Sekaler Goyenda Galpa 2 by Arindam Dasgupta [Hardcover]
Sekaler Goyenda Galpa 2 by Arindam Dasgupta [Hardcover]
SKU:VDQ2EMWGFCUZ
ISBN13: 978-93-54256-18-9
Hardcover Bengali book | Pages: 500
Author: Arindam Dasgupta | Published by: Ananda Publishers
In stock
Replacement only - within 10 days
‘সস্তা-খেলো-রাবিশ’ তকমাধারী বাংলা গোয়েন্দা কাহিনি যে এত জনপ্রিয় হতে পারে আর সেগুলি রচনার ইতিহাসে থাকতে পারে এত ভাঁজ আর পরত, সেটা কে ভেবেছিল! কখনও সেটি মৌলিক, আবার কখনও-বা স্রেফ নকলনবিশি।
উনিশ শতক-শেষের বাংলায় গোয়েন্দা গল্প লেখার শুরুর লগ্নে যুবক-যুবতী-প্রৌঢ়া সকলেই তার অমোঘ আকর্ষণে মজেছিল। বেশিরভাগই উঁচু মানের না হলেও লেখা হয়েছিল রাশি রাশি। দুঃখের কথা একটাই, এত লেখা হলেও গোয়েন্দা কাহিনি পড়া নিয়ে ট্যাবু-র কারণেই সম্ভবত সে-সব সংরক্ষণের কথা কেউ বিশেষ ভাবেননি। একশো-দেড়শো বছর পরে তাই গল্পগুলির নাগাল পাওয়া অত্যন্ত কষ্টকর। ১৮৯২ থেকে ১৯৫০— এই সময়কালের ভিতর লেখা চল্লিশটি গল্প নিয়ে এবারকার এই সংকলন।
কালানুক্রম অনুসারে গল্পগুলি সাজাতে গিয়ে একটা প্যাটার্ন ফুটে ওঠে। প্রথম দিকের গল্পগুলি যে সময়ে লেখা, বাংলাদেশে তখন সবে পুলিশ ব্যবস্থার গোড়াপত্তন হয়েছে। পুলিশ পল্টনের মধ্যে তখনও আলাদা করে গোয়েন্দা বিভাগ তৈরি হয়নি।
অরিন্দম দাশগুপ্ত
পরের পর্যায়ে নিশ্চয়ই গোয়েন্দার ধারণা ও প্রয়োজনীয়তা প্রতিষ্ঠিত, ফলে আমরা পাচ্ছি অজ্ঞাতনামা পুলিশ গোয়েন্দাকে, যিনি রহস্যের সমাধান করছেন ক্ষেত্রবিশেষে পুলিশ পল্টনের সাহায্য নিয়ে। এরপরে আসছে অ-সরকারি গোয়েন্দারা বা প্রাইভেট ডিটেকটিভ। তাঁরা যতটা না বাংলার তেলে-জলে পুষ্ট, তার থেকে অনেক বেশি— কী রহস্য সমাধানে, কী আচার-আচরণে, সাহেব-গোয়েন্দাদের অনুসারী বা বলা ভাল বঙ্গীকৃত সাহেব-গোয়েন্দা।
অত্যন্ত জনপ্রিয় এই সিরিজ়ের প্রথম খণ্ডের মতো এবারও চেষ্টা করা হয়েছে গল্পগুলির সঙ্গে সম্পৃক্ত নানা খুঁটিনাটি ঘটনা তুলে ধরার।
সম্পাদক অরিন্দম দাশগুপ্তের শিক্ষা বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, যাদবপুর বিশ্ববিদ্যালয় ও সেন্টার ফর স্টাডিজ় ইন সোশ্যাল সায়েন্সেস, ক্যালকাটা থেকে ইতিহাসের পাঠ।
ইংরেজি থেকে বাংলায় ভাষান্তর করে সম্পাদনা করেছেন ‘আর্দালি পাঁচকড়ি খানের ঝাঁকিদর্শন’। এ ছাড়াও অনেক দুর্লভ গ্রন্থের সম্পাদক ও অনুবাদক।
Share
![Sekaler Goyenda Galpa 2 by Arindam Dasgupta [Hardcover]](http://versoz.co.in/cdn/shop/files/VDQ2EMWGFCUZ.jpg?v=1774206282&width=1445)
* We strive to ensure the accuracy of the book information provided on our website. However, due to the limitations of available data, some details may be incorrect. This is purely unintentional, and we sincerely apologize for any inconvenience this may cause. If you identify any inaccuracies, please notify us so that we can make the necessary corrections. Thank you for your understanding and cooperation.