Skip to product information
1 of 1

Pathiker Gharbari by Avinandan Sarkar [Hardcover]

Pathiker Gharbari by Avinandan Sarkar [Hardcover]

SKU:V10EYHZLC29O

ISBN13: 978-93-54258-93-0

Hardcover Bengali book | Pages: 176

Fiction and Novel Adults

Author: Avinandan Sarkar | Published by: Ananda Publishers

In stock

Regular price Rs. 352.00
Regular price Rs. 400.00 Sale price Rs. 352.00
Sale Sold out
Taxes included. Shipping calculated at checkout.

Replacement only - within 10 days

এই কাহিনির কেন্দ্রীয় চরিত্র আরোহণের ভিতর দু'জন মানুষ বাস করে৷ একজন প্রবল উচ্চাকাঙ্ক্ষী, বাণিজ্য-যশপ্রার্থী যুবক আর অন্যজন... পথিক৷ যখনই আরোহণের জাগতিক বিষয়ের প্রতি লিপ্সা মাত্রা ছাড়ায়, পথিক এসে দখল নেয় আরোহণের৷ মেঠো সুর বাজায় মোহনবাঁশিতে আর তারপর সমস্ত কাজ ভুলিয়ে আরোহণকে ছুটিয়ে বেড়ায় অজানা কোন গ্রাম-নগর-পথে-প্রান্তরে।

আরোহণ ভালবাসে তার স্বপ্নের নারী ড্যাফোডিলকে। কিন্তু ড্যাফোডিল কি সেই ভালবাসায় সাড়া দেয় নাকি গোপনে তার মনে গড়ে ওঠে পথিকের ঘরবাড়ি?

কাহিনি জুড়ে বিচিত্র চরিত্রের সমাহার— আমেরিকা ফেরত বিজনেস টাইকুন জ্যোৎস্নাময়, অসহায় বৃদ্ধ হিমবন্ত, তাঁর দুই ছেলে রজত-রোহিত, ভাগ্যহীন দম্পতি মানিক-চন্দনা৷ 

একদিন সবকিছু ছেড়ে চলে যেতে হবে জেনেও কোন অলীক মায়ায় মানুষ আঁকড়ে থাকতে চায় পরিবার, প্রিয়জন... ইট কাঠ পাথরের বসতবাড়ি? চলে যাওয়ার পরেও সাজানো বাগানের কী হবে তাই নিয়ে কেন চলে নিভৃত অন্তর্দহন? 

এমন সব চিরায়ত প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করেছে মানবিক এই উপন্যাস।

অভিনন্দন সরকার

অভিনন্দন সরকার-এর জন্ম ৮ জুলাই, ১৯৭৯। স্নাতক পর্যায়ের পড়াশোনা বেঙ্গালুরু থেকে, বিষয়: ‘ফিজিকাল থেরাপি অ্যান্ড রিহ্যাবিলিটেশন’। পেশাগতভাবে একটি প্যারামেডিকাল কলেজের অধ্যাপক। দিনের একটা বড় অংশ কাটে রুগি আর ছাত্রছাত্রীদের নিয়ে। প্রথম গল্প ২০১৬ সালে ‘দেশ’ পত্রিকায় প্রকাশিত ‘ছাতিম ফুলের গন্ধ’। ‘দেশ’ এবং ‘আনন্দবাজার রবিবাসরীয়’-তে একাধিক গল্প প্রকাশিত। ২০১৭-তে ছোটগল্প ‘অপেক্ষা’ অনূদিত হয়েছে মারাঠি ভাষায় ‘মেনকা’ পত্রিকার দীপাবলি সংখ্যায়। বন্ধুর সঙ্গে কয়েকটি শর্ট ফিল্ম বানিয়েছেন। তারই একটি ‘বিট্স ফরএভার’ প্রদর্শিত হয় কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে, ২০১৪ সালে। ‘তরঙ্গ মিলায়ে যায়’ প্রথম প্রকাশিত উপন্যাস।

View full details

* We strive to ensure the accuracy of the book information provided on our website. However, due to the limitations of available data, some details may be incorrect. This is purely unintentional, and we sincerely apologize for any inconvenience this may cause. If you identify any inaccuracies, please notify us so that we can make the necessary corrections. Thank you for your understanding and cooperation.

Your cart
Product Product subtotal Quantity Price Product subtotal
Pathiker Gharbari by Avinandan Sarkar [Hardcover]
Pathiker Gharbari by Avinandan Sarkar [Hardcover]V10EYHZLC29O
Pathiker Gharbari by Avinandan Sarkar [Hardcover]V10EYHZLC29O
Regular price
Rs. 400.00
Sale price
Rs. 352.00/ea
Rs. 0.00
Regular price
Rs. 400.00
Sale price
Rs. 352.00/ea
Rs. 0.00