হলেন জীবন আর গণেশ হলেন সময়। খুব ভাগ্যবান হলে সেই বিস্তৃত কাহিনীর এদিকওদিক ছিটকে যাওয়া টুকরোটাকরা অন্য কেউ পড়তে পায়।
একরঙা গল্প তো নয় সেসব, যে প্যালেটে একবারই তুলি ডুবিয়ে এঁকে ফেলা যায়.... স্তরে স্তরে বহু রঙ চাপানো থাকে সে সব ছবিতে। শুধু হাসি কান্না, আক্ষেপ আর স্বপ্নপূরণের রঙই তো রামধনুর চেয়ে বেশি।
দেশ হতে কয়েক হাজার ক্রোশ দূরে বসে প্রায় দুই দশক আগে এক বাঙালি ছাত্র, খানিক ফাজিল সে, খানিক বেকুব আর অনেকটাই আনাড়ী, কোন সে জন্মের পুণ্যফলে সাক্ষী থাকতে পেরেছিল তেমনই কয়েকটি মহাকাব্যের, শোনার মওকা পেয়েছিল নানা রঙের কয়েকটি কিসসাকাহিনী। কোনো কবির শেষমেষ দাঁতের ডাক্তার হয়ে ওঠা, কোনো আফগান সুন্দরীর ফ্রান্সের বুকে স্বদেশতালাশ, কোনো মিশরী ড্রাইভরের বাবার প্রায় অলৌকিক শিল্পযাপন বা পারি'র সস্তা বারে সাক্ষাৎ মিলে যাওয়া এক বিদুষী.... এই বই সেই সমস্ত সাধারণ মানুষদের অসাধারণ জীবনের কোলাজ।
এইটুকুই। কিমধিকমিতি...
Share

* We strive to ensure the accuracy of the book information provided on our website. However, due to the limitations of available data, some details may be incorrect. This is purely unintentional, and we sincerely apologize for any inconvenience this may cause. If you identify any inaccuracies, please notify us so that we can make the necessary corrections. Thank you for your understanding and cooperation.