Kabitasangraha: Volume 1 (New Edition) by Joy Goswami [Hardcover]
Kabitasangraha: Volume 1 (New Edition) by Joy Goswami [Hardcover]
SKU:8DF6YXAWTOMK
ISBN13: 978-93-72640-07-6
Hardcover Bengali book | Pages: 340
Poetry Adults
Author: Joy Goswami | Published by: Ananda Publishers
In stock
Replacement only - within 10 days
বীজ থেকে বৃক্ষ, তার পত্রপল্লব ও কোরক-পুষ্প-ফল— এ যেমন নিগূঢ় এক অভিজ্ঞান, তেমনই এক শিল্পীর উন্মেষপর্ব থেকে বিকাশকাল, জেগে ওঠা থেকে ফুটে ওঠার ক্রমিক চলচ্ছবিও কম কৌতূহলকর নয়। বিশেষত, সামগ্রিকভাবে কোনও শিল্পীকে জানার পক্ষে এ-অভিজ্ঞতা নিতান্ত জরুরি এক অবলম্বন।
জয় গোস্বামী শুরু থেকেই বিশিষ্ট। বিষয়ে, ভঙ্গিতে, শব্দে, নৈঃশব্দ্যে, ছন্দে, ছন্দহীনতায়। আর তাই, ত্মপ্রকাশমাত্রই তিনি আদায় করে নিতে পেরেছেন কাব্যপাঠকের আলাদা রকমের সমীহ। আরও বড় কথা, লেখাকেই পুরো সময়ের কাজ হিসেবে গণ্য করার ফলে অল্পকালের মধ্যেও তাঁর সৃষ্টিপ্রাচুর্য যেমন অনুপেক্ষণীয়, পাশাপাশি তেমনই আকর্ষণীয় তাঁর কাব্যরচনার ক্রমান্বয় ও বিস্ময়কর বাঁকগুলি। যে-কোনও সৎ, সার্থক শিল্পীর মতোই প্রতিটি নির্মাণের মধ্যে তিনি ফুটিয়ে তোলেন তাঁর নিত্য গতির ছন্দ, রেখে যান তাঁর নিয়ত রূপান্তরের চিহ্ন। সেই গতি, সেই রূপান্তরকেই তুলে ধরেছে এই কাব্যসংগ্রহ।
এখানে সংগৃহীত হয়েছে জয় গোস্বামীর প্রথম কাব্যগ্রন্থ ‘ক্রীসমাস ও শীতের সনেটগুচ্ছ’ থেকে ‘এক’ পর্যন্ত কাব্যগ্রন্থের সমস্ত কবিতা, তেমনই নানান পত্র-পত্রিকায় প্রকাশিত এবং এই পর্বে গ্রন্থাকারে অসংবদ্ধ প্রায় প্রতিটি কবিতা এই সংগ্রহের অন্তর্ভুক্ত।
জয় গোস্বামী জানেন, একজন কবি যে কবিতা রচনা করেন, তা নেহাত লেখালেখা খেলা নয়। কবিতা তাঁর মাথা তোলবার, বেঁচে ওঠবার, ভালবাসবার অনন্য অবলম্বন। তিনি মানেন, স্বপ্নের মতো কবিতাতেও সমস্তই সম্ভব। তবু, কবিতার জগৎ শুধু স্বপ্নেরই জগৎ নয়। কবিতা কবির ব্যাপ্ত, বিশাল আত্মজীবনী। সময় সে-আত্মজীবনীর অনাদি চালচিত্র। একেকটি কবিতা আত্মজীবনীর একেকটি পৃষ্ঠা। এই গ্রন্থে চালচিত্রসমেত সেই আত্মজীবনীরই বড় ও গুরুত্বপূর্ণ এক পর্ব। দ্বিতীয় সংস্করণে সংযোজিত হল এই খণ্ডে প্রকাশিত কাব্যগ্রন্থের বিশদ গ্রন্থ পরিচয়।
জয় গোস্বামী
জয় গোস্বামীর জন্ম ১০ নভেম্বর ১৯৫৪, কলকাতায়। শৈশব ও মধ্যযৌবন কেটেছে রানাঘাটে। এখন কলকাতাবাসী। যোগ দিয়েছেন আমেরিকার আইওয়ায় লেখকশিবিরে। গিয়েছেন অস্ট্রেলিয়ার মেলবোর্ন ও সিডনিতে। বেইজিং ও সাংহাই-তে চিন দেশের কবিদের সঙ্গে অংশ নিয়েছেন অলমোস্ট আইল্যান্ড ডায়লগ-এ। পেয়েছেন দু’বার আনন্দ পুরস্কার। সাহিত্য অকাদেমি সম্মান। ভারতীয় ভাষা পরিষদের ‘রচনাসমগ্র’ পুরস্কার। মুম্বই ইন্টারন্যাশনাল লিটারেরি ফেস্টিভালের ‘পোয়েট লরিয়েট’ সম্মান। বঙ্গভূষণ ও বঙ্গবিভূষণ। ভারতীয় জ্ঞানপীঠ প্রদত্ত ‘মূর্তিদেবী’ পুরস্কার। কলকাতা বিশ্ববিদ্যালয়, উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়, কল্যাণী বিশ্ববিদ্যালয়ের সাম্মানিক ডি লিট।
Share

* We strive to ensure the accuracy of the book information provided on our website. However, due to the limitations of available data, some details may be incorrect. This is purely unintentional, and we sincerely apologize for any inconvenience this may cause. If you identify any inaccuracies, please notify us so that we can make the necessary corrections. Thank you for your understanding and cooperation.