Guptashalaka by Shubhamanas Ghosh [Hardcover]
Guptashalaka by Shubhamanas Ghosh [Hardcover]
SKU:V0ZQOIKPGHFB
ISBN13: 978-93-54255-02-1
Hardcover Bengali book | Pages: 160
Historical Fiction and Novel Adults
Author: Shubhamanas Ghosh | Published by: Ananda Publishers
Out of stock
Replacement only - within 10 days
ঊনবিংশ শতাব্দীর তৃতীয় দশকে বাংলার সামাজিক ও চিকিৎসাক্ষেত্রে এক অভিনব-বৈপ্লবিক ঘটনা ঘটিয়েছিলেন হুগলি জেলার বৈদ্যবাটি গ্রামে ভূমিষ্ঠ একাধারে কবিরত্ন ও চিকিৎসক পণ্ডিত মধুসূদন গুপ্ত। ভারতীয় উপমহাদেশে তো বটেই, সমগ্র এশিয়ায় তিনিই প্রথম শবব্যবচ্ছেদ করে কলকাতার মেডিকেল কলেজকে চিকিৎসাবিদ্যাশিক্ষণ প্রতিষ্ঠানের মানচিত্রে স্থায়ী ও সুদূরপ্রসারী স্থানদান করেন। তৎকালীন রক্ষণশীল হিন্দুসমাজের রক্তচক্ষু-বিরোধিতাকে এবং রক্তবাহিত সংস্কারের নিষেধাজ্ঞাকে উপেক্ষা করে তাঁর এই সাহসী শলাকাঘাত বাঙালিকে ধর্মীয় কুসংস্কারের নাগপাশ থেকে মুক্ত করেছিল। যুক্তিনির্ভর মুক্তবুদ্ধির জ্ঞানের জগতেও সুপ্রতিষ্ঠিত করেছিল। রাজা রামমোহনের মতো ঊনবিংশ শতকে বাঙালির নবজাগরণে তাঁরও কৃতিত্ব কম নয় এবং তাঁর যথার্থ মূল্যায়ন যে এখনও হয়নি— এই ভাবনার উপস্থাপনই এই উপন্যাস রচনার উদ্দেশ্য। পার্শ্বচরিত্ররূপে ডেভিড হেয়ার, রাজা রামমোহন রায়, মহারাজ রাধাকান্ত দেব, দ্বারকানাথ ঠাকুর, ডক্টর ব্রামলি, ডক্টর গুডিভ, ডক্টর ও’শনেসি, ডাক্তার নবকৃষ্ণ গুপ্ত প্রমুখকে উপস্থিত করা হয়েছে।
শুভমানস ঘোষ
শুভমানস ঘোষের জন্ম ১৭ অক্টোবর ১৯৫৮ হাওড়ার শালকিয়ায়। বর্তমানে বাস করেন হুগলি জেলার ভদ্রকালীতে। স্বামী নিঃসম্বলানন্দ গার্লস কলেজে বঙ্গভাষা ও সাহিত্যের বিভাগীয় প্রধান। ছাত্রাবস্থায় লেখালিখির সূত্রপাত। ১৯৮৮ সালে প্রথম গল্পগ্রন্থ ‘গল্প অল্প স্বল্প’। ছোটদের প্রথম উল্লেখযোগ্য গল্প প্রকাশিত হয় ১৯৮৯ সালে ‘সন্দেশ’ পত্রিকায়, ‘খাসনবিশের খাসা যন্তর’। ২০১০ সালে আনন্দ পাবলিশার্স প্রকাশিত ‘বন্ধুর বাড়ি’ উপন্যাস লেখককে ঔপন্যাসিক হিসাবে প্রতিষ্ঠা দান করে। ছোটদের-বড়দের গল্প-উপন্যাসে স্বচ্ছন্দ লেখক ছোটদের ছোটগল্পে বিশিষ্ট অবদানের জন্য গৌরবময় অজগর পুরস্কার (২০১০), সামগ্রিক সাহিত্যে রায়গুণাকর ভারতচন্দ্র স্মৃতি পাঞ্চজন্য সাহিত্য স্মারক সম্মান পুরস্কার (২০১৮), জীবনব্যাপী সাহিত্যকীর্তির জন্য অ্যাকাডেমি অফ সোশিয়ো কালচারাল এন্ড এনভায়রনমেন্টাল নর্ম্যাটিভ ডেভলপমেন্ট সংস্থা কর্তৃক সারস্বত সম্মান (২০১৯) ও শ্রেষ্ঠ ঔপন্যাসিক হিসাবে বটুক নন্দী স্মৃতি সম্মানে (২০২১) ভূষিত হয়েছেন।
Share
![Guptashalaka by Shubhamanas Ghosh [Hardcover]](http://versoz.co.in/cdn/shop/files/V0ZQOIKPGHFB.jpg?v=1777317012&width=1445)
* We strive to ensure the accuracy of the book information provided on our website. However, due to the limitations of available data, some details may be incorrect. This is purely unintentional, and we sincerely apologize for any inconvenience this may cause. If you identify any inaccuracies, please notify us so that we can make the necessary corrections. Thank you for your understanding and cooperation.