Buddhadeb : Prataranar Jale by Dipan Bhattacharya [Hardcover]
Buddhadeb : Prataranar Jale by Dipan Bhattacharya [Hardcover]
SKU:VDQ4FNLX39R1
ISBN13: 978-93-54254-81-9
Hardcover Bengali book | Pages: 256
Author: Dipan Bhattacharya | Published by: Ananda Publishers
In stock
Replacement only - within 10 days
ইতিহাস সবসময় যে সত্য বলে, তা নয়। কখনও কখনও ইতিহাস ষড়যন্ত্র, রাজনীতি আর ব্যক্তিগত অভিলাষও দেখায়। এই বই সেইরকম এক রহস্যঘেরা ইতিহাসের অনুসন্ধান, যেখানে প্রধান চরিত্র একদিকে বুদ্ধ, আর অন্যদিকে ঔপনিবেশিক শক্তির এক বহুলচর্চিত প্রত্নতত্ত্ববিদ, ড. ফিউরার। এই গ্রন্থ শুধু প্রত্নতত্ত্বের বিবরণ নয়, একাধিক স্তরের সত্য-মিথ্যার দ্বন্দ্বের অন্বেষণ। এখানে রয়েছে প্রামাণিক প্রতিবেদন, রাজনৈতিক চক্রান্ত, আর এক সাহসী ভারতীয় সমীক্ষকের সংগ্রাম, যিনি ব্রিটিশ প্রভুদের অস্বস্তি উপেক্ষা করে তুলে ধরেন প্রকৃত ইতিহাসের ছায়াচিত্র। সত্যকে খুঁজবার আগ্রহে এই বই আপনাকে নিয়ে যাবে সেই উত্তেজনাপূর্ণ অনুসন্ধানের পথে, যেখানে প্রতিটি ধ্বংসস্তূপের আবিষ্কারের পিছনে লুকিয়ে আছে এক বা একাধিক গল্প, যা ইতিহাসের পাঠ্যপুস্তকে লেখা নেই। কুটিল ষড়যন্ত্র, গভীর চক্রান্ত, রহস্যময় মৃত্যু কী নেই এর পাতায় পাতায়। আর আছেন ভগবান বুদ্ধ। তাঁকে ঘিরে ঘনিয়ে ওঠা প্রতারণা ও ষড়যন্ত্র নিয়ে এই বই প্রশ্ন তোলে, সংশয় জাগায়, এবং এক অমোঘ টানে পাঠককে আহ্বান জানায় ইতিহাসের গভীরে, সত্যের খোঁজে।
দীপান ভট্টাচার্য
নৈহাটির কাঁঠালপাড়ার বাসিন্দা সান্দীপনি ভট্টাচার্য বেশি পরিচিত দীপান ভট্টাচার্য নামে। জন্ম ১৯৭১ সালে। অর্থনীতিতে স্নাতকোত্তর। কর্মজীবনে কাজের প্রয়োজনে শিখেছেন রুশ ভাষা। ভারত সরকারের এক উচ্চপদস্থ আধিকারিক ছিলেন, স্বেচ্ছাবসর নিয়ে এখন এক কর্পোরেট সংস্থার ডিরেক্টর হিসেবে নিয়োজিত। পেশার বাইরে শখ হল প্রত্নতত্ত্ব-ঘেঁষা ইতিহাসচর্চা। সম্মানিত হয়েছেন ‘রাখালদাস স্মৃতি পদক’, ‘রাখালদাস–ননীগোপাল মজুমদার স্মৃতি স্মারক সম্মাননা পুরস্কার’, ‘সুধীর চক্রবর্তী স্মৃতি সাহিত্য পুরস্কার’-এর ‘বিশেষ প্রশংসা’, ‘প্রত্নযোদ্ধা’ খেতাব দ্বারা। প্রাচীন ভারতের ইতিহাস ও ধর্ম নিয়ে তাঁর একাধিক গ্রন্থ ও প্রবন্ধ আছে যা দেশে-বিদেশে বিশেষভাবে সমাদৃত হয়েছে।
Share
![Buddhadeb : Prataranar Jale by Dipan Bhattacharya [Hardcover]](http://versoz.co.in/cdn/shop/files/VDQ4FNLX39R1.jpg?v=1774206265&width=1445)
* We strive to ensure the accuracy of the book information provided on our website. However, due to the limitations of available data, some details may be incorrect. This is purely unintentional, and we sincerely apologize for any inconvenience this may cause. If you identify any inaccuracies, please notify us so that we can make the necessary corrections. Thank you for your understanding and cooperation.