Skip to product information
1 of 1

Robertsoner Ruby by Satyajit Ray [Hardcover]

Robertsoner Ruby by Satyajit Ray [Hardcover]

Feluda Series

SKU:1HG39AXKEJWC

ISBN13: 978-81-72151-89-8

Hardcover Bengali book | Pages: 72

Detective, Action & Adventure, Mystery, Thriller, and Fiction Suitable for All Ages

Author: Satyajit Ray | Published by: Ananda Publishers

In stock

Regular price Rs. 216.00
Regular price Rs. 250.00 Sale price Rs. 216.00
Sale Sold out
Taxes included. Shipping calculated at checkout.

Replacement only - within 10 days

‘রবার্টসনের রুবি’ শুধু গোয়েন্দা ফেলুদার শেষ রহস্য-অ্যাডভেঞ্চারের কাহিনী নয়, ফেলুদা-স্রষ্টারও শেষ উপন্যাস। ‘দেশ’ পত্রিকার শারদ-সংখ্যায় প্রকাশিত হয়েছিল সত্যজিৎ রায়ের বিয়োগবিধুর বছরে। এই দুরন্ত কৌতূহলকর কাহিনীর কেন্দ্রে রয়েছে পায়রার ডিমের মতো বিশাল আকারের এক মহামূল্য রুবি। দীর্ঘকাল আগে এই রত্নপাথরটি ভারতবর্ষ থেকে চলে যায় বিদেশের রবার্টসন পরিবারে।

সেই পরিবারেরই এক নির্লোভ উত্তরপুরুষ পিটার রবার্টসন। এক ফোটোগ্রাফার বন্ধুকে সঙ্গী করে পিটার ভারতে এল সেবার। উদ্দেশ্য— পূর্বপুরুষের শেষ ইচ্ছে অনুযায়ী ভারতেই ফিরিয়ে দেবে রবার্টসনের রুবি। কিন্তু দশ লাখ টাকারও বেশি দাম যে-রত্নপাথরের, সেটি ফিরিয়ে দেওয়াও কি সহজ কাজ? একটি পুরনো খুনের কাহিনীর সঙ্গে মিশিয়ে দিয়ে গোয়েন্দা ফেলুদার এক দুর্ধর্ষ অ্যাডভেঞ্চার কাহিনী রচনা করেছেন মৃত্যুঞ্জয় স্রষ্টা সত্যজিৎ রায়। যেমন চমকপ্রদ, তেমনই মানবিক সেই কাহিনী। বইটির প্রচ্ছদ ও অলঙ্করণ করেছেন সুব্রত গঙ্গোপাধ্যায়।

সত্যজিৎ রায়

বিশ্ববরেণ্য চলচ্চিত্রস্রষ্টা সত্যজিৎ রায়-এর জন্ম উত্তর কলকাতার গড়পার রোডে ২ মে ১৯২১ সালে। সুকুমার রায় ও সুপ্রভা রায়ের একমাত্র সন্তান। স্কুলের শিক্ষা বালিগঞ্জ গভর্নমেন্ট হাইস্কুলে। প্রেসিডেন্সি কলেজ থেকে সাম্মানিক স্নাতক (১৯৪০)। ওই বছরই শান্তিনিকেতন কলাভবনে ভর্তি হন। কিন্তু ’৪২-এ শিক্ষা অসমাপ্ত রেখে ফিরে আসেন। চাকুরিজীবনের শুরু (১৯৪৩) বিজ্ঞাপন সংস্থা ডি জে কিমার-এ। বিবাহ ১৯৪৯-এ।

এই সময়ের মধ্যেই বিভিন্ন বইয়ের প্রচ্ছদ ও চিত্রাঙ্কনের জন্য পুরস্কার লাভ করেছেন। রচনা করেছেন বেশ কয়েকটি চিত্রনাট্য। ১৯৫৫-তে তাঁর ‘পথের পাঁচালী’ চলচ্চিত্রটি মুক্তি পায়। কান ফিল্ম ফেস্টিভ্যালে ‘পথের পাঁচালী’ পায় শ্রেষ্ঠত্বের সম্মান। ‘অ্যাবস্ট্রাকশান’ নামে একটি ইংরেজি গল্প দিয়ে লেখার জগতে সত্যজিতের আত্মপ্রকাশ (১৯৪১)। ‘সন্দেশ’ পত্রিকার পুনঃপ্রকাশ (১৯৬১) উপলক্ষে বাংলা সাহিত্য রচনা শুরু। প্রোফেসর শঙ্কুকে নিয়ে প্রথম গল্প ‘ব্যোমযাত্রীর ডায়েরি’। প্রথম প্রকাশিত গ্রন্থ ‘প্রোফেসর শঙ্কু’ (১৯৬৫)। বইটি ১৯৬৭-তে শ্রেষ্ঠ শিশুসাহিত্য গ্রন্থরূপে অকাদেমি পুরস্কার লাভ করে। ‘ফেলুদার গোয়েন্দাগিরি’ (১৯৬৫) ফেলুদা সিরিজের সূচনা-গল্প। তাঁর অবিস্মরণীয় সৃজনশীলতার স্বীকৃতি স্বরূপ সত্যজিৎ বহু সম্মান ও পুরস্কারে ভূষিত হয়েছেন। এর মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য ভারতরত্ন ও লিজিয়ন অফ অনার (ফ্রান্স) সম্মান। পুরস্কারের মধ্যে আনন্দ, বিদ্যাসাগর, গোল্ডেন লায়ন (ভেনিস) এবং ‘লাইফটাইম অ্যাচিভমেন্ট’-এর জন্য বিশেষ অস্কার।

কল্পবিজ্ঞান কাহিনি,গোয়েন্দাকাহিনি, উপন্যাস, গল্প, প্রবন্ধ, স্মৃতিকথা, চিত্রনাট্য, সম্পাদিত, সংকলিত ও অনূদিত গ্রন্থ মিলিয়ে সত্যজিতের বইয়ের সংখ্যা ষাটের অধিক। মৃত্যু ২৩ এপ্রিল ১৯৯২।

View full details

* We strive to ensure the accuracy of the book information provided on our website. However, due to the limitations of available data, some details may be incorrect. This is purely unintentional, and we sincerely apologize for any inconvenience this may cause. If you identify any inaccuracies, please notify us so that we can make the necessary corrections. Thank you for your understanding and cooperation.

Your cart
Product Product subtotal Quantity Price Product subtotal
robertsoner-ruby-satyajit-ray-ananda-publishers
Robertsoner Ruby by Satyajit Ray [Hardcover]1HG39AXKEJWC
Robertsoner Ruby by Satyajit Ray [Hardcover]1HG39AXKEJWC
Regular price
Rs. 250.00
Sale price
Rs. 216.00/ea
Rs. 0.00
Regular price
Rs. 250.00
Sale price
Rs. 216.00/ea
Rs. 0.00