Atpoure Kabita by Ayan Bandyopadhyay [Hardcover]
Atpoure Kabita by Ayan Bandyopadhyay [Hardcover]
SKU:VY9UB6P7IHTD
ISBN13: 978-93-54257-72-8
Hardcover Bengali book | Pages: 48
Poetry Adults
Author: Ayan Bandyopadhyay | Published by: Ananda Publishers
In stock
Replacement only - within 10 days
এই বইতে কবি বলেই দিয়েছেন, ‘যাদের কমজোরি হার্ট, এই লেখা তাদের পড়া মানা!’— এ-ই তবে আটপৌরে কবিতা? নাকি আটপঙ্ক্তির বিন্যাসে সাজানো বলে; বহির্মুখী-সময় আর অন্তর্মুখী প্রণয়— একাকার হয়ে ছায়াময়… আন্তরিক, অথচ আত্মজিজ্ঞাসায় দীর্ণ! এখানে অজস্র জাদুপঙ্ক্তির ভিড়ে হাত ধরে অমোঘ উচ্চারণ: ‘আমার নিজের কাছে আমার হবে না আর ফেরা’।… হ্যাঁ, ‘আটপৌরে কবিতা’ এমনই।
অয়ন বন্দ্যোপাধ্যায়
অয়ন বন্দ্যোপাধ্যায়ের জন্ম ১৯৮০ সালের ১৬ আগস্ট হুগলি জেলার রিষড়ায়। প্রথম কবিতা ‘দেশ’ পত্রিকায় ১৯৯৫ সালে প্রকাশিত। মূলত কবি হিসেবে প্রতিষ্ঠা পেলেও সাহিত্যের সব শাখাতেই সমান স্বচ্ছন্দ। লিখেছেন ছোটগল্প, উপন্যাস, প্রবন্ধ এবং ছোটদের জন্য অজস্র ছড়া। প্রকাশিত ছড়ার বই, দুটি। সুনীল গঙ্গোপাধ্যায় প্রতিষ্ঠিত ‘কৃত্তিবাস’ পত্রিকার সঙ্গে যুক্ত ছিলেন, এই পত্রিকার সম্পাদকমণ্ডলীর সদস্যও হয়েছিলেন কিছুকাল। একাধিক লিটল ম্যাগাজিন ও সাহিত্য-পত্রিকার সম্পাদনার দায়িত্ব সামলেছেন। পেয়েছেন ‘কৃত্তিবাস পুরস্কার’সহ একাধিক গুরুত্বপূর্ণ সাহিত্য-পুরস্কার। ভারত সরকারের সংস্কৃতি-মন্ত্রকের দেওয়া ‘জুনিয়ার ফেলোশিপ’ নিয়ে বাংলা কবিতা-বিষয়ে গবেষণা করেছেন একসময়। ভালবাসেন দেশ-বিদেশের সিনেমা, ক্রিকেট আর ফুটবল।
Share
![Atpoure Kabita by Ayan Bandyopadhyay [Hardcover]](http://versoz.co.in/cdn/shop/files/VY9UB6P7IHTD.jpg?v=1769447664&width=1445)
* We strive to ensure the accuracy of the book information provided on our website. However, due to the limitations of available data, some details may be incorrect. This is purely unintentional, and we sincerely apologize for any inconvenience this may cause. If you identify any inaccuracies, please notify us so that we can make the necessary corrections. Thank you for your understanding and cooperation.