Gharer Vitar Ghar by Somaja Das [Hardcover]
Gharer Vitar Ghar by Somaja Das [Hardcover]
SKU:V0WH3B18QER5
ISBN13: 978-93-54255-36-6
Hardcover Bengali book | Pages: 160
Psychological, Drama, and Novel Adults
Author: Somaja Das | Published by: Ananda Publishers
In stock
Replacement only - within 10 days
পিউ হারিয়ে গেছে। তাকে খুঁজে বের করার দায়িত্ব নিয়েছে শৈবাল। ভয়ংকর সাইবার ষড়যন্ত্রের শিকার পিউ। অন্যদিকে শৈবালের মনের মানুষ সায়নী পথ-দুর্ঘটনায় অচৈতন্য প্রায় ছ’মাস ধরে। শৈবাল অপেক্ষায় থাকে সায়নীর জেগে ওঠার। তার বিশ্বাস সঞ্চারিত হয় মহুয়ার মধ্যেও। কোমায় অচৈতন্য সন্তানের পাশে লড়ে চলে মহুয়া। পিউয়ের বাবা নিরুপম সারাটা জীবন ধরে হারিয়েছেন তাঁর সব ভালবাসার মানুষদের। পিউকে কি খুঁজে বের করতে পারবে শৈবাল? সম্পর্কের টানাপোড়েনে কে কতটুকু হারে, জেতেই বা কতটা? মনের গহনে যে গোপন কুঠুরি, সেই ঘরেরই সন্ধান করে চলে ‘ঘরের ভিতর ঘর’ উপন্যাসের কুশীলবরা।
সোমজা দাস
সোমজা দাসের জন্ম উত্তরবঙ্গের জেলাশহর কোচবিহারে। সেখানেই বেড়ে ওঠা। জলপাইগুড়ি ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে তথ্যপ্রযুক্তি বিভাগে ইঞ্জিনিয়ারিং পাশ করে একটি বহুজাতিক তথ্যপ্রযুক্তি সংস্থায় কর্মজীবন শুরু করেন। বর্তমানে অবশ্য পুরোপুরিভাবে লেখা ও পড়া নিয়েই আছেন। দেশ, আনন্দবাজার পত্রিকা, সানন্দা, আনন্দমেলা, সহ বিভিন্ন পত্র-পত্রিকায় লেখা প্রকাশিত হয়েছে। প্রকাশিত বইয়ের মধ্যে অন্যতম অলীকপুর ক্রনিকলস, টাপুরদি-মিতুল সিরিজ বইগুলি। নিজেকে লেখকের চেয়ে মগ্ন পাঠক হিসেবে পরিচয় দিতে স্বচ্ছন্দ বোধ করেন।
Share
![Gharer Vitar Ghar by Somaja Das [Hardcover]](http://versoz.co.in/cdn/shop/files/V0WH3B18QER5.jpg?v=1777320348&width=1445)
* We strive to ensure the accuracy of the book information provided on our website. However, due to the limitations of available data, some details may be incorrect. This is purely unintentional, and we sincerely apologize for any inconvenience this may cause. If you identify any inaccuracies, please notify us so that we can make the necessary corrections. Thank you for your understanding and cooperation.