Skip to product information
1 of 1

Bikeler Alo by Sukanta Gangopadhyay [Hardcover]

Bikeler Alo by Sukanta Gangopadhyay [Hardcover]

SKU:U658E3JRX0FV

ISBN13: 978-81-77561-09-8

Hardcover Bengali book | Pages: 208

Contemporary, Literature, and Fiction Adults

Author: Sukanta Gangopadhyay | Published by: Ananda Publishers

In stock

Regular price Rs. 390.00
Regular price Rs. 450.00 Sale price Rs. 390.00
Sale Sold out
Taxes included. Shipping calculated at checkout.

Replacement only - within 10 days

এক অসার সময়। সমাজে, পরিবারে, ব্যক্তিমানুষের গভীরে অমোঘ অবক্ষয় নিঃসাড়ে ঘটে চলেছে। ভয়ঙ্কর কোনও গণহত্যার খবরে মানুষ দু’-একদিনের বেশি বিচলিত হয় না। রাজনৈতিক আন্দোলনও এখন রুটিন মাফিক। এই সময়েরই লেখক সুকান্ত গঙ্গোপাধ্যায়। আজও অজস্র ঘটনা, কাহিনী স্রোতের মতো আমাদের পাশ দিয়ে বয়ে যাচ্ছে, কখনও বা ধাক্কা মারছে। স্রোতের মধ্যেই মিশে আছে আমাদের ইতিহাস, নিয়তি। প্রকৃত সময়-শিকারির মতন এইসব ঘটনা, দুর্ঘটনা মাটি থেকে তুলে এনে শিল্পে উন্নীত করেছেন সুকান্ত। ‘দেশ’ পত্রিকায় প্রকাশিত ‘ক্যামেরা’ (১৯৯৪) গল্প দিয়ে বৃহৎ পাঠক সমাজের সঙ্গে তাঁর পরিচয়। আত্মপ্রকাশের সঙ্গে সঙ্গেই তাঁর স্বাতন্ত্র্য, আঙ্গিক ও ভাষা পাঠক আপন করে নেন। বিগত ছ’বছরের সমস্ত মান্য পত্রিকায় প্রকাশিত গল্প থেকে বাছাই করা একগুচ্ছ গল্প নিয়ে লেখকের এই প্রথম গল্প সংকলন।

সুকান্ত গঙ্গোপাধ্যায়

সুকান্ত গঙ্গোপাধ্যায়ের জন্ম ২১ জানুয়ারি ১৯৬১, হুগলির উত্তরপাড়ায়। পিতৃপুরুষ বিহারে প্রবাসী। মাতৃবংশ বাংলাদেশের দিনাজপুরে। স্কুল-কলেজের পাঠ উত্তরপাড়ায়। ফটোগ্রাফি নিয়ে পড়াশোনা করেছেন। একটি ফটোপ্রিন্টিং সংস্থার কারিগরি বিভাগের প্রধান। ছাত্রজীবনে লেখালিখির শুরু। দেশ পত্রিকায় প্রথম গল্প প্রকাশিত হওয়ার পর বৃহত্তর পাঠক মহলে সমাদর লাভ।শ্রেষ্ঠ উপন্যাস রচনার জন্য ১৯৯৯ ও ২০০২ আনন্দ-স্নোসেম শারদ অর্ঘ্য, শ্রেষ্ঠ উপন্যাস ও শ্রেষ্ঠ ছোটগল্প রচনার জন্য ২০০৩ সালে আনন্দ-ন্যাশানল ইনসিয়োরেন্স শারদ অর্ঘ্য এবং শ্রেষ্ঠ ছোটগল্প রচনার জন্য ২০০৬ সালে ডেটল-আনন্দবাজার শারদ অর্ঘ্য পেয়েছেন। এ ছাড়া ১৯৯৭-এ পেয়েছেন গল্পমেলা পুরস্কার, ২০০১-এ সাহিত্যসেতু পুরস্কার, ২০০৫-এ বাংলা আকাদেমি থেকে সুতপা রায়চৌধুরী স্মারক পুরস্কার, ২০০৭-এ শৈলজানন্দ জন্মশতবর্ষ স্মারক পুরস্কার, ২০১৩-এ তারাদাস বন্দ্যোপাধ্যায় সাহিত্য সম্মান, ২০১৪ সালে গজেন্দ্রকুমার মিত্র ও সুমথনাথ ঘোষ স্মৃতি পুরস্কার।
View full details

* We strive to ensure the accuracy of the book information provided on our website. However, due to the limitations of available data, some details may be incorrect. This is purely unintentional, and we sincerely apologize for any inconvenience this may cause. If you identify any inaccuracies, please notify us so that we can make the necessary corrections. Thank you for your understanding and cooperation.

Your cart
Product Product subtotal Quantity Price Product subtotal
Bikeler Alo by Sukanta Gangopadhyay [Hardcover]
Bikeler Alo by Sukanta Gangopadhyay [Hardcover]U658E3JRX0FV
Bikeler Alo by Sukanta Gangopadhyay [Hardcover]U658E3JRX0FV
Regular price
Rs. 450.00
Sale price
Rs. 390.00/ea
Rs. 0.00
Regular price
Rs. 450.00
Sale price
Rs. 390.00/ea
Rs. 0.00