Shola : Shilpa O Shilpi by Dipak Kumar Bara Panda [Hardcover]
Shola : Shilpa O Shilpi by Dipak Kumar Bara Panda [Hardcover]
SKU:VDR0TSUCHOQF
ISBN13: 978-93-54256-70-7
Hardcover Bengali book | Pages: 184
Author: Dipak Kumar Bara Panda | Published by: Ananda Publishers
In stock
Replacement only - within 10 days
শৈশবের জলাজমি, শোলাগাছের সাদা নরম স্পর্শ, আর সেই শোলা থেকে জন্ম নেওয়া পুতুল, ফুল ও খেলনার সঙ্গে লেখকের আবাল্য স্মৃতি গভীরভাবে জড়িয়ে আছে। গ্রামবাংলার দৈনন্দিন জীবনে শোলাশিল্প শুধু একটি হস্তশিল্প নয়— এ এক সংস্কৃতি, এক অনুভব, এক উত্তরাধিকার। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে জলাজমির লোপ, জীবিকার সংকট ও সামাজিক অবহেলায় আজ এই ঐতিহ্য বিপন্ন। এই গ্রন্থে লেখক ব্যক্তিগত স্মৃতির সূত্র ধরে শোলাশিল্পের ইতিহাস, ব্যবহার, ধর্মীয় ও সামাজিক গুরুত্ব, এবং শোলাশিল্পী মালাকার সম্প্রদায়ের জীবনসংগ্রাম, জাতিসত্তা ও মানসিক সংকটকে অনুসন্ধান করেছেন। আলোচনায় উঠে এসেছে মালাকার জাতির সংগঠিত হওয়ার কাহিনি। সাংস্কৃতিক ঐতিহ্য এবং পরম্পরার অনুসন্ধানে ক্ষেত্রসমীক্ষা, শিল্পীদের সাক্ষাৎকার ও প্রামাণ্য সূত্রের মাধ্যমে উঠে এসেছে এক হারিয়ে যেতে বসা শিল্পের বর্তমান ও ভবিষ্যৎ প্রশ্ন। পরিবর্তনের এই সময়ে শোলাশিল্প কি শুধুই স্মৃতি হয়ে থাকবে, না কি রূপান্তরের মধ্য দিয়ে টিকে থাকবে— এই অনুসন্ধানই এই বইয়ের মূল প্রেরণা। শোলার নরম সাদা শরীরের ভেতরে লুকিয়ে থাকা ইতিহাস, শ্রম ও মানুষের গল্পকে পাঠকের সামনে তুলে ধরাই এই গ্রন্থের উদ্দেশ্য।
দীপককুমার বড় পণ্ডা
দীপককুমার বড় পণ্ডা-র জন্ম ১৯৬৯। বাংলার পট পটুয়া এবং পটের গান বিষয়ে পিএইচ ডি। কর্মজীবনে কলকাতার গুরুসদয় সংগ্রহশালার (ভারত সরকারের স্বশাসিত সংস্থা) অ্যাসিস্ট্যান্ট কিউরেটর। সারা বাংলার প্রতিটি জেলায় ক্ষেত্রানুসন্ধানী এই গবেষক। নানাভাবে কাজ করেছেন অল ইন্ডিয়া রেডিয়ো, যুগান্তর প্রভৃতি প্রতিষ্ঠানে। রবীন্দ্র সাহিত্যে ব্যুৎপত্তির জন্য ‘রবীন্দ্রজ্ঞানতীর্থ’ উপাধি পেয়েছেন। শবর, ভূমিজ, বুজিয়া, মৎস্যজীবী প্রভৃতি প্রান্তিক জনগোষ্ঠীর সাহচর্যে কাজ করেছেন দীর্ঘদিন। নাচনিদের শিল্পীর স্বীকৃতিতে এবং আদিবাসীদের উন্নয়নে সক্রিয় কর্মী। ‘মিলেমিশে’ পত্রিকার যুগ্ম সহ-সম্পাদক।
Share
![Shola : Shilpa O Shilpi by Dipak Kumar Bara Panda [Hardcover]](http://versoz.co.in/cdn/shop/files/VDR0TSUCHOQF.jpg?v=1774206233&width=1445)
* We strive to ensure the accuracy of the book information provided on our website. However, due to the limitations of available data, some details may be incorrect. This is purely unintentional, and we sincerely apologize for any inconvenience this may cause. If you identify any inaccuracies, please notify us so that we can make the necessary corrections. Thank you for your understanding and cooperation.